বাংলার ছোটপর্দায় এবার এক মহাবিস্ফোরণ! টেলিভিশন দুনিয়ার সমস্ত চেনা সমীকরণ এক লহমায় ওলটপালট করে দিয়ে দীর্ঘ ১০ বছর পর বাংলায় ফিরছে ভারতবর্ষের সবচেয়ে বড় এবং সবচেয়ে চর্চিত রিয়্যালিটি শো ‘বিগ বস বাংলা’ (Bigg Boss Bangla Season 3)। আর তার চেয়েও বড় চমক লুকিয়ে রয়েছে এই শো-এর সঞ্চালকের আসনে। জি বাংলার ‘দাদাগিরি’র মঞ্চ কাঁপানো বাঙালির প্রিয় ‘দাদা’ অর্থাৎ সৌরভ গঙ্গোপাধ্যায় এবার দলবদল করে বসতে চলেছেন স্টার জলসার এই মেগা রিয়্যালিটি শো-এর সঞ্চালকের আসনে!

বুধবার চ্যানেলের তরফে একটি রহস্যময় প্রোমো সামনে এল বিগ বস বাংলার।
মেগা প্রোমোতে ধোঁয়াশা, নীল চেয়ারে বসা ওই রাজকীয় পুরুষটিই কি দাদা?
টেলিভিশন রেটিং বা টিআরপির দুনিয়ায় নিজেদের আধিপত্য কায়েম করতে এবার এক মোক্ষম চাল চালল স্টার জলসা। সম্প্রতি চ্যানেলের অফিশিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি ছোট ভিডিও ক্লিপ এবং ফার্স্ট লুক রিলিজ করা হয়েছে, যার ক্যাপশনে পরিষ্কার লেখা— ভারতবর্ষের সবচেয়ে বড় বিনোদন এবার বাংলায়। শেয়ার করা সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে, ঘুটঘুটে অন্ধকারের মধ্যে রাজকীয় কায়দায় হেঁটে আসছেন সৌরভ। প্রিন্স অফ কলকাতার ক্রিকেটীয় পারদর্শিকতা কাহিনি বর্ণনা চলছে গানে গানে। একটি রাজকীয় নীল ভেলভেটের চেয়ারে এসে বসলেন সৌরভ। পরনে ধবধবে সাদা শার্ট, ফর্মাল প্যান্ট এবং কবজিতে জ্বলজ্বল করছে একটি দামি ঘড়ি। তবে সৌরভের মুখ সামনে আনেননি নির্মাতারা।
মুখাবয়ব অন্ধকারে ঢাকা থাকলেও ওঁর বসার ধরণ, চওড়া কাঁধ এবং শারীরিক গঠন পরিষ্কার ইঙ্গিত দিচ্ছে যে, এবার বিগ বসের অন্দরে বিতর্ক, ঝগড়া আর মনস্তাত্ত্বিক খেলার রাশ নিজের কড়া হাতে সামলাবেন ক্রিকেট মাঠের প্রাক্তন কাপ্তান।
দীর্ঘ ১০ বছরের খরা কাটল, শুরু হতে চলেছে জলসা বনাম জি-এর আসল মহারণ
{{/usCountry}}দীর্ঘ ১০ বছরের খরা কাটল, শুরু হতে চলেছে জলসা বনাম জি-এর আসল মহারণ
{{/usCountry}}মনে করিয়ে দেওয়া ভালো, ২০১৬ সালে শেষবারের মতো কালার্স বাংলার পর্দায় দেখা গিয়েছিল বিগ বস বাংলা সিজন ২, যার সঞ্চালনার দায়িত্বে ছিলেন টলিউড সুপারস্টার জিৎ। আর তারও আগে ২০১৩ সালে প্রথম সিজনে ডন মিঠুন চক্রবর্তীর হাত ধরে এই শো বাংলায় পা রেখেছিল। তারপর কেটে গিয়েছে দীর্ঘ এক দশক। বাঙালি দর্শকরা হিন্দি বিগ বসের আকাশছোঁয়া জনপ্রিয়তা দেখলেও বাংলার মাটিতে এই মেগা শো-এর প্রত্যাবর্তন নিয়ে দীর্ঘ প্রতীক্ষায় ছিলেন।
২০২৬ সালের জুনে এসে অবশেষে সেই প্রতীক্ষার অবসান ঘটাল স্টার জলসা। আর এই চালের মাধ্যমে প্রতিদ্বন্দ্বী চ্যানেল জি বাংলার সাথে ওনাদের টিআরপি যুদ্ধ যে এক অন্য মাত্রায় পৌঁছাতে চলেছে, তা বলাই বাহুল্য। বহু বছর ধরে জি বাংলার দাদাগিরি শো-কে একহাতে টেনেছেন সৌরভ। এবার ওনাকে যদি স্টার জলসার বিগ বসের ঘরে ‘সালমান খান’-এর মতো মেজাজে উইকেন্ডের ক্লাস নিতে দেখা যায়, তবে বিনোদনের চেনা মানচিত্র যে ওলটপালট হয়ে যাবে, তা নিয়ে কোনো সন্দেহ নেই। বাংলার ড্রয়িংরুমের দর্শকরা এখন স্রেফ দাদার মুখ খোলার অপেক্ষায় দিন গুনছেন!
বিগ বসের প্রতিযোগি হিসাবে কারা থাকবে, সেই নিয়ে ইতিমধ্যেই চর্চা শুরু হয়ে গিয়েছে। শোনা যাচ্ছে, সেপ্টেম্বর নাগাদ সম্প্রচার শুরু হবে বিগ বস বাংলার।