...
...
Next Story

Rajveer Dey Mother: ‘নন্দিনীকে তোমার পছন্দ?’ মা-কে সরাসরি প্রশ্ন রাজবীরের,ধমক দিয়ে কী জানালেন তিনি?

রাজবীরকে জামাই হিসাবে মেনে নিয়েছেন নন্দিনীর বাবা-মা, কিন্তু উলটো দিকেও কি একই সুর? বিগ বসের ঘরে রাজবীরের মা-এর উপস্থিতি বুঝিয়ে দিল সবটা।

Published on: Nov 13, 2026, 10:30:17 IST
Advertisement

‘বিগ বস বাংলা’-র ঘরে ‘ফ্যামিলি উইক’-এ প্রিয়জনদের আগমনে যখন আবেগ আর ভালোবাসার আবহ তৈরি হয়েছে, ঠিক তখনই এক নাটকীয় ও তীব্র উত্তেজনার সাক্ষী থাকল অন্দরমহল। ছেলে রাজবীর-এর সঙ্গে দেখা করতে বিগ বসের ঘরে পা রেখেছিলেন তাঁর মা। কিন্তু মাতৃস্নেহের সেই মিষ্টি মুহূর্ত নিমেষেই বদলে গেল কড়া শাসনে, যখন কথার মাঝেই রাজবীরের মুখে উঠে আসে প্রাক্তন প্রতিযোগী নন্দিনী দত্ত-র প্রসঙ্গ।

‘নন্দিনীকে তোমার পছন্দ?’ মা-কে প্রশ্ন রাজবীরের, ধমক দিয়ে কী জানালেন তিনি?
‘নন্দিনীকে তোমার পছন্দ?’ মা-কে প্রশ্ন রাজবীরের, ধমক দিয়ে কী জানালেন তিনি?

নন্দিনীর নাম শুনতেই চরম অসন্তুষ্ট হয়ে ছেলেকে কড়া সুরে থামিয়ে দেন রাজবীরের মা। স্পষ্ট জানিয়ে দেন, নন্দিনীকে ভুলে আপাতত খেলায় মন দিতে। শুরু থেকেই রাজবীরকে ‘মাথা ঠাণ্ডা’ রাখার পরামর্শ দেন তাঁর মা।

নন্দিনীর নাম নিতেই মায়ের কড়া ধমক:

মা রাজবীরকে জানান, ‘তোর উইক পয়েন্টটা সবাই জেনে গেছে। অনেক রোগা হয়ে গেছিস’। তাঁর খেলায় সবাই খুশি সেই বার্তাও ছেলেকে দেন রাজবীরের মা। পাশাপাশি বোর্ড থেকে বিদায়ী প্রতিযোগিদের বার্তা মুছে ফেলার জন্য সবার কাছে আলাদা করে ক্ষমা চাওয়ার কথা বলেন তিনি। রাজবীরের মুখে নন্দিনীর প্রসঙ্গ উঠতেই মুহূর্তের মধ্যে মেজাজ হারান তাঁর মা। ছেলেকে সতর্ক করে কড়া ভাষায় তিনি বলেন, ‘এখন আমি কিছু বলব না। নিজের খেলাটা খেলতে এসেছ সেটাই খেলো। আগের সবকিছু ভুলে যা, আগে কী হয়েছে সব ভুলে যা। ওটা নিয়ে কিছু মাথায় রাখবি না। খেলাটা খেলে বের হ। যেটার জন্য এত কষ্ট করেছিস’।

অতীতে যা কিছু ঘটেছে বা নন্দিনীর সঙ্গে রাজবীরের যে সম্পর্ক বা বিতর্ক তৈরি হয়েছিল, সে সবকিছুকেই একবাক্যে উড়িয়ে দিয়েছেন রাজবীরের মা। একইসঙ্গে বিগ বসের ঘরের ভেতরেই তিনি ফাঁস করেন যে, শো থেকে বেরোনোর পর নন্দিনী তাঁকে ফোন করে ক্ষমা চেয়েছেন। রাজবীর কেন বেড বদল করেছেন সেই ব্যাখা দেওয়ার সময় ফের নন্দিনীর নাম মুখে আনলে তিনি বিরক্তির সুরে বলেন, ‘আবার ওর কথা’। তবে নন্দিনী ফোন করে তাঁর কাছে ক্ষমা চেয়েছে, সে কথা রাজবীরকে জানান তিনি।

অতীত ভুলে শুধুই খেলায় মন দেওয়ার নির্দেশ:

মায়ের এই কড়া মনোভাব থেকেই স্পষ্ট যে, নন্দিনী সংক্রান্ত কোনো বিতর্ক বা পুরোনো অধ্যায় নিয়ে বিগ বসের মঞ্চে আর কোনো আলোচনা হোক তা তিনি একেবারেই চান না। অতীতের সমস্ত তিক্ততা ও ঘটনা সম্পূর্ণ ভুলে গিয়ে রাজবীর যাতে কেবল নিজের খেলায় মনোযোগ দেন এবং শো-এর লক্ষ্যে অবিচল থাকেন— ঘরের ভেতরে এসে ছেলেকে সেই স্পষ্ট বার্তাই দিয়ে গেলেন তাঁর মা।

 
ABOUT THE AUTHOR
Priyanka Mukherjee

প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks