...
...
Next Story

Bigg Boss Bangla: ৩০ অগস্ট থেকে সম্প্রচার শুরু বিগ বস বাংলার! প্রতিযোগী হিসেবে কাদের নাম এল সামনে?

দীর্ঘ ১০বছর অপেক্ষার পর ছোট পর্দায় ফিরছে বাংলা বিগ বস। আর এবার সঞ্চালনার দায়িত্বে সৌরভ গঙ্গোপাধ্যায়। শুধু দর্শকরা নন, সৌরভের কাজ নিয়ে উচ্ছ্বাস প্র

Published on: Aug 8, 2026, 08:00:34 IST
Advertisement

রিয়েলিটি শো-র মধ্যে বিগ বস বরাবরই জনপ্রিয়তার নিরিখে এগিয়ে রয়েছে সবার আগে। দীর্ঘ ১০ বছরের বিরতির পর ফিরছে বাংলা বিগ বস। আগের দুটি সিজনের জনপ্রিয়তার কথা মাথায় রেখে, এবছরও যে এটি ব্লকবাস্টার হিট হবে তা বলার অপেক্ষা রাখে না। আর এই সিজনের আরেক আকর্ষণ হতে চলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। এর আগে ‘দাদাগিরি’ দিয়ে দর্শক মনে দাদাগিরি চলত তাঁর। এবারে তিনি বিগ বসের সঞ্চালক। ইতিমধ্যেই প্রথম প্রোমোতে ঘোষণা হয়ে গিয়েছে শো-র ট্যাগলাইন- ‘দুর্গ জয় সহজ নয়’!

কবে থেকে আসছে বাংলা বিগ বস?

বাংলা বিগ বস আসছে ৩০ জুলাই থেকে।
বাংলা বিগ বস আসছে ৩০ জুলাই থেকে।

৩০ আগস্ট থেকে 'স্টার জলসা' এবং 'জিও-হটস্টার'-এ (JioHotstar) প্রিমিয়ার হতে চলেছে 'বিগ বস বাংলা'। 'দুর্গ জয় সহজ নয়'—এই থিমের ওপর ভিত্তি করে তৈরি আসন্ন সিজনটি প্রতিযোগীদের মনে করিয়ে দেবে যে, বিগ বসের দুর্গ জয় করা মোটেও সহজ নয়।

বিগ বস সঞ্চালনা নিঃসন্দেহে নতুন এক চ্য়ালেঞ্জ সৌরভ গঙ্গোপাধ্যায়ের সামনে। যদিও হার মানার পাত্র একেবারেই নন দাদা। মহারাজ জানালেন, ‘এই ঘরের ভেতরে কোনো কিছুই সহজে পাওয়া যায় না। প্রতিযোগীরা কীভাবে এই খেলার নানা বাঁক ও পরিস্থিতির মধ্য দিয়ে এগিয়ে যান এবং বাংলার দর্শকদের সেই যাত্রার সঙ্গী করে তোলেন, তা দেখার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি।’

সৌরভকে শুভেচ্ছা ডোনার

এদিকে বাংলা বিগ বস নিয়ে শুধু দর্শকরাও উচ্ছ্বসিত নয়, একইভাবে এক্সাইটেড গঙ্গোপাধ্যায় পরিবারও। সৌরভ-পত্নী জানিয়েছেন, তিনি নিজে বিগ বস খুব বেশি না দেখলেও, বাংলায় এই একেবারে নতুন ধাঁচের অনুষ্ঠানটি কীভাবে সাজানো হবে তা দেখতে তিনি ভীষণ আগ্রহী। এমনকী তিনি নিশ্চিত এই শোদর্শকদের মধ্যে দারুণ জনপ্রিয়তা পাবে। এমনকী মেয়ে সানাও নাকি বাবাকে টিপস দিচ্ছেন।

কারা আসতে পারেন বাংলা বিগ বসে?

২০১৩ সালে ইটিভি বাংলায় এসেছিল বিগ বসের প্রথম সিজন। যার সঞ্চালক ছিলেন মিঠুন চক্রবর্তী। এই সিজনের বিজেতা ছিলেন গায়ক অনীক ধর। আর ২০১৬ সালে কালার্স বাংলায় দ্বিতীয় সিজনের সম্প্রচার হয়, যার সঞ্চালনা করেছিলেন জিৎ। অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায় জিতে নিয়েছিলেন দ্বিতীয় সিজনটি।

 
ABOUT THE AUTHOR
Tulika Samadder

হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe