...
...
Next Story

Star Jalsha: কম্পাসের পর ঘূর্ণি নয়, মাত্র ৩ মাসেই বন্ধ হচ্ছে স্টার জলসার এই মেগা! হতাশ অনুরাগীরা

২০শে মে শুরু হয়েছিল বাবলি সুন্দরীর সফর। কিন্তু বিগ বসের কোপে মাত্র ৩ মাসেই যবনিকা পড়ল এই সিরিয়ালের।

Published on: Aug 26, 2026, 10:00:44 IST
Advertisement

টেলিপাড়ায় মেগা ধারাবাহিকের ভবিষ্যৎ যে কতটা অনিশ্চিত, তা ফের একবার প্রমাণ হলো। চ্যানেল কর্তৃপক্ষের সিদ্ধান্তে মাত্র ৩ মাসের মাথাতেই ইতি টানতে চলেছে স্টার জলসার অন্যতম নতুন ধারাবাহিক ‘বাবলি সুন্দরী’।

কম্পাসের পর ঘূর্ণি নয়, মাত্র ৩ মাসেই বন্ধ হচ্ছে স্টার জলসার এই মেগা!
কম্পাসের পর ঘূর্ণি নয়, মাত্র ৩ মাসেই বন্ধ হচ্ছে স্টার জলসার এই মেগা!

এই সপ্তাহেই স্টার জলসার পর্দায় আত্মপ্রকাশ ঘটাতে চলেছে বহু প্রতীক্ষিত মেগা রিয়্যালিটি শো ‘বিগ বস বাংলা’। নতুন এই বড় শো-এর জন্য প্রাইম টাইম স্লট ফাঁকা করতেই কোপ পড়েছে চলতি ধারাবাহিকের ওপর।

‘কম্পাস’-এর পর ‘বাবলি সুন্দরী’: এর আগেই খবর এসেছিল বিগ বসের জেরে ‘কম্পাস’ ধারাবাহিকটি বন্ধ হচ্ছে এবং টিম ইতিমধ্যেই শেষ দিনের শ্যুটিং সম্পন্ন করেছে। তবে শুধু ‘কম্পাস’-ই নয়, বিগ বসের আগমনে বলি হতে হলো ‘বাবলি সুন্দরী’-কেও।

বিগ বসের জন্য স্লট হারা হয়েছে জলসার আরেক নতুন মেগা ঘূর্ণিও। ৭.৩০টার স্লটে দেখা যাবে প্রতিজ্ঞা। সেই মেগা বন্ধের জল্পনার মাঝেই দুম করে গভীর রাতের স্লটে থাকা বাবলি সুন্দরীর গল্পে ইতি টানল চ্যানেল।

ধারাবাহিকের সফর: চলতি বছরের ২০শে মে বড় ধামাকা নিয়ে শুরু হয়েছিল এই মেগা ধারাবাহিকটি। সৌন্দর্য ও রূপের চিরাচরিত ধারণাকে চ্যালেঞ্জ জানিয়ে এক অন্যরকম গল্পের টানাপোড়েন ফুটিয়ে তোলা হচ্ছিল এই মেগায়। ধারাবাহিকে মূল লিড চরিত্রে দেখা যাচ্ছিল জনপ্রিয় অভিনেতা হানি বাফনা (বিনায়ক) এবং নবাগতা স্নেহা গুরিয়া (বাবলি)-কে। শুরুতেই স্লটহারা হতে হয় বাবলি সুন্দরীকে। সোজা রাত ১১টার স্লটে পাঠানো হয়েছিল এই মেগাকে। এবার পাকাপাকিভাবে শেষ হচ্ছে সফর। মন খারাপ গোটা টিমের।

৩১-এ অগস্ট থেকে স্টার জলসার বদলে যাওয়া সূচী-

লক্ষ্মী ঝাঁপি- ৫টা

শুধু তোমারই জন্য- ৫.৩০টা (কম্পাসের স্লটে)

ও মোর দরদিয়া- ৬.০০টা

তিলোত্তমা- ৬.৩০টা

কুমকুম- ৭.০০টা

প্রতিজ্ঞা- ৭.৩০ (ঘূর্ণির স্লটে)টা

পরশুরাম- ৮টা

প্রফেসর বিদ্যা ব্যানার্জি- ৮.৩০ টা

গঙ্গা- ৯টা

বিগ বস বাংলা- ৯.৩০ থেকে ১০.৩০টা

সংসার সংকীর্তণ- ১০.৩০টা

 
ABOUT THE AUTHOR
Priyanka Mukherjee

প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe