বিগ বসের ঘর পাল্টে গেল ফুটবল মাঠে, খেলতে গিয়ে চরম বিপদে তনুশ্রী

বিগ বসের ঘর এমন একটি জায়গা যেখানে সারাদিন ঝগড়া অশান্তির মধ্যেও প্রতিযোগীরা একে অপরের সঙ্গে হাসি ঠাট্টায় মেতে থাকে। কখনো নিজেরাই ঝগড়া মিটিয়ে দেয় কখনো আবার বিগ বসের টাস্ক চলাকালীন সেই ঝগড়া মিটে যায়।

Published on: Nov 26, 2026, 18:06:45 IST
As Prefered on
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

বিগ বসের ঘর এমন একটি জায়গা যেখানে সারাদিন ঝগড়া অশান্তির মধ্যেও প্রতিযোগীরা একে অপরের সঙ্গে হাসি ঠাট্টায় মেতে থাকে। কখনো নিজেরাই ঝগড়া মিটিয়ে দেয় কখনো আবার বিগ বসের টাস্ক চলাকালীন সেই ঝগড়া মিটে যায়। কিন্তু বিগ বস বাংলার ঘরে বিপদ বলে কয়ে আসে না। তাই আবার আনন্দের মাঝেই বিপদে পড়তে হলো এক প্রতিযোগীকে।

খেলতে গিয়ে চরম বিপদে তনুশ্রী
খেলতে গিয়ে চরম বিপদে তনুশ্রী

বিগ বস বাংলার নতুন যে প্রমো মুক্তি পেয়েছে সেখানে দেখতে পাওয়া যাচ্ছে, প্রতিযোগিতার ফুটবল খেলার টাস্ক দেওয়া হয়েছে বিগ বসের তরফ থেকে। একদিকে ছেলেরা খেলবে আর অন্যদিকে মেয়েরা। দুটি দলে ভাগ হয়ে খেলাটা খেলতে হবে।

আরও পড়ুন: এবার ছোট পর্দা কাঁপাতে আসছেন শিলাজিৎ, কোন ধারাবাহিকে দেখা যাবে তাঁকে?

প্রথম থেকেই বেশ মজার ছলে খেলতে দেখা যায় সকলকে। যেহেতু এটা বিগ বসের ঘরে টিকে থাকা লড়াই নয় তাই খুব আনন্দের সঙ্গেই স্বতঃস্ফূর্তভাবে সকলকে ফুটবল খেলতে দেখা যায়। ছেলেদের সঙ্গে পাল্লা দিয়ে খেলতে দেখা যায় মেয়েদেরও।

খেলতে খেলতেই হঠাৎ করে জীতুর পায়ে বল লেগে সেটা সোজা চলে যায় তনুশ্রী চোখে। ভীষণভাবে আঘাত পায়ে তনুশ্রী। তনুশ্রীর চোখে বল লাগতেই সকলের ছুটে এসে তাকে জল দিতে শুরু করে। তবে তনুশ্রীর চোখের এই আঘাত কতটা গুরুতর তা জানা যাবে আজ রাত ন'টা ৩০ মিনিটে।

আরও পড়ুন: সন্তানকে বুকে আঁকড়ে লড়াই মায়ের, প্রকাশ্যে মিমির ‘তান্ডব’-এর প্রথম পোস্টার

বিগ বসের যাত্রা এখন প্রায় শেষের দিকে। এই ঘর দেখেছে বন্ধুত্ব, বিশ্বাসঘাতকতা, প্রেম, খেলা সব কিছুই। যতদিন যাচ্ছে সম্পর্কে জটিলতা যেন আরো বেশি জটিল হয়ে উঠছে। তার সঙ্গে আরো কঠিন হয়ে উঠছে এই ঘরে টিকে থাকার লড়াই।

সোমবার সম্পন্ন হয়েছে বিগ বসের শেষ নমিনেশন প্রক্রিয়া। আগামী রবিবার ঘর থেকে বেরিয়ে যেতে পারে দুজন প্রতিযোগী। সেরা ৫-কে নিয়ে হবে ফাইনাল। কিন্তু বিগ বসের ফাইনালে কারা থাকবে সেটাই এখন দেখার। তবে এই উত্তেজনা শুধুমাত্র বিগ বসের ঘরে আটকে নেই, এই উত্তেজনা ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াতেও। আগামী ৬ তারিখের দিকে এখন অধীর আগ্রহে তাকিয়ে রয়েছেন সকলে।