'রাজবীর তুমি এবার নন্দিনীর হাত ছাড়ো', তবে কি এবার ভেঙে গেল রাজনন্দিনী জুটি?

প্রতি সপ্তাহের মতো শনিবার রবিবার এলেই যেন চিন্তার ভাঁজ পড়ে বিগ বস প্রতিযোগীদের কপালে। ৬০ দিন ইতিমধ্যেই অতিক্রম হয়ে গিয়েছে বিগ বসের ঘরে। আর মাত্র এক মাস। তারপরেই নির্বাচিত হবে কে হবে বিগ বস। কিন্তু যতদিন এগোচ্ছে ততই রাস্তা আরো বেশি কঠিন হয়ে যাচ্ছে।

Published on: Nov 1, 2026, 16:56:04 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

প্রতি সপ্তাহের মতো শনিবার রবিবার এলেই যেন চিন্তার ভাঁজ পড়ে বিগ বস প্রতিযোগীদের কপালে। ৬০ দিন ইতিমধ্যেই অতিক্রম হয়ে গিয়েছে বিগ বসের ঘরে। আর মাত্র এক মাস। তারপরেই জানা যাবে কে হবে বিগ বস। কিন্তু যতদিন এগোচ্ছে ততই রাস্তা আরো বেশি কঠিন হয়ে যাচ্ছে।

তবে কি এবার ভেঙে গেল রাজনন্দিনী জুটি?
তবে কি এবার ভেঙে গেল রাজনন্দিনী জুটি?

এই সপ্তাহে ইতিমধ্যেই সেফ হয়ে গিয়েছে সৃজলা। বাদ হওয়ার তালিকায় রয়েছে নন্দিনী, রাজবীর এবং তনুশ্রী। কিন্তু কে বাদ যাবে আজ বিগ বসের বাড়ি থেকে? খুব স্বাভাবিকভাবেই জল্পনা কল্পনা ছড়িয়েছে সর্বত্র। যতদিন যাচ্ছে ততই যেন উত্তেজনা আরো বেশি বাড়ছে সকলের মধ্যে। এই উত্তেজনার পারদ আরো কিছুটা বেড়ে গেল বিগ বস বাংলার নতুন প্রমো মুক্তি পাওয়ার পর।

আরও পড়ুন: কালীপুজো পর্যন্ত ভয়ে একা যান না ছাদে, কী এমন হয় সুদীপার বাড়িতে?

বিগ বস বাংলার যে নতুন প্রমো মুক্তি পেয়েছে সেখানে দেখতে পাওয়া যাচ্ছে, রবিবার দাদার দরবারে, সৌরভ গঙ্গোপাধ্যায় এসেছেন এবং সকলের উদ্দেশ্যে জানাচ্ছেন আজ কেউ না কেউ বাদ হয়ে যাবে বিগ বসের ঘর থেকে। সৌরভের মুখে এই কথা শুনে খুব স্বাভাবিক ভাবেই মন ভেঙে যায় সকলের। রাজবীর তনুশ্রী এবং নন্দিনীর মধ্যে যেই বাদ যাক না কেন, মন খারাপ হবে অবশ্যই।

কিন্তু এরপরেই আসল বোমা ফাটান সৌরভ। তিনি রাজবীর এবং নন্দিনীকে পাশাপাশি দাঁড়াতে বলেন। তনুশ্রীকে বলেন বসে থাকতে। সৌরভের কথা শুনে বোঝা যায় তনুশ্রী এই সপ্তাহে বিগ বসের বাড়ি থেকে বের হচ্ছেন না। কিন্তু সৌরভ রাজবীর আর নন্দিনীকে পাশাপাশি দাঁড়াতে বলেন হাত ধরে।

প্রতি মুহূর্তে যেন অল্প অল্প করে উত্তেজনার পারদ চড়ছে। ঠিক এই মুহূর্তে সৌরভ রাজবীরকে বলেন নন্দিনীর হাত ছেড়ে দিতে। এই কথার দুটো মানে হয়। প্রথমত রাজবীর বেরিয়ে যাচ্ছে বিগ বস থেকে না হলে নন্দিনী। কিন্তু অনেকেই ভাবছে না রাজবীর এত তাড়াতাড়ি বিগ বসের মঞ্চ থেকে বেরিয়ে যাবে না তাহলে কি নন্দিনী বেরিয়ে যাবে বিগ বসের বাড়ি থেকে?

আরও পড়ুন: 'আমি ৫ দিন ঘুমাতে পারিনি', বিগ বস দেখে মেয়েকে নিয়ে কোন দুশ্চিন্তার কথা বললেন মনামীর মা?

তবে যে রাজনন্দিনী জুটি এত সুন্দরভাবে সকলের মন জয় করে নিয়েছিল, সেই জুটি ভেঙ্গে গেলে বিগ বসের চাহিদা কিছুটা হলেও কমে যাবে। তাই এবার দেখার পালা আজ রাতে কি সিদ্ধান্ত নাই বিগ বস? বিগ বসের এই সিদ্ধান্তের দিকে আপাতত সকলে অপেক্ষা করে রয়েছে।

তবে জল্পনা কল্পনা ছড়িয়েছে, খুব সম্ভবত সিক্রেট রুমে পাঠিয়ে দেওয়া হবে নন্দিনীকে। কিন্তু এখানেও প্রশ্ন হচ্ছে, যদি প্রতি সপ্তাহে এইভাবে প্রতিযোগীরা বাড়িতে থেকে যান তাহলে বিগ বস ফিনালেতে কারা থাকবেন? সবাইকে নিয়ে তো ফিনালে হওয়া সম্ভব নয়, তাহলে কীভাবে বাদ দেওয়া হবে বাকিদের? প্রশ্ন রয়ে গেল অনেক।