জল্পনা চলছিল অনেকদিন ধরেই, এবার তাতে পড়ল সরকারি সিলমোহর। শুক্রবার সন্ধ্যায় ইডেন গার্ডেন্সের আলো-ঝলমলে পরিবেশে ঘোষণা করা হলো ‘বিগ বস বাংলা’র সিজন ৩-এর কথা। আর এই শো-এর মুখ হিসেবে মঞ্চে আবির্ভূত হলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। স্টার জলসার এই মেগা প্রজেক্টের হাত ধরেই এবার বাংলার ড্রয়িংরুমে ফিরছেন পরিচালক সৌরভ। দর্শক নতুন করে তাঁর দাদাগিরি দেখবে এই শো-তে।

ইডেনে কেন উদ্বোধন?
সৌরভ এবং ইডেন— এই দুই নাম একে অপরের পরিপূরক। তাই মহারাজের এই নতুন জার্নির সূচনা করার জন্য ইডেনের থেকে ভালো জায়গা আর কী-ই বা হতে পারত! অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিএবি (CAB) এবং স্টার জ লসার উচ্চপদস্থ কর্তারা। সৌরভ জানালেন, ক্রিকেটের মতোই এই রিয়্যালিটি শো-তেও থাকবে অনেক চ্যালেঞ্জ এবং গুগলি। এদিন বিগ বস বাংলার আনুষ্ঠানিক লোগো প্রকাশ্যে এল। আয়োজিত হল জমকালো ক্রিকেট ম্যাচ। যেখানে অংশ নিলেন টলিউডের নামী তারকারা। ছিলেন যিশু সেনগুপ্ত, বনি সেনগুপ্ত. সৌরভ দাসরা। অনুষ্ঠান সঞ্চালনা করলেন জলসার ঘরের মেয়ে তৃণা সাহা। মানে পরশুরামের তটিনী।
বিশাল অঙ্কের চুক্তি:
শোনা যাচ্ছে, স্টার জলসার সঙ্গে প্রায় চার বছরের এক বিশাল চুক্তিতে সই করেছেন মহারাজ। যার মূল্য নাকি ১২৫ কোটি টাকা! কেবল ‘বিগ বস’ নয়, আরও একটি ক্যুইজ শো-তেও তাঁকে দেখা যাবে। এতদিন জি বাংলার ‘দাদাগিরি’ মাতিয়েছেন তিনি, এবার স্টার জলসার পর্দায় তাঁর ম্যাজিক দেখার জন্য মুখিয়ে রয়েছেন দর্শকরা।
{{/usCountry}}শোনা যাচ্ছে, স্টার জলসার সঙ্গে প্রায় চার বছরের এক বিশাল চুক্তিতে সই করেছেন মহারাজ। যার মূল্য নাকি ১২৫ কোটি টাকা! কেবল ‘বিগ বস’ নয়, আরও একটি ক্যুইজ শো-তেও তাঁকে দেখা যাবে। এতদিন জি বাংলার ‘দাদাগিরি’ মাতিয়েছেন তিনি, এবার স্টার জলসার পর্দায় তাঁর ম্যাজিক দেখার জন্য মুখিয়ে রয়েছেন দর্শকরা।
{{/usCountry}}প্রতিযোগী কারা?
শো-এর আনুষ্ঠানিক ঘোষণা হলেও প্রতিযোগীদের নাম নিয়ে এখনও গোপনীয়তা বজায় রেখেছে চ্যানেল কর্তৃপক্ষ। তবে টলিপাড়ার কান পাতলে শোনা যাচ্ছে— নুসরত জাহান, নীল ভট্টাচার্য, এবং সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়ের মতো পরিচিত মুখদের দেখা যেতে পারে বিগ বসের ঘরে। অগস্ট মাস থেকেই শুরু হতে পারে এই মেগা শো-এর শ্যুটিং।
সৌরভের প্রতিক্রিয়া:
অনুষ্ঠানে সৌরভ বলেন, ‘টেলিভিশন আমাকে মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ করার সুযোগ দেয়। বিগ বস একদম অন্যরকম একটি ফর্ম্যাট। এখানে মানুষের আসল চরিত্র বেরিয়ে আসে। আমি অত্যন্ত উৎসাহিত এই নতুন ইনিংস নিয়ে।’