অসুস্থতা আর শারীরিক যন্ত্রণাকে একপাশে সরিয়ে রেখে দুর্গাপুজো ও বিজয়া দশমীর আমেজে মেতে উঠলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর তথা ‘ইঁদুর’ গানের স্রষ্টা ঝিলম গুপ্ত।

গলব্লাডার স্টোনের (Gallbladder Stone) ব্যথায় কষ্ট পাচ্ছিলেন, তড়িঘড়ি নাকি অস্ত্রোপচারের দরকার ছিল, তাই বিগ বসের ঘর থেকে বেরিয়ে আসতে হয় শ্রীরামপুরের মেয়ে ঝিলমকে। কিন্তু উৎসবের আনন্দে কোনো ঘাটতি রাখতে চাননি তিনি। বিশেষ বান্ধবী পৌলমী গুহ এবং বিগ বসের ঘরের বন্ধু আলেকজান্দ্রা টেলর (Alexandra Taylor) ও সোহিনী পালের সাথে মণ্ডপে হাজির হয়ে বিজয়ার সিঁদুর খেলায় মেতে উঠলেন ঝিলম।
শারীরিক কষ্ট ভুলে বিজয়ার উদযাপন:
সাদা কুর্তায় ঝিলমের লুক: চোখে রোদচশমা, সাদা ধবধবে কুর্তা ও কালো ধুতি প্যান্টে বিজয়ার দিন একদম ক্যাজুয়াল অথচ উৎসবমুখী লুকে ধরা দিয়েছেন ঝিলম।
সিঁদুর খেলায় বন্ধুদের সাথে হুল্লোড়: গলব্লাডার স্টোনের যন্ত্রণা সামলেও নিজের চেনা হাসি আর আনন্দের মুডে দেখা গেছে তাঁকে। মণ্ডপের সিঁড়িতে বসে এবং প্রতিমার সামনে বন্ধুদের সাথে গালে ও কপালে সিঁদুর মেখে খোশমেজাজে ছবি তুলেছেন তিনি।
বিজয়ার শুভেচ্ছা জানিয়ে ঝিলম লেখেন, ‘শুভ বিজয়া...বড়দের প্রণাম। মেজদের কোলাকুলি। ছোটদের আদর। আমি খুশি…’। ঝিলমের পোস্টেই স্পষ্ট বিগ বসের ঘর থেকে বেরিয়ে আসার আফসোস ঘিরে ধরেনি তাঁকে।
সঙ্গে বিগ বসের বন্ধুরা ও বিশেষ বান্ধবী:
বিজয়া উদযাপনে ঝিলমের পাশে ছিলেন তাঁর কাছের মানুষরা। বিগ বসের ঘর থেকে গড়ে ওঠা সমীকরণ ও বন্ধুত্বকে বজায় রেখে মণ্ডপে হাজির ছিলেন আলেকজান্দ্রা টেলর ও সোহিনী পাল। হলুদ আউটফিটে আলেকজান্দ্রা এবং লাল শাড়িতে সোহিনীকে ঝিলমের সাথে সিঁদুর মেখে আনন্দ করতে দেখা গেছে। বিশেষ বান্ধবী পৌলমীর সাথেও প্রতিমার সামনে পরম স্নেহে মিষ্টি মুহূর্তে লেন্সবন্দি হয়েছেন ঝিলম। শারীরিক অসুস্থতা স্বত্ত্বেও ঝিলমের এই প্রানবন্ত ও হাসিখুশি রূপ দেখে অনুরাগী ও ভক্তরা সোশ্যাল মিডিয়ায় তাঁকে ভালোবাসা জানানোর পাশাপাশি দ্রুত সুস্থতার কামনা করেছেন।
তবে কেউ কেউ কটাক্ষ করতেও ছাড়েননি। তাঁদের মনে প্রশ্ন, এতই যখন শারীরিক অসুস্থতা যে বিগ বসের ঘর ছাড়তে হবে তাহলে পুজোয় এত হুল্লোড় কীভাবে সম্ভব। অনেকের মনে আবার প্রশ্ন, যদি অপারেশন হয়ে গিয়ে থাকে তাহলে বিগ বসের ঘরে কি ফেরা যেত না, নাকি পুরোটাই স্ক্রিপ্টেড। সে-সব অবশ্য খোলসা করেননি ঝিলম।
প্রসঙ্গত, বিগ বসের কঠিন প্রতিযোগিতার পাঠ চুকিয়ে সোজা ঘরের পুজোয় ফিরেছেন ঝিলম। আর এই উৎসবে তাঁর প্রতি মুহূর্তের সঙ্গী আর কেউ নন, তাঁর সবচেয়ে বিশেষ বান্ধবী পৌমলী। যিনি আসলে ঝিলমের ‘ইঁদুর’ গানের অনুপ্রেরণা। দুজনের বন্ধুত্বের ‘নাম’ কী? সেই নিয়েও নেটপাড়ায় জল্পনা-কল্পনার শেষ নেই। তবে আপতত কাছের মানুষদের সঙ্গে পুজো-উদযাপন শেষ করেছেন ঝিলম।
{{/usCountry}}প্রসঙ্গত, বিগ বসের কঠিন প্রতিযোগিতার পাঠ চুকিয়ে সোজা ঘরের পুজোয় ফিরেছেন ঝিলম। আর এই উৎসবে তাঁর প্রতি মুহূর্তের সঙ্গী আর কেউ নন, তাঁর সবচেয়ে বিশেষ বান্ধবী পৌমলী। যিনি আসলে ঝিলমের ‘ইঁদুর’ গানের অনুপ্রেরণা। দুজনের বন্ধুত্বের ‘নাম’ কী? সেই নিয়েও নেটপাড়ায় জল্পনা-কল্পনার শেষ নেই। তবে আপতত কাছের মানুষদের সঙ্গে পুজো-উদযাপন শেষ করেছেন ঝিলম।
{{/usCountry}}