Boney Sengupta: ‘শুধু মানুষ চিনছি…’, পিয়ার সঙ্গে ‘বন্ধু’ শতদীপের করা ব্যবহারে ক্ষোভ উগড়ে দিলেন বনি
Boney Sengupta: বিধানসভা নির্বাচনে বিজেপির কাছে বিপুল ভোটে হেরেছে তৃণমূল। এই ফলাফল ঘোষণার পরেই সরাসরি প্রভাবিত হয়েছে টলিউড ইন্ডাস্ট্রিও। প্রযোজকদের সংগঠন স্থান ইন্ডিয়া মোশন পিকচার অ্যাসোসিয়েশন ওরফে ইম্পা- র অফিসে সোমবার উপস্থিত হয়েছিলেন একদল প্রযোজক।
Boney Sengupta: বিধানসভা নির্বাচনে বিজেপির কাছে বিপুল ভোটে হেরেছে তৃণমূল। এই ফলাফল ঘোষণার পরেই সরাসরি প্রভাবিত হয়েছে টলিউড ইন্ডাস্ট্রিও। প্রযোজকদের সংগঠন ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার অ্যাসোসিয়েশন ওরফে ইম্পা- র অফিসে সোমবার উপস্থিত হয়েছিলেন একদল প্রযোজক। এরপরেই তাঁরা দাবি করেন, সংগঠনের সভাপতি পদ ছাড়তে হবে পিয়া সেনগুপ্তকে।
পিয়ার সঙ্গে ‘বন্ধু’ শতদীপের করা ব্যবহারে হতাশা প্রকাশ বনির
বুধবার ইম্পা- র অফিসে একটি বৈঠক ডাকা হয়েছিল যেখানে আরও অনেকের সঙ্গে উপস্থিত ছিলেন এসএসআর সিনেমাজের কর্ণধার ও পরিবেশক শতদীপ সাহা। পিয়া সেনগুপ্তের বিরুদ্ধে বউবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলেও জানান শতদীপ। এমনকি যাতে জরুরী কাগজপত্র রাতারাতি সরিয়ে না ফেলতে পারেন পিয়া, তার জন্য অফিস সিল করার অনুরোধে জানানো হয়েছে থানায়।
এইসবের মধ্যেই এবার শতদীপ সাহার বিরুদ্ধে পিয়া সেনগুপ্তের গায়ে হাত তোলার অভিযোগ আনা হয়। আজ অর্থাৎ ৬ মে ইম্পার অফিসে যান পিয়া সেনগুপ্তের ছেলে বনি সেনগুপ্ত। প্রসঙ্গত, শতদীপ সাহার সঙ্গে খুব ভালো সম্পর্ক ছিল বনির। এই গোটা ঘটনায় এবার সংবাদ মাধ্যমের সামনে মুখ খুললেন অভিনেতা।
অভিনেতা বলেন, ‘কালকে যে ঘটনাটি ঘটেছে, যেভাবে মায়ের ওপর এগিয়ে আসা হয়েছে, তাতে মা ভীষণ আনসেফ ফিল করছেন। পুলিশের কাছে তাই আমরা একটা জিডি করেছিলাম, যাতে সবটা শান্তিপূর্ণভাবে হোক। আমি চাই যা হোক আলোচনা করে হোক, টেবিল চাপড়ে অথবা চিৎকার চেঁচামেচি করে কিছু হবে না। মিথ্যে কথা বলে কিছু হবে না। সত্যি কথা বলো, প্রমাণ দেখাও আমি মেনে নেব।’
শতদীপ প্রসঙ্গে বনি বলেন, ‘ও আমার বন্ধু ছিল। ছিল বলছি তার কারণ হলো কাল থেকে ও যে ব্যবহার করছে, আমার নামে যা বলছে। যেভাবে মায়ের ওপর আক্রমণ করছে সেটা মেনে নেওয়া যায় না। ও বলছে, আমায় না নিলে নাকি সিনেমার টাইমিং পাওয়া যায় না, এখানে যে প্রযোজকরা আসেন তাদের বলা হয় আমাকে না নিলে নাকি তাদের মেম্বারশিপ দেওয়া হবে না। এরকম হলে আমার কাছে এখন অনেক কাজ থাকত। কিন্তু আমার কাছে তো কাজ নেই আমি বাড়িতে বসে আছি।'
বনি আরও বলেন, ‘আমি ওর ব্যবহার দেখে খুব অবাক হয়েছি। শুধু মানুষ চিনছি। আমার মনে পড়ে না, আমি কখনও খারাপ ব্যবহার করেছি বলে। দুদিন আগেও মায়ের সঙ্গে ওর কথা হয়েছে। কিন্তু ওর ব্যবহার দেখে আজ সত্যিই অবাক লাগছে। মায়ের নামে যে অভিযোগ আনছে সেটার প্রমাণ দিক ও। আমি মেনে নেব।’
সবশেষে অভিনেতা বলেন, ‘আমাকে নিয়ে সারা জীবন মানুষ ট্রোল করে। যেদিন থেকে অভিনয় জীবনে এসেছি সেদিন থেকে ট্রোল হচ্ছি আমি। আজ তৃণমূল সরকার নেই বলে আমাকে এসব কথা বলছে আর যদি থাকত তাহলে বলত না। এইসব নিয়ে ভাবি না।’
Home/Entertainment/Boney Sengupta: ‘শুধু মানুষ চিনছি…’, পিয়ার সঙ্গে ‘বন্ধু’ শতদীপের করা ব্যবহারে ক্ষোভ উগড়ে দিলেন বনি