বাংলার দর্শকদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ৩০ আগস্ট (রাত ৮টায় গ্র্যান্ড প্রিমিয়ার) থেকে স্টার জলসা ও জিওহটস্টার (JioHotstar)-এ শুরু হতে চলেছে মেগা রিয়্যালিটি শো ‘বিগ বস বাংলা’। এবারও মূল খেলা ও সেট সাজানো হয়েছে মুম্বইয়ের গ্র্যান্ড ‘বিগ বস’ হাউসে। আর এই শোয়ের সবচেয়ে বড় আকর্ষণ— সঞ্চালকের ভূমিকায় ক্রিকেট ময়দানের কিংবদন্তি এবং ‘দাদা’ সৌরভ গঙ্গোপাধ্যায়।

চলতি সিজনের থিম রাখা হয়েছে— ‘দুর্গ জয় সহজ নয়’। মহারাজের কড়া নজরদারিতে কে জিতবে বন্দিদশার এই রণক্ষেত্র, তা নিয়ে বিনোদন দুনিয়ায় চর্চা তুঙ্গে।
বিগ বস হাউসের সম্ভাব্য প্রতিযোগীদের তালিকা:
প্রযোজনা সংস্থার তরফে চূড়ান্ত নাম গোপন রাখা হলেও, টেলিপাড়ার অন্দরের খবর অনুযায়ী এবার একগুচ্ছ তারকা ও চর্চিত মুখ ঘরে বন্দি হতে চলেছেন।
টেলিভিশনের হিট মুখ: জলসার হিট জুটি শন-সৃজলা। মন ফাগুন ধারাবাহিকের নায়ক-নায়িকার অফস্ক্রিন রসায়ন নিয়েও চর্চার শেষ নেই, শোনা যাচ্ছে তাঁরা থাকছেন বিগ বসের ঘরে। এছাড়াও টিভি ও বাংলা সিনেমার ‘এভারগ্রিন’ মানামী ঘোষকেও নাকি দেখা যাবে সৌরভের শো-তে।
টলিউডের ‘কাশ্মীরী পণ্ডিত’ ভরত কলের ব্যক্তিগত জীবন নিয়ে একটা সময় কম আলোচনা হয়নি। ক্যনসার আক্রান্ত অবস্থায় ‘হাঁটুর বয়সী’ জয়শ্রীর সঙ্গে দ্বিতীয় বিয়ে নিয়েও হয়েছিল বিস্তর আলোচনা। তিনি নাকি থাকবেন বিগ বসের নজরদারিতে।
গত কয়েকমাসে বিতর্ক যাঁকে ঘিরে থেকেছে সেই সায়ক চক্রবর্তী থাকবেন বিগ বসের ঘরে, এই খবর কার্যত পাকা। ইনফ্লুয়েন্সার শমীক (ননসেন)-এর নামও উঠে এসেছে তালিকায়। নেটপাড়ার জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ‘লাফটারসেন’ ও ঝিলম গুপ্তের থাকা নিয়ে গুঞ্জন চলছে।
{{/usCountry}}গত কয়েকমাসে বিতর্ক যাঁকে ঘিরে থেকেছে সেই সায়ক চক্রবর্তী থাকবেন বিগ বসের ঘরে, এই খবর কার্যত পাকা। ইনফ্লুয়েন্সার শমীক (ননসেন)-এর নামও উঠে এসেছে তালিকায়। নেটপাড়ার জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ‘লাফটারসেন’ ও ঝিলম গুপ্তের থাকা নিয়ে গুঞ্জন চলছে।
{{/usCountry}}সবচেয়ে বড় জল্পনা তৈরি হয়েছে নুসরত জাহান ও যশ দাশগুপ্তকে নিয়ে। এছাড়া পায়েলে সরকার ও সুদীপ্তা বন্দোপাধ্যায়ের নামও সম্ভাব্য তালিকায় বেশ ওপরের দিকে। সুরের জগতের চেনা মুখ দুর্নিবার সাহাও নাকি থাকবেন বিগ বসের ঘরে।
চর্চায় রয়েছে প্রয়াত অভিনেতা তাপস-কন্যা সোহিনী পাল এবং মিস ইউনিভার্স ইন্ডিয়ার রানার্স-আপ অঙ্কিতা সিংয়ের নাম। এমনকি মাঝপথে ওয়াইল্ড কার্ড এন্ট্রি হিসেবে জীতু কমল বা বনি সেনগুপ্তর প্রবেশ ঘটতে পারে বলেও খবর।
প্রতিটি সম্পর্ক পরীক্ষা হবে, তৈরি হবে নতুন সমীকরণ। মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায়ের স্ট্র্যাটেজিক বুদ্ধির সাথে প্রতিযোগীদের এই লড়াই বাংলা টেলিভিশনের পর্দায় এক নতুন উত্তাপ ছড়াতে চলেছে।