জীতু কমল ও সৃজলা গুহ-র সম্পর্কের টানাপোড়েন যত দিন যাচ্ছে ততই যেন বিতর্ক তৈরি করছে। বুধবারের এপিসোডে যা রীতিমতো চরমে ওঠে। দুজনের মধ্যে ‘প্রেম প্রস্তাব’, ‘প্রত্যাখ্যান’, ‘প্রায়োরিটি’-কে ঘিরে মান-অভিমানের পর্ব তো চলছিলই। তারই মাঝে নিরঞ্জনের সঙ্গে সৃজলার কথা বলাকে কেন্দ্র করে পুরো ঘর মাথায় তোলেন জীতু। এমনকী, অভিনেতা কিছু শব্দ ব্যবহার করেন যা মিউট করে দেওয়া হয় এপিসোডে। তবে দেখানো হয় লাইভে। আর সেখানে জীতু বলছেন, ‘বাথরুমে ঢুকে আমি তোমার সঙ্গে চুম্মাচাটি করেছি…’!

আর এরকম ভিডিয়ো অনলাইনে ভাইরাল হতেই, নিন্দুকদের দাবি বিগ বস বাংলার ঘরে বাথরুমে ঢুকে একে-অপরকে চুমু খেয়েছেন তাঁরা জীতু ও সৃজলা। সত্যিই কি তাই? যদিও এপিসোডে চোখ রাখলে বোঝা যাবে ব্যাপারটা একেবারেই তা নয়। বরং জীতু বোঝাতে চেয়েছেন যেই নিরঞ্জন রাজবীরের সঙ্গে মিশে হাসাহাসি করে গসিপ ছড়িয়েছেন তাঁরা বাথরুমে গিয়ে ‘চুম্মাচাটি করেছেন’, সেই নিরঞ্জনের সামনেই কেন নিজের দুর্বলতা প্রকাশ করলেন সৃজলা। ফেললেন চোখের জল। জীতুর রাগ, কেন সেই কষ্ট বা চোখের জল তাঁর সামনে প্রকাশ করলেন না সৃজলা। তবে জীতু ও সৃজলার এই কথোপকথনই টুইস্ট করে ছড়িয়ে দেওয়া হয়েছে সোশ্যাল মিডিয়াতে।
এদিকে বুধবারের এপিসোডে দেখা যায়, সৃজলা বিগ বসের সঙ্গে কথা বলতে প্রবেশ করেন কনফেশন রুমে। তাঁকে বলতে শোনা যায়, জীতু যেভাবে প্রেমে প্রত্যাখ্যান সহ্য করতে না পেরে ভেঙে পড়ছে, তা তিনি মেনে নিতে পারছেন না। জীতুকে স্বাভাবিক রাখার চেষ্টা করছেন। কিন্তু গোটা পরিস্থিতি নিয়ে তিনি ভীত। সঙ্গে সৃজলাকে বারবার বলতে শোনা যায়, তিনি জীতুকে ভালোবাসেন ঠিকই, তবে সেটা বন্ধু হিসেবে।
এখানেই শেষ নয়, সৃজলা বিগ বসকে আরও বলেন যে, বাইরে তাঁর যে সম্পর্ক রয়েছে (চর্চা শন বন্দ্যোপাধ্যায়), সেটাও নাকি খুব একটা ভালো পরিস্থিতিতে নেই। বিগ বসে প্রবেশের আগে থেকেই তাঁদের মধ্যে সমস্যা চলছিল। তিনি জানেন না বাইরে গিয়ে সেই মানুষটার সঙ্গে সম্পর্ক থাকবে কি না!
{{/usCountry}}এখানেই শেষ নয়, সৃজলা বিগ বসকে আরও বলেন যে, বাইরে তাঁর যে সম্পর্ক রয়েছে (চর্চা শন বন্দ্যোপাধ্যায়), সেটাও নাকি খুব একটা ভালো পরিস্থিতিতে নেই। বিগ বসে প্রবেশের আগে থেকেই তাঁদের মধ্যে সমস্যা চলছিল। তিনি জানেন না বাইরে গিয়ে সেই মানুষটার সঙ্গে সম্পর্ক থাকবে কি না!
{{/usCountry}}আপাতত কাঁটাছেড়া চলছে ‘মন ফাগুন’-খ্যাত অভিনেত্রী সৃজলা গুহর চরিত্র নিয়ে। এই সপ্তাহে নমিনেশনে রয়েছেন তিনি। দেখার রবিবার কি তিনি বিদায় জানান বিগ বস বাংলার ঘরকে, নাকি পা রাখতে পারেন বিগ বসের ফাইনাল উইকে। সঙ্গে সৃজলার ভক্তরা অপেক্ষা করে আছেন বিগ বস বাংলার ঘর থেকে বের হয়ে
ABOUT THE AUTHOR
হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।