রবিবার বিগ বস বাংলা-য় এপিসোডের শেষে সোমবারের যে ঝলক দেখানো হয়, তাই এখন ঘুম কেড়ে নিয়েছে সকলের। দর্শক মনে তৈরি হয়েছে একাধিক ধোঁয়াশা। যেখানে বিগ বসকে বেশ গুরুগম্ভীরাবে বলতে শোনা যাচ্ছে, ‘জীবনের প্রতিটি অধ্যায় যে, আমাদের ইচ্ছেমতো শেষ হবে, তার কোনও নিশ্চয়তা নেই। কখনও কখনও পরিস্থিতি আমাদের থামতে বাধ্য করে। এই সিদ্ধান্ত নেওয়া বিগ বসের কাছেও সহজ নয়…’!
কী হতে চলেছে বিগ বসের ঘরে?

এর আগে বিগ বস কনফেশন রুমে ডাকেন ভরত কল ও জীতু কামালকে। জীতু কনফেশন রুম থেকে বেরিয়ে এসে ঘরের সকল সদস্যকে জড়ো করেন ড্রইং রুমে। প্রোমোতে দেখা যায় সবার চোখে জল। এমনকী, যে দুর্নিবার ও জীতুর একেবারে আদায় কাঁচকলায় সম্পর্ক, তাঁরাও একে-অপরকে জড়িয়ে ধরেছেন। দুর্নিবার চোখের জল ফেলছেন।
মিড উইক এভিকশনে বেরিয়ে যাবেন ঝিলম?
আর এই প্রোমো সামনে আসার পর, তৈরি হয়েছে একাধিক সম্ভাবনা। মিড উইক এভিকশনের সম্ভাবনা রয়েছে। বিগ বসের মুখে একবার ঝিলম নামটাও শোনা গিয়েছে। এমনও হতে পারে কোনো সদস্যকে হয়তো নিজের স্বাস্থ্য, বা বাড়ির বাইরে তৈরি হওয়া কোনো পরিস্থিতির কারণে পাকাপাকি বা সাময়িকাবে ছাড়তে হতে পারে বিগ বসের ঘর।
নাকি জীতু যাবেন সিক্রেট রুম?
এদিকে অনেকেরই মাথায় আসছে যে, বিগ বসের ঘর থেকে সোমবার হয়তো কাউকে বের করে পাঠানো হবে সিক্রেট রুমে। যা এর আগে বেশ কয়েকবার দেখা গিয়েছে হিন্দি বিগ বসে। এবং বরাবরই এই পদক্ষেপ ঘুরিয়ে দেয় খেলার মোড়। সেক্ষেত্রেও সিক্রেট রুমে যে দুজনকে পাঠানো হবে বলে ধারণা দর্শকদের তাঁরা হলেন জীতু ও ভরত। অথবা শুধুই জীতু। কারণ জীতুকে জড়িয়ে দুর্নিবারের কান্না সেরকমই ইঙ্গিত দিচ্ছে।
হতে পারে সবটাই প্র্যাঙ্ক!
একইসঙ্গে আবার কারও মতে, এসবই বিগ বসের কোনো সিক্টেট টাস্ক। ভরত ও জীতু প্র্যাঙ্ক করছেন। এমনিতেই জীতু কমল চলতি সপ্তাহে ক্যাপ্টেন্সির জন্য নমিনেশন পেয়েছেন। হতে পারে, ঘরের সদস্যদের সামনে সঠিকভাবে কোনো পরিস্থিতি তৈরি করতে পারলে, তিনিই হয়ে যাবেন নিরঞ্জনের পর নতুন ক্যাপ্টেন।
রবিবার অনুষ্কার এলিমিেশন
{{/usCountry}}একইসঙ্গে আবার কারও মতে, এসবই বিগ বসের কোনো সিক্টেট টাস্ক। ভরত ও জীতু প্র্যাঙ্ক করছেন। এমনিতেই জীতু কমল চলতি সপ্তাহে ক্যাপ্টেন্সির জন্য নমিনেশন পেয়েছেন। হতে পারে, ঘরের সদস্যদের সামনে সঠিকভাবে কোনো পরিস্থিতি তৈরি করতে পারলে, তিনিই হয়ে যাবেন নিরঞ্জনের পর নতুন ক্যাপ্টেন।
রবিবার অনুষ্কার এলিমিেশন
{{/usCountry}}রবিবার বিগ বস বাংলাকে বদায় জানিয়েছেন স্প্লিটসভিলা-খ্যাত অনুষ্কা। বটম টু-তে ছিলেন তিনি ও ঝিলম। ওয়াইল্ড কার্ড এন্ট্রি হয়ে এই ঘরে পা রেখেই অনুষ্কা নিজেকে রিয়েলিটি শো-র কুইন বলে করেছিলেন ঘোষণা। কিন্তু মাত্র দু সপ্তাহেই নিতে হল বিদায়।