...
...
Next Story

বিগ বসের ঘরে নতুন অতিথি তৃণা, খেলায় কি আসবে নতুন টুইস্ট?

বিগ বস বাংলা এখন প্রায় শেষের দিকে। গত সপ্তাহে বিগ বসের ঘরে অতিথি হয়ে এসেছিলেন যিশু সেনগুপ্ত। তিনি প্রতিযোগীদের মজার খেলায় মাতিয়ে রেখেছিলেন বেশ কিছুক্ষণ।

Published on: Nov 21, 2026, 20:42:13 IST
Advertisement

বিগ বস বাংলা এখন প্রায় শেষের দিকে। গত সপ্তাহে বিগ বসের ঘরে অতিথি হয়ে এসেছিলেন যিশু সেনগুপ্ত। তিনি প্রতিযোগীদের মজার খেলায় মাতিয়ে রেখেছিলেন বেশ কিছুক্ষণ। তবে শুধুমাত্র মজা নয়, মজার আড়ালে একে অপরের অজানা কথা সামনে নিয়ে আসেন প্রতিযোগীরা। এবার এই সপ্তাহের অতিথি হয়ে আসতে চলেছেন তৃণা সাহা।

বিগ বসের ঘরে নতুন অতিথি তৃণা
বিগ বসের ঘরে নতুন অতিথি তৃণা

ইতিমধ্যেই তৃণা সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছেন যেখানে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে তাঁকে। ছবির ক্যাপশনে তিনি কিছু না লিখলেও এই ছবিটি অনেক কিছু বলে দেয়। সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে এই সপ্তাহে দাদার দরবারে উপস্থিত থাকবেন তিনিও।

আরও পড়ুন: অসুস্থতা কাটিয়ে আবার মঞ্চে অলকা, কার আমন্ত্রণে ফিরলেন তিনি?

তবে তৃণা শুধু থাকবেন নাকি তিনি প্রতিযোগীদের জন্য আনবেন কিছু নতুন খেলা সেটা আজ রাত ৯:৩০ মিনিটেই জানা যাবে। তবে যেহেতু তৃণার একাধিক সহকর্মী রয়েছেন তাই খুব স্বাভাবিকভাবেই অভিনেত্রীকে দেখে খুশি হবেন বাকিরা। তবে তৃণার আগমনের পেছনে কোন টুইস্ট লুকিয়ে রয়েছে সেটার দিকেই তাকিয়ে রয়েছেন দর্শকরা।

এই মুহূর্তে তৃণা অভিনয় করছেন ‘পরশুরাম আজকের নায়ক’ ধারাবাহিকে। এই ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করছেন ইন্দ্রজিৎ বসু। স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিকের মধ্যে এটি একটি।

আরও পড়ুন: পুজোয় চলে চুটিয়ে আড্ডা, কেন স্বামীর প্রাক্তনকে এতটা পছন্দ দেবলীনার?

প্রসঙ্গত, এই মুহূর্তে ফিনালের টিকিট পেয়েছে শুধুমাত্র জীতু। গতকালের শেষ ক্যাপ্টেন্সি টাস্ক চলাকালীন সৌরভ এবং রাজবীর হাতাহাতি করায় খেলা মাঝপথে থামিয়ে দিতে বাধ্য হন বিগ বস। ফলে এই মুহূর্তে বিগ বসের ঘরে আর কেউ ক্যাপ্টেন নেই। হিসেব অনুযায়ী বিগ বসের ঘরে শেষ ক্যাপ্টেন রাজবীর।

তবে আজ আরো একটি পরীক্ষার দিন এসেছে প্রতিযোগীদের কাছে কারণ আজ একজন সকলকে ছেড়ে চলে যাবে। অন্যদিকে একজন প্রতিযোগী আজ স্টার পাবে, সে সরাসরি চলে যাবে ফাইনালে। ফলে বোঝাই যাচ্ছে আজকের এপিসোডটা কতটা গুরুত্বপূর্ণ সকলের কাছে।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks