রিয়েলিটি শো-এর ঘর থেকে বাদ পড়ে গিয়েছেন তারকা ফুটবলার দীপেন্দু বিশ্বাস। আর শো থেকে বাদ পড়ার পর ঘরের ভেতরের একের পর এক বিস্ফোরক সত্যি সামনে এনে শোরগোল ফেলে দিলেন তিনি। জনতা বা দর্শকদের ভোটে নয়, বরং সহ-প্রতিযোগীদের ভোটাভুটিতেই শো থেকে বিদায় নিতে হয়েছে তাঁকে। যার জেরে ক্ষুব্ধ দর্শককুল। তবে সবচেয়ে বেশি যে বিষয়টি দীপেন্দুকে আঘাত করেছে, তা হলো সহ-প্রতিযোগী ও অভিনেতা জীতু কমলের চরম ‘দ্বিমুখী আচরণ’ ও মিথ্যে কথা! কী ঘটেছিল শো-এর শেষ দিনে?

শো থেকে বিদায় নেওয়ার সময় অভিনেতা জীতু কমল দীপেন্দুকে জড়িয়ে ধরে অত্যন্ত আবেগঘনভাবে বলেন— ‘তুমি বেরিয়ে যাও আমি চাইনি, আমি তোমাকে ভোট দিয়েছি’। কেবল মুখেই বলেননি, যাওয়ার সময় দীপেন্দুর সামনে চোখের জল ফেলতেও দেখা যায় জীতুকে। কিন্তু ঘর থেকে বাইরে বেরিয়ে দীপেন্দু জানতে পারেন যে, বাস্তব পরিস্থিতি ছিল একেবারেই উল্টো! জীতু কমল তাঁকে বাঁচানোর জন্য ভোট তো দেনইনি, বরং তাঁর বিপরীতেই ভোট দিয়ে মুখ বাঁচাতে মিথ্যের আশ্রয় নিয়েছিলেন।
‘মিথ্যের কোনো জায়গা নেই!’ জীতুকে তোপ দীপেন্দুর:
এক সাক্ষাৎকারে নিজের ক্ষোভ উগরে দিয়ে প্রাক্তন এই ফুটবলার বলেন:'জীতু শেষ দিন আমাকে এসে বলল ‘তোমাকে ভোট দিয়েছি’, আর বেরিয়ে এসে দেখলাম আমাকে ভোটই দেয়নি! চোখের জল-টল দিয়ে এসেছিল যখন আমি বেরোচ্ছিলাম। সত্যটা বলা উচিত ছিল, মিথ্যের কোনো জায়গা নেই। আমি আজ অব্দি ওই ঘরে কারও সাথে মিথ্যে কথা বলিনি। আমরা স্পোর্টসম্যান, আমরা সত্যিটা বলি। হারলে হারব, কিন্তু সত্যিটা সামনাসামনি বলা উচিত ছিল।'
জীতুর এই মুখোশ খুলে যাওয়ায় চরম অসন্তোষ প্রকাশ করেছেন দীপেন্দু বিশ্বাস। ফুটবলারের এই বিস্ফোরক সাক্ষাৎকারের পর সোশ্যাল মিডিয়ায় জীতু কমলের ভক্তদের উদ্দেশ্যেও নেটিজেনদের কটাক্ষ করতে দেখা গেছে।
{{/usCountry}}জীতুর এই মুখোশ খুলে যাওয়ায় চরম অসন্তোষ প্রকাশ করেছেন দীপেন্দু বিশ্বাস। ফুটবলারের এই বিস্ফোরক সাক্ষাৎকারের পর সোশ্যাল মিডিয়ায় জীতু কমলের ভক্তদের উদ্দেশ্যেও নেটিজেনদের কটাক্ষ করতে দেখা গেছে।
{{/usCountry}}ওদিকে সোমবার ফের বড়সড় ঘটনা ঘটবে বিগ বসের ঘরে। সপ্তাহের শুরুতেই বিগ বসের ঘর থেকে বেরিয়ে যেতে পারেন ঝিলাম গুপ্ত, জল্পনা নেটপাড়ায়। নাকি থাকে রাখা হবে সিক্রেট রুমে? সবই ক্রমশ প্রকাশ্য।