বিগ বসের ঘরে এলেন আরও তিন অতিথি, কাদের সঙ্গে এলেন দেখা করতে?
বিগ বসের ঘরে এই মুহূর্তে চলছে এমন ইমোশনাল মুহূর্ত যা শুধুমাত্র প্রতিযোগীদের নয়, চোখে জল এনে দিচ্ছে টিভির এপারে বসে থাকা মানুষদেরও। গতকাল বিগ বস প্রতিযোগীদের মন ভাল করার জন্য ঘরে পাঠিয়েছিলেন তিনজন অতিথিকে। সৃজলার দিদি, সোনামণি আর দুর্নিবারের মাকে।
বিগ বসের ঘরে এই মুহূর্তে চলছে এমন ইমোশনাল মুহূর্ত যা শুধুমাত্র প্রতিযোগীদের নয়, চোখে জল এনে দিচ্ছে টিভির এপারে বসে থাকা মানুষদেরও। গতকাল বিগ বস প্রতিযোগীদের মন ভাল করার জন্য ঘরে পাঠিয়েছিলেন তিনজন অতিথিকে। সৃজলার দিদি, সোনামণি আর দুর্নিবারের মাকে। খুব স্বাভাবিকভাবেই দুই মাস পর নিজেদের বাড়ির মানুষদের দিকে আবেগে ভেসেছেন সকলে।
বিগ বসের ঘরে এলেন আরও তিন অতিথি
তবে অতিথিরা শুধুমাত্র বাড়ির মানুষদের সঙ্গে দেখা করতে এসেছেন তা কিন্তু নয়, তারা পেয়েছেন কিছু স্পেশাল পাওয়ার যার যথাযথ সদ্ব্যবহার করেছেন তারা। দুর্নিবারের মা যেভাবে সৃজলা আর জীতুকে তাদের ভুল ধরিয়েছেন, তাতে কিছুটা হলেও থতমত খেয়ে গিয়েছেন বাকিরা।
তবে এবার দ্বিতীয় দিনে রয়েছে আরো অনেক চমক। গতকাল মাত্র তিন জন প্রতিযোগীর বাড়ির সদস্যরা এসেছিলেন বিগ বসের ঘরে। এবার পালা আরো তিন অতিথির। বিগ বসের যে নতুন প্রমো মুক্তি পেয়েছে সেখানে দেখতে পাওয়া যাচ্ছে, ঘরে যিনি প্রথম প্রবেশ করলেন তিনি আর কেউ নন জীতু কমলের মা। খুব সযত্নে সকলের মুখে খাবার তুলে দেন তিনি।
এরপর যিনি আসেন তিনি হলেন নিরঞ্জনের সব থেকে প্রিয় মানুষ। যে মানুষটির কথা বারবার বিগ বছর ঘরে বলেছেন নিরঞ্জন, যাকে ছাড়া তিনি এক মুহূর্ত থাকার কথা ভাবতেও পারেন না সেই মৈনাক এবার বিগ বসের ঘরে এলেন দেখা করতে। গতকাল যারা এসেছিলেন তাদের প্রত্যেককে দেখে নিরঞ্জনের চোখে জল এসেছিল এবার নিজের কাছের মানুষকে দেখে সে আনন্দে আত্মহারা হয়ে যায়।
তৃতীয় জন হলেন মনামীর মা। এই বছর কালীপুজোয় মেয়েকে ছাড়া একাই সবকিছু করতে হয়েছে তাকে। মনকে বুঝিয়েছেন এইভাবে যে আগামী বছর আবার মনামী সবকিছু করবে। কিন্তু এবার মেয়েকে দেখতে সোজা তিনি ছুটে এলেন বিগ বসের ঘরে। সব মিলিয়ে আবারো আবেগঘন একটি মুহূর্ত তৈরি হলো বিগ বসের ঘরের মধ্যে।
তবে এখানেই শেষ নয়, এখনো বাকি রয়েছেন সৌরভ, রাজবীর, তনুশ্রী, রণিতা। বিগ বসের ঘরে এই প্রতিযোগীদের পরিবারের মধ্যে কারা দেখা করতে আসবেন সেটাও জানা যাবে খুব তাড়াতাড়ি।
Home/Entertainment/বিগ বসের ঘরে এলেন আরও তিন অতিথি, কাদের সঙ্গে এলেন দেখা করতে?