...
...
Next Story

বিগ বসের ঘর থেকে উধাও খাবার-জল, কঠিন পরিস্থিতির সম্মুখীন প্রতিযোগীরা

এতদিন বিগ বসের ঘরে যত আনন্দে দিন কেটেছে প্রতিযোগীদের, এবার ততটাই কঠিন হতে চলেছে রাস্তা। দিন যত এগোবে, প্রতিযোগীদের কঠিন সময় আরো কঠিন হয়ে যাবে। এবার সেই কঠিন সময়ের যে শুরু হয়ে গিয়েছে, তার একটি ছোট্ট নমুনা দেখাতে চলেছে বিগ বস।

Published on: Oct 6, 2026, 18:05:28 IST
Advertisement

এতদিন বিগ বসের ঘরে যত আনন্দে দিন কেটেছে প্রতিযোগীদের, এবার ততটাই কঠিন হতে চলেছে রাস্তা। দিন যত এগোবে, প্রতিযোগীদের কঠিন সময় আরো কঠিন হয়ে যাবে। এবার সেই কঠিন সময়ের যে শুরু হয়ে গিয়েছে, তার একটি ছোট্ট নমুনা দেখাতে চলেছে বিগ বস। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় যে প্রমো মুক্তি পেয়েছে, সেটা দেখে কিছুটা হলেও হতবম্ব হয়েছেন দর্শকরা।

বিগ বসের ঘর থেকে উধাও খাবার-জল
বিগ বসের ঘর থেকে উধাও খাবার-জল

প্রমোয় দেখতে পাওয়া যাচ্ছে, আচমকা বিগ বস প্রত্যেক প্রতিযোগীদের নির্দেশ দেন ঘর থেকে বেরিয়ে আসতে। সকলে যখন বাগানে বেরিয়ে আসেন ঠিক তখনই ভেতর থেকে দরজা লক করে দেওয়া হয়। কিছু বোঝার আগেই বিগ বসের ঘরে ঢুকে পড়ে কালো মুখোশ পরা একদল ব্যক্তি।

আরও পড়ুন: খুনির হাত থেকে মহিলাদের বাঁচাবে চিত্রা, সিরিজে থাকবে প্রীতি-আইভির স্পেশাল চমক

কিন্তু এখানেই শেষ নয়। তারা একে একে বাড়ি থেকে তুলে নিয়ে চলে যায় আলু, পটল, খাবারের সমস্ত সরঞ্জাম। বাইরে থেকে এই কাণ্ড দেখা ছাড়া আর অন্য কোনও উপায় থাকে না প্রতিযোগীদের। কিন্তু কেন খাবারের জিনিস সব নিয়ে চলে যাওয়া হল, কিছু ঠাওর করতে পারেন না তারা।

কিছু বুঝে ওঠার আগেই বিগ বসের গলা শুনতে পাওয়া যায় আবার। বিগ বস জানায়, আরামের দিন শেষ হয়ে গিয়েছে। আগামী সময় থেকে এবার শুধু কষ্ট করে নিজের খাবার উপার্জন করে নিতে হবে সকলকে। শুয়ে বসে আর দিন কাটানো যাবে না বিগ বসের ঘরে। এবার থেকে করতে হবে লড়াই।

আরও পড়ুন: সব ভুল-বোঝাবুঝি ধুয়ে মুছে সাফ, দেবের 'দেশু ৭'- এর ট্রেলার লঞ্চ করতে চলেছেন জিৎ

খুব স্বাভাবিকভাবেই এমন একটা পরিস্থিতির জন্য কেউ প্রস্তুত ছিলেন না। সকলেই ভীষণভাবে ঘাবড়ে যান। আগামী দিনে কত কঠিন পরিস্থিতি আসতে চলেছে সেটা ভেবেই যেন আর মুখে হাসি দেখা যায় না কারও। এবার দেখার পালা আগামী দিনে কোন টাস্ক দেওয়া হবে বিগ বসের ঘরে নিজেকে টিকিয়ে রাখার জন্য।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks