লক্ষ্মীপুজোর রাতে বিগ বস বাংলার ঘর থেকে ভোট আউট হয়েছেন ভরত কল। বর্ষীয়ান অভিনেতা নিজের আলাদা ছাপ ফেলে গিয়েছিলেন বিগ বসের ঘরে। ভরত কল যখন ঘর থেকে বের হচ্ছিলেন তখন সৃজলা, মনামী, জীতু, দুর্নিবার, রাজবীর, নন্দিনীদের রীতিমতো কান্নায় ভেঙে পড়তে দেখা যায়। এমনকী, ভরত কলের নমিনেশনে না-খুশ দর্শকদের বড় একটা অংশও।

ভরত কল রবিবারের এপিসোড সম্প্রচারের শেষে, অর্থাৎ বিগ বসের ঘর থেকে বেরিয়ে এসে সোশ্যাল মিডিয়ায় স্টার জলসা, বিগ বস বাংলা শো-সহ, সকল দর্শকদের শুভেচ্ছা জানিয়ে একটি পোস্ট শেয়ার করেন। নেটপাড়া ক্ষোভ উগড়ে দিয়েছে ভরত কলের ভোট আউটে। একজন লেখেন, ‘ভাবতেই অবাক লাগছে, আপনি বেরিয়ে গেলেন আর সোনামণি, নন্দিনীরা থেকে গেল।’ অন্যজন লেখেন, ‘পুরো ঘরকে সামলে রাখত এই লোকটা ফাদার ফিগার হয়ে। দরকারে বকত, আবার আদরও করত।’ অন্য একটি কমেন্টে লেখা হয়, ‘আপনিই আসল রকস্টার। এই এনার্জি, এত অসুস্থতা, এত বয়স থাকার পরেও।’
‘আপনার আর জীতুদার বন্ডিংটা আমার খুব ভালো লাগত, আপনার খেলা আমার খুব ভালো লাগত, হয়তো সিরিয়ালে দেখতে পাব আপনাকে খুব তাড়াতাড়ি, কিন্তু বিগ বস হাউজে খুব মিস করব, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের খেয়াল রাখবেন।’, মন্তব্য করেন ভরত কলের এক অনুরাগী।
কারও আবার মত, সোনামণিকে বাঁচাতে ভরত এলিমিনেট করল কল। এমনকী, সোশ্যাল মিডিয়ায় দাবি উঠেছে জলসার নায়িকা সোনামণিকে বাঁচাতেই পুজোর সপ্তাহে কাওকে বিগ বস বাংলা থেকে বের করা হয়নি। প্রসঙ্গত, রবিবার দাদার দরবারে সৌরভ স্টার দিয়েছেন সোনামণিকে। ফলত আগামী সপ্তাহে তাঁকে কেউ নমিনেট করতে পারবে না। অর্থাৎ আরও একটা সপ্তাহের জন্য বেঁচে গেলেন তিনি। নেটপাড়ার দাবি, ‘বিগবস বারবার রক্ষা করছে সোনামণিকে’।
{{/usCountry}}কারও আবার মত, সোনামণিকে বাঁচাতে ভরত এলিমিনেট করল কল। এমনকী, সোশ্যাল মিডিয়ায় দাবি উঠেছে জলসার নায়িকা সোনামণিকে বাঁচাতেই পুজোর সপ্তাহে কাওকে বিগ বস বাংলা থেকে বের করা হয়নি। প্রসঙ্গত, রবিবার দাদার দরবারে সৌরভ স্টার দিয়েছেন সোনামণিকে। ফলত আগামী সপ্তাহে তাঁকে কেউ নমিনেট করতে পারবে না। অর্থাৎ আরও একটা সপ্তাহের জন্য বেঁচে গেলেন তিনি। নেটপাড়ার দাবি, ‘বিগবস বারবার রক্ষা করছে সোনামণিকে’।
{{/usCountry}}ভরত কলের নমিনেশনের পর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন অভিনেত্রী রিমঝিম গুপ্ত। লিখলেন, ‘ভারত কল দাদাআআ! তুমি আমাদের মন জিতে নিয়েছ। তোমাকে বের করে দেওয়াটা চরম অন্যায়। এটা কোনওভাবেই মেনে নেওয়া যায় না। না!!! হয়তো আর বিগ বস দেখবই না। তুমি সবার অভিভাবক, পথপ্রদর্শক হয়ে ছিলে। তুমি প্রত্যেকের হৃদয় জয় করেছ। একজন প্রতিযোগী হিসেবেও তুমি চিরকাল আমার প্রিয় হয়ে থাকবে। অনেক ভালোবাসা, ভারতদা।’