Mithun Chakraborty and Mamata Shankar: বিজেপির শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রিত মিঠুন-মমতা, তালিকায় আছেন আর কারা?

Mithun Chakraborty and Mamata Shankar: শনিবার অর্থাৎ ৯ মে নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হতে চলেছে রবীন্দ্র জয়ন্তীতে। এই বিশেষ অনুষ্ঠানে আমন্ত্রণ করা হয়েছে একাধিক সেলিব্রিটিকেও।

May 8, 2026, 18:32:24 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Mithun Chakraborty and Mamata Shankar: শনিবার অর্থাৎ ৯ মে রবীন্দ্র জয়ন্তীতে নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হতে চলেছে বিগ্রেডের মাঠে। এই প্রথমবার বাংলার শাসনভার নিতে চলেছে বিজেপি। এই ঐতিহাসিক মুহূর্তকে স্মরণীয় করে তোলার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে একাধিক কেন্দ্রীয় মন্ত্রী উপস্থিত থাকবেন এই অনুষ্ঠানে। এই বিশেষ অনুষ্ঠানে আমন্ত্রণ করা হয়েছে একাধিক সেলিব্রিটিকেও।

বিজেপির শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রিত মিঠুন-মমতা
বিজেপির শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রিত মিঠুন-মমতা

কারা রয়েছেন তালিকায়?

ইতিমধ্যেই জানা গিয়েছে, শনিবার শপথ গ্রহণ অনুষ্ঠানের জন্য আমন্ত্রণ পেয়েছেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। শুধুমাত্র একুশের বিধানসভা ভোটে নয়, এই বছরেও নির্বাচনের মঞ্চে দেখা দিয়েছে মিঠুনকে। যদিও মাঝে তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন কিন্তু সেই অসুস্থতা অগ্রাহ্য করেও তিনি বিজেপির হয়ে নির্বাচনের প্রচারে গলা ফাটিয়েছিলেন।

আরও পড়ুন: ২৫ বছর পর মুক্তি পেল ইরফান-বিদ্যার ‘দ্য লাস্ট টেন্যান্ট’, কেন হল এত দেরি?

মিঠুন ছাড়াও নিমন্ত্রিতদের তালিকায় রয়েছেন মমতা শংকর, পন্ডিত অজয় চক্রবর্তী, পণ্ডিতকে কেন্দ্র নারায়ণ মজুমদার। ইতিমধ্যেই জানা গিয়েছে, চেরাপুঞ্জি থেকে ফেরার পথে শমীক ভট্টাচার্যের সঙ্গে কথা হয়েছে তেজেন্দ্র নারায়ণের। আগামীকাল তিনিও উপস্থিত থাকবেন এই অনুষ্ঠানে।

এছাড়াও শনিবার ব্রিগেডে উপস্থিত থাকবেন অভিনেত্রী লকেট চট্টোপাধ্যায়। থাকবেন মল্লিকা বন্দ্যোপাধ্যায়, সুমন বন্দ্যোপাধ্যায়, ঋষি কৌশিক, মাফিন চক্রবর্তী, অঞ্জনা বসুর মতো একাধিক তারকা। এছাড়াও বিধানসভা নির্বাচনে পদ্ম শিবিরের জয়ী তারকারাও উপস্থিত থাকবেন এইদিন।

আরও পড়ুন: ‘শুধু মানুষ চিনছি…’, পিয়ার সঙ্গে ‘বন্ধু’ শতদীপের করা ব্যবহারে ক্ষোভ উগড়ে দিলেন বনি

উপস্থিত থাকবেন রূপা গঙ্গোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ, পাপিয়া অধিকারী, শর্বরী মুখোপাধ্যায়। এছাড়াও সাংস্কৃতিক জগতের একাধিক ব্যক্তিত্বকে আমন্ত্রণ জানানো হয়েছে এই বিশেষ দিনে উপস্থিত থাকার জন্য।

২০২৬-এর বিধানসভা ভোটে বিপুল ভোটে জয়যুক্ত হয়েছে বিজেপি। তৃণমূলকে হারিয়ে পশ্চিমবঙ্গের শাসনভার নিজেদের হাতে তুলে নিতে প্রস্তুত বিজয়ী দল। আগামী শনিবার অর্থাৎ ৯ মে পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শপথ গ্রহণ করবেন।