বিগ বসের ঘর থেকে ইতিমধ্যেই নন্দিনী, বেরিয়ে গিয়েছে কিন্তু সে লুকিয়ে রয়েছে সিক্রেট রুমে। যদিও নন্দিনীর কথা বিগ বসের ঘরের কেউ জানে না। কিন্তু নন্দিনী যখন লুকিয়ে রয়েছে তাহলে বিগ বসের ঘরে, আর কাকে দেখতে পাওয়া যাচ্ছে?

গতকালের এপিসোডে দেখতে পাওয়া গিয়েছে, বাসন মাজতে মাজতে নিরঞ্জন এমন কাউকে দেখেছে, যাকে দেখে সে ভীষণ ভয় পেয়ে গিয়েছে। কিন্তু কাঁচের মধ্যে সে কাকে দেখতে পেল? এদিকে মাঝেমধ্যেই বাড়ির আলো নিভে যাচ্ছে আবার জ্বলে উঠছে। সব মিলিয়ে বিগ বস প্রতিযোগীদের বুকে যে বেশ ভালই ভয় জমেছে তা বলাই বাহুল্য।
আরও পড়ুন: শেষ হয়েও হল না শেষ, এবার থেকে বিগ বসের সিক্রেট রুমে থাকবেন নন্দিনী
তবে এবার সেই আগন্তুকের পরিচয় জানিয়ে দিলেন বিগ বস নিজেই। বিগ বস জানিয়েছেন, ঘরে যাকে বারবার দেখতে পাওয়া যাচ্ছে তার নাম জুলি। জুলির ভালোবাসার মানুষ বিগ বসের ঘরের বাইরে অপেক্ষা করে রয়েছে। এই ঘরের মধ্যেই রয়েছে জুলি। তাই এখন থেকে সবাইকে সাবধানে থাকতে হবে।
তবে বলাই বাহুল্য, ভূত চতুর্দশীর আগে এমন একটা মজার খেলায় মেতে উঠবে সকলে। সকলকেই এমন কিছু কাজ দেওয়া হবে যা ভূত সম্পর্কিত। এই খেলা কি ক্যাপ্টেন্সি টাস্কের জন্য হবে নাকি ইমিউনিটি টাস্কের জন্য সেটাই এখন দেখার। তবে আগামী দিনে এমন একটা মজার খেলা সবাইকে খেলতে দেখে যে বেশ উপভোগ করবেন টিভির এপারে থাকার দর্শকরা তা বলাই বাহুল্য।
{{/usCountry}}তবে বলাই বাহুল্য, ভূত চতুর্দশীর আগে এমন একটা মজার খেলায় মেতে উঠবে সকলে। সকলকেই এমন কিছু কাজ দেওয়া হবে যা ভূত সম্পর্কিত। এই খেলা কি ক্যাপ্টেন্সি টাস্কের জন্য হবে নাকি ইমিউনিটি টাস্কের জন্য সেটাই এখন দেখার। তবে আগামী দিনে এমন একটা মজার খেলা সবাইকে খেলতে দেখে যে বেশ উপভোগ করবেন টিভির এপারে থাকার দর্শকরা তা বলাই বাহুল্য।
{{/usCountry}}আরও পড়ুন: পারিবারিক ভিডিয়োয় কেন নেই দুর্নিবারের পরিবার? সত্যিটা সামনে আনলেন গায়কের বাবা
প্রসঙ্গত, এই মুহূর্তে নন্দিনী সিক্রেট রুমে বসে সকলের উপর নজর রাখছে। তার বেরিয়ে যাওয়ার পর কে বা কারা কী কথা বলছে সেটা সম্পূর্ণ লক্ষ্য রাখছে নন্দিনী। গোটা এক সপ্তাহ ধরেই সকলের উপর নজরে রাখার পর তার আসল খেলা শুরু হবে। তবে রাজবীর নন্দিনীকে ছাড়া কতটা নিজেকে সামলাতে পারে, নন্দিনীর অগোচরে সে অন্য কারো সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি করে কিনা, যদি করে তাহলে তার ফলাফল কি হবে তার দিকেই এখন তাকিয়ে রয়েছে বিগ বসের দর্শকরা।