Bidipta Chakraborty: 'শুধু টিভিতে মুখ দেখা যায় বলে...', নাম না করেই রচনাকে খোঁচা বিদীপ্তার
Bidipta Chakraborty: ২০২৬- এর বিধানসভায় তৃণমূল হারতেই একের পর এক তারকারা উল্টো সুরে কথা বলতে শুরু করেছেন। কিছু তারকা এমনও আছেন যারা ইতিমধ্যেই রাজনীতি ছেড়ে দেওয়ার কথা ঘোষণা করে দিয়েছেন।
Bidipta Chakraborty: ২০২৬- এর বিধানসভায় তৃণমূল হারতেই একের পর এক তারকারা উল্টো সুরে কথা বলতে শুরু করেছেন। কিছু তারকা এমনও আছেন যারা ইতিমধ্যেই রাজনীতি ছেড়ে দেওয়ার কথা ঘোষণা করে দিয়েছেন। এঁদের মধ্যেই মধ্যেই অন্যতম হলে রচনা বন্দ্যোপাধ্যায়, যিনি ২০২৪ সালের লোকসভা ভোটে দাঁড়িয়েছিলেন। তৃণমূল কংগ্রেসের হাত ধরে তিনি রাজনীতিতে প্রবেশ করেছিলেন। কিন্তু সরকার পরিবর্তন হতেই অন্য সুরে কথা বলতে শোনা যায় রচনাকে।
নাম না করেই রচনাকে খোঁচা বিদীপ্তার
সম্প্রতি tv9 বাংলাকে দেওয়া একটি সাক্ষাৎকারে রচনা বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি শ্রদ্ধা করতাম, আজও করি ভবিষ্যতেও করব। উনি ডাকলে শিল্পীরা না বলতে পারতেন না। কিন্তু যেটা ভুল হয়ে গেল সেটা হল শিল্পীদের দাঁড় করালেই যে ভোটটা আসবে, এই চিন্তা ভাবনাটা ভুল হয়ে গেল। শিল্পীরা আসলেই ভোট বাক্সে ভোট পড়ে না, সেটা প্রমাণিত হয়ে গেল।’
এই বক্তব্য ধরেই এবার নাম উল্লেখ না করেই রচনাকে এক হাত মিলেন অভিনেত্রী বিদীপ্তা চক্রবর্তী। সম্প্রতি Incoda TV-কে সাক্ষাৎকার দিতে গিয়ে তিনি বলেন, ‘রাজনীতির কিছু না বুঝে রাজনীতি করতে চলে এসেছে শুধুমাত্র টিভি আর সিনেমায় মুখ দেখা যায় বলে। সেটা সরকার ডেকেছে বলেই। আমি খুব সম্প্রতি একটি সাক্ষাৎকারে শুনলাম যে শিল্পীদের যদি দিদি বলেন প্রচারের জন্য তাহলে ‘না’ বলা যায় না। কিন্তু কেন না বলা যায় না? কই আমাকে তো কেউ ডাকেন নি। আমাকে ডাকলেও আমি না বলতাম।’
বিদীপ্তা আরও বলেন, ‘এটা ম্যান টু ম্যান ভেরি করে। তাঁর মূল্যবোধ বা আদর্শ কিরকম, সেটা তো বড় হওয়ার মধ্যে থেকেই তৈরি হয়। আমার খালি মনে হয় যে তাঁদের বড় হওয়াগুলো কি রকম ছিল। যাই হোক তবে একটাই খারাপ লাগে যে কিছুজনের জন্য গোটা ফিল্ম ইন্ডাস্ট্রিকে এখন কথা শুনতে হয়। এটা অত্যন্ত লজ্জার।’
Home/Entertainment/Bidipta Chakraborty: 'শুধু টিভিতে মুখ দেখা যায় বলে...', নাম না করেই রচনাকে খোঁচা বিদীপ্তার