...
...
Next Story

ঝগড়া অশান্তি অতীত, জন্মাষ্টমীতে বিগ বসে হল নাচ, বসল হাসির আসর

বিগবস মানেই ঝগড়া, অশান্তি, মারামারি। হিন্দিতে প্রতিবছর বিগ বস হলেও বাংলায় প্রায় ১০ বছর পর অনুষ্ঠিত হচ্ছে বিগ বস তাই দর্শকদের মধ্যে একটা আলাদাই উত্তেজনা লক্ষ্য করা যাচ্ছে। এই মুহূর্তে ১৫ জন প্রতিযোগী নিয়েই অনুষ্ঠিত হয়েছে বিগ বস বাংলা।

Published on: Sep 4, 2026, 22:20:48 IST
Advertisement

বিগ বস মানেই ঝগড়া, অশান্তি, মারামারি। হিন্দিতে প্রতিবছর বিগ বস হলেও বাংলায় প্রায় ১০ বছর পর অনুষ্ঠিত হচ্ছে বিগ বস তাই দর্শকদের মধ্যে একটা আলাদাই উত্তেজনা লক্ষ্য করা যাচ্ছে। এই মুহূর্তে ১৫ জন প্রতিযোগী নিয়েই অনুষ্ঠিত হয়েছে বিগ বস বাংলা।

জন্মাষ্টমীতে বিগ বসে হল নাচ, বসল হাসির আসর
জন্মাষ্টমীতে বিগ বসে হল নাচ, বসল হাসির আসর

তবে বিগ বস বাংলার প্রথম চার দিনেই কান্নাকাটি থেকে ঝগড়া সবকিছুই হয়ে গিয়েছে। ভরত কলের চেঁচামেচি থেকে দুর্নিবারের কলা চুরি করা, ঝিলমের গান হোক অথবা নিরঞ্জনের কান্নাকাটি, সব মিলিয়ে এখন জমজমাট পর্ব চলছে বিগ বস বাংলায়।

আরও পড়ুন: ছেলের পৈতের কার্ড হাতে দিয়েও উত্তম কুমারকে মানা করেন আসতে, কেন এমন করেছিলেন ভাস্করের বাবা?

কিন্তু বাড়ির সমস্ত কুটকালি সরিয়ে রেখে জন্মাষ্টমীর দিন বিগ বস প্রতিযোগীদের কিছুটা সময় সাংস্কৃতিক অনুষ্ঠানে মন দেওয়ার জন্য নির্দেশ দিয়েছে। বিগ বসের এই নিয়ম মেনে তাই জন্মাষ্টমীর দিন বিগ বসের ঘরে অনুষ্ঠিত হতে চলেছে সাংস্কৃতিক অনুষ্ঠানে।

ইতিমধ্যেই বিগ বসের একটি প্রমো মুক্তি পেয়েছে সোশ্যাল মিডিয়ায় যেখানে দেখতে পাওয়া যাচ্ছে, জন্মাষ্টমীর অনুষ্ঠানে গানের তালে তালে নাচ করছেন নন্দিনী এবং সোনামণি। একেবারেই চেনা মেজাজে ধরা দিয়েছেন ঝিলম এবং নিরঞ্জন। তাই বিগত ৪ দিনে যতই ভুল-বোঝাবুঝি হোক না কেন হোক, জন্মাষ্টমীর দিন একটু হলেও যে প্রতিযোগীদের মুখে হাসি ফুটেছে সেটা প্রমো দেখেই বোঝা যাচ্ছে।

আরও পড়ুন: 'অমিতাভের ছেলের চরিত্র এলেও ফিরিয়ে দেব', হঠাৎ কেন এমন কথা বললেন বিশ্বনাথ?

প্রসঙ্গত, গতকাল ডাগ আউট থেকে বেরিয়ে আসার সুযোগ পেয়েছেন দুর্নিবার এবং সোহিনী। দুর্নিবারের ভোট অনুযায়ী এবার ডাগআউটে চলে যাবেন অনিন্দ্য এবং মনামী। আগামী দিনের খেলা কোন দিকে ঘোরে, সেটার দিকেই নজর রেখেছেন দর্শকরা।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe