দুপুরে ঘুম, ইংরেজিতে কথা, বিগ বসের ঘরে নিয়ম না মানায় কোন সমস্যায় প্রতিযোগীরা?
গতকাল বিগ বসের ঘরে হয়েছে ডবল ধামাকা। একদিকে যেমন জয়িতা বিগ বসের ঘর থেকে নমিনেট হয়ে বেরিয়ে গিয়েছেন তেমন অন্যদিকে বিগ বসের ঘরে এন্ট্রি হয়েছে জীতু কমলের। কিন্তু বিগ বসের ঘরে প্রতি নিয়ত হওয়া কিছু অন্যায়ের জন্য প্রত্যেক প্রতিযোগীদের শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নিল বিগ বস।
গতকাল বিগ বসের ঘরে হয়েছে ডবল ধামাকা। একদিকে যেমন জয়িতা বিগ বসের ঘর থেকে নমিনেট হয়ে বেরিয়ে গিয়েছেন তেমন অন্যদিকে বিগ বসের ঘরে এন্ট্রি হয়েছে জীতু কমলের। কিন্তু বিগ বসের ঘরে প্রতি নিয়ত হওয়া কিছু অন্যায়ের জন্য প্রত্যেক প্রতিযোগীদের শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নিল বিগ বস।
বিগ বসের ঘরে নিয়ম না মানায় কোন সমস্যায় প্রতিযোগীরা?
ইতিমধ্যেই বিগ বস বাংলার তরফ থেকে নতুন প্রমো মুক্তি পেয়েছে, যেখানে দেখতে পাওয়া যাচ্ছে বিগ বসের ঘরে সকলে বসে রয়েছেন এবং সকলের উদ্দেশ্যে বিগ বসের ধমক শুনতে পাওয়া যাচ্ছে। সকলের উদ্দেশ্যে বেশ কড়া ভাষায় বিগ বস বলেন, ‘এতদিন ধরে বারবার বলা সত্ত্বেও সকলে দিনের বেলা ঘুমিয়েছেন এবং বারবার বারণ করা সত্ত্বেও সকলে নিজেদের মধ্যে ইংরেজিতে কথা বলছেন।’
‘এটা কারও একার বাড়ি নয়, এটা বিগ বসের বাড়ি। বিগ বসের বাড়িতে বারবার নিয়ম লঙ্ঘন করলে শাস্তি পেতে হয়। তাই সকলকে একসঙ্গে নমিনেট করা হল। এটাই হবে সকলের শাস্তি।’ জানান বিগ বস। কিন্তু সকলকে শাস্তি দেওয়া হলেও যেহেতু জীতু সবেমাত্র বিগ বসের ঘরে এন্ট্রি নিয়েছেন তাই তাঁকে দেওয়া হয়েছে একটা আলাদা পাওয়ার। বাড়ি ১৪ জন সদস্যদের মধ্যে একজন সদস্যকে বাঁচিয়ে নিতে পারেন জীতু।
আগামী দিনে নিজেকে বাঁচানোর জন্য প্রত্যেক প্রতিযোগী ঠিক কী করেন, সেটাই এখন দেখার। এতদিন বিগ বসের ঘরে সকলেই নিজেদের মধ্যে একটা সম্পর্ক তৈরি করেছিলেন কিন্তু এবার জয়িতা আউট হওয়ার পর সকলেই বুঝেছেন যে খেলাটা বুদ্ধি দিয়ে খেলতে হবে। জীতুর এন্ট্রি সেই মানসিকতাকে আরও বাড়িয়ে তুলেছে।
বিগ বসের ঘরে নিজেকে বাঁচানোর জন্য কোন কঠিন পরীক্ষার সামনাসামনি হতে হয় প্রতিযোগীদের? আগামী দিনে কোন খেলা সকলের জন্য অপেক্ষা করে রয়েছে? দর্শকদের জন্য আগামী দিনে আর কি কি চমক অপেক্ষা করছে সেটাই এখন দেখার।
Home/Entertainment/দুপুরে ঘুম, ইংরেজিতে কথা, বিগ বসের ঘরে নিয়ম না মানায় কোন সমস্যায় প্রতিযোগীরা?