বিতর্ক আর ড্রামার কেন্দ্রবিন্দু ‘বিগ বস বাংলা’-র ঘর যেন এখন আক্ষরিক অর্থেই যুদ্ধের ময়দান! ক্যাপ্টেন নির্বাচনের টাস্ক ঘিরে ঘটে গেল এক মারাত্মক ও মর্মান্তিক দুর্ঘটনা। সহ-প্রতিযোগী নন্দিনীর হিংস্র আক্রমণের মুখে পড়ে ঘোড়া থেকে নিয়ন্ত্রণ হারিয়ে নিচে আছড়ে পড়লেন অভিনেত্রী সৃজলা গুহ! মুখে, মাথায়, ঘাড়ে এবং হাতে মারাত্মক চোট পেয়ে যন্ত্রণায় চিৎকার করে ওঠেন সৃজলা।

এই ঘটনার পর নেটপাড়ায় নন্দিনীর বিরুদ্ধে উঠেছে আইনি ব্যবস্থা ও শো থেকে অবিলম্বে বিতাড়িত (Evict) করার জোর দাবি! নন্দিনীকে কটাক্ষে ভরিয়ে দিচ্ছেন সৃজলা ভক্তরা। নিরপেক্ষ দর্শকের চোখেও নন্দিনীর এদিনের কাণ্ড ক্ষমার অযোগ্য হয়ে দাঁড়িয়েচে।
ঘোড়ার ওপর ক্যাপ্টেন হওয়ার লড়াই, আর নন্দিনীর মারমুখী রূপ:
ক্যাপ্টেন হওয়ার শেষ দৌড়ে এগিয়ে ছিলেন তনুশ্রী, সৃজলা, মনামী, জিতু এবং রাজবীর। বিগ বসের নিয়ম ছিল কাঠের ঘোড়ায় চড়ে থাকতে হবে এবং আঘাত না করে প্রতিপক্ষকে টেনে নামাতে হবে। খেলা শুরু হতেই প্রথম শিকার হন রাজবীর, যাকে চতুরতার সাথে নামিয়ে দেন নন্দিনী। এরপরই নন্দিনীর নজর পড়ে সৃজলার দিকে। খেলা শুরুর ঠিক আগেই সৃজলা আশ্বাস দিয়েছিলেন যে তিনি নিরপেক্ষ থাকবেন, কিন্তু খেলা শুরু হতেই সব সমীকরণ বদলে যায়। প্রথমবার আক্রমণের সময় দুর্নিবার এগিয়ে এসে সৃজলাকে সামলে নিলেও, দ্বিতীয়বার নন্দিনী এতটাই মরিয়া হয়ে আক্রমণ চালান যে নিয়ন্ত্রণ হারিয়ে ভয়াবহভাবে মুখ থুবড়ে মাটিতে পড়ে যান সৃজলা! যন্ত্রণায় কাতর সৃজলাকে তৎক্ষণাৎ চিকিৎসার জন্য বিগ বসের মেডিকেল রুমে পাঠাতে হয়। আপাতত তিনি চিকিৎসকদের কড়া পর্যবেক্ষণে রয়েছেন।
‘বেয়াদব, ক্রিমিন্যাল!’: নন্দিনীর ওপর ক্ষোভে ফেটে পড়ল টলিপাড়া ও নেটপাড়া:
{{/usCountry}}‘বেয়াদব, ক্রিমিন্যাল!’: নন্দিনীর ওপর ক্ষোভে ফেটে পড়ল টলিপাড়া ও নেটপাড়া:
{{/usCountry}}এই অনভিপ্রেত ঘটনার পরেই আগুনের মতো জ্বলে উঠেছে সোশ্যাল মিডিয়া। দর্শকদের স্পষ্ট কথা— বিনোদনের নামে এই ধরনের শারীরিক নির্যাতন সহ্য করা হবে না!নেটিজেনরা নন্দিনীকে 'বেয়াদব', 'অশিক্ষিত' এবং 'ক্রিমিন্যাল' অ্যাখ্যা দিয়ে লাল কার্ড দেখানোর দাবি তুলছেন। শুধু সাধারণ দর্শকই নন, নজিরবিহীনভাবে টলিউড ইন্ডাস্ট্রির ভেতরে থাকা একাধিক তারকাও নন্দিনীর এই হিংস্র আচরণের বিরুদ্ধে প্রকাশ্যে মুখ খুলেছেন। নন্দিনীর এই আচরণ নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন সঙ্ঘশ্রী, আয়েন্দ্রী, অনামিকারা। এখন দেখার, ঘরের ভেতরে এমন মারাত্মক কাণ্ড ঘটানোর পর সঞ্চলক হিসেবে সৌরভ গঙ্গোপাধ্যায় ও বিগ বস নন্দিনীর বিরুদ্ধে কী কঠিন শাস্তি ঘোষণা করেন!