শুরু হয়ে গিয়েছে বিগ বস বাংলার নতুন সিজন। আর প্রথম দিনেই ঘরে ঝামেলা। প্রথমেই ঝগড়া শুরু হয় সিঙ্গেল বেড কে কে পাবে তা নিয়ে। বিগ বসের ঘরে ঢুকেই সিঙ্গেল বেড দখলে নেন মনামী, ভরত কল। এদিকে শেষে প্রবেশ করা সোনামণি, সৃজলাদের দাবি সবাই আসার পর, আলোচনার মাধ্যমে এই সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল।

এরপরই বিগ বস নিজের টুইস্ট সামনে রাখেন। একটি চিঠির মাধ্যমে অনিন্দ্য সেনগুপ্তকে জানানো হয় যে, যেহেতু ঘরে প্রবেশের সময় কোনো প্রতিযোগী তাঁকে বেছে নেয়নি, তাই তিনি একটি বিশেষ শক্তি পাবেন। আর সেটা হল, নিজের পছন্দের কোনো একটি সিঙ্গেল বা ডবল বেড তিনি নিতে পারবেন। এদিকে অনিন্দ্যর প্রথম থেকেই ইচ্ছে ছিল, তিনি ঠান্ডার হাত থেকে বাঁচতে গার্ডেন এরিয়াতে শোবেনা। সেই কারণে তিনি নিজে একটি সিঙ্গেল বেড বেছে নিয়ে তা দিয়ে দেন সৃজলাকে। এবার সৃজলাকে এভাবে সিঙ্গেল বেড দেওয়া একেবারে মনে ধরে না ঝিলমের। প্রথম থেকেই তিনি বলে আসছিলেন, যেহেতু ঘুমের মধ্যে তাঁর হাত-পা ছোঁড়ার সমস্যা রয়েছে, তাই তিনি কারও সাথেই নাকি শুতে পারেন না!
তবে এই ঝগড়া কিন্তু খাট ভাগাভাগিতেই সীমাবদ্ধ থাকে না। কারণ সোমবারের এপিসোডে দেখা যাবে বিগ বসের ঘরে প্রথম ক্যাপ্টেন নির্বাচন। আর ক্যাপ্টেন হওয়ার দাবি জানাচ্ছে সোনামণি সাহা, নন্দিনী দত্ত। এবার নন্দিনী যখন ক্যাপ্টেন্সি নিয়ে নিজের বক্তব্য তুলে ধরছিলেন, তখন আচমকাই ভরত কলকে সোফা ছেড়ে উঠে যেতে দেখা যায়।
আর নন্দিনীর হয়ে সরব হতে দেখা যায় মনামীকে। তিনি বলে ওঠেন, ‘রিকোয়েস্ট করব ভরতদাকে যখন কোনো সদস্য কোনো কথা বলছে, তখন যেন উঠে চলে না যায়’! অর্থাৎ প্রথম ক্যাপ্টেন হওয়ার দাবিদার বিগ বসের নারীবাহিনী। এখন দেখার কার পক্ষে শিঁকে ছেড়ে। আর ভবিষ্যতে কে কার পরম বন্ধু হয়ে ওঠেন, আর কে শত্রু!
{{/usCountry}}আর নন্দিনীর হয়ে সরব হতে দেখা যায় মনামীকে। তিনি বলে ওঠেন, ‘রিকোয়েস্ট করব ভরতদাকে যখন কোনো সদস্য কোনো কথা বলছে, তখন যেন উঠে চলে না যায়’! অর্থাৎ প্রথম ক্যাপ্টেন হওয়ার দাবিদার বিগ বসের নারীবাহিনী। এখন দেখার কার পক্ষে শিঁকে ছেড়ে। আর ভবিষ্যতে কে কার পরম বন্ধু হয়ে ওঠেন, আর কে শত্রু!
{{/usCountry}}এবারের বিগ বসে জায়গা করে নিয়েছেন অভিনেতা, গায়ক, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার-রা। ঘরবন্দি মনামী ঘোষ, ভরত কল, সোনামণি সাহা, সৃজলা গুহ, অনিন্দ্য সেনগুপ্ত, সোহিনী পাল, আলেকজান্দ্রা টেলর, সায়ক চক্রবর্তী, নিরঞ্জন মণ্ডল, ঝিলম গুপ্ত, দুর্নিবার সাহা, তনুশ্রী রায় দাস, দীপেন্দু বিশ্বাস, নন্দিনী দত্তের মতো তারকারা। তিন মাসে কতটা জলঘোলা হয় তা দেখার জন্য মুখিয়ে দর্শকরা।