বিগ বসের ঘরে একাধিকসময় ঝিলম গুপ্তা-র মুখে শোনা গিয়েছে তাঁর বিশেষ বান্ধবী-র কথা। এমনকী, তাঁর ‘ইঁদুর’ গানের পিছনে যে অনুপ্রেরণা এই বান্ধবীরই তা-ও জানিয়েছিলেন ঝিমল বারবার। বিগ বসের ঘরে নিজের প্রিয় মানুষের নাম সামনে না আনলেও, অবশেষে জানা গেল সেই বান্ধবীর পরিচয়।

ঝিলম গুপ্তার সেই বিশেষ বন্ধু ও কাছের বান্ধবী হলেন পৌলমী গুহ। শুরুটা হয়েছিল ‘বিগ বসেরই ঘরে বাড়ে রক্ত চলাচল’ দিয়ে। টয়লেট পেপারে লিপলাইনার ব্যবহার করে গান লিখেছিলেন ঝিলম। এরপর সৌরভ গঙ্গোপাধ্যায় তাঁকে টাস্ক দেন প্রতি সপ্তাহে বানাতে হবে নতুন নতুন গান। আর দাদার সেই দাবি মেনেও চলেছেন ঝিলম। এসেছে ইঁদুর গানের নানান সংস্করণ। যদিও ঝিলম বারবার স্পষ্ট করে দিয়েছেন যে, এর কৃতিত্ব তিনি নিজে নিতে চান না। জানিয়েছেন, এই অবদান অন্য কারও।
এবার এক পডকাস্ট চ্যানেলে দেখা মিলেছে ঝিলমের সেই ‘বিশেষ বন্ধু’ পৌলমীর। সেরামিক আর্ট, হ্যান্ডমেড বিভিন্ন জিনিস নিয়ে কাজ করেন। সোশ্যাল মিডিয়ায় তাঁর ও ঝিলমের একাধিক ছবিও রয়েছে। এমনকী ঝিলমের লেখা একটি বইয়ের প্রচ্ছদও পৌলমীরই করা।
পডকাস্টে এসে ইঁদুরের রহস্য ভেদ করে পৌলমী জানান, ‘আসলে একটা সময় আমার গাড়িতে রোজ ইঁদুর ঢুকত। আর আমি ওর কাছে এই নিয়ে রোজ অভিযোগ করে বলতাম যে আবার ইঁদুর ঢুকে গেছে। তখন আমরা দু’জন খালি ‘ইঁদুর ইঁদুর’ করতাম। সেই থেকে ওর মাথায় ঢুকে গিয়েছিল শব্দটা। সেটা নিয়েই গান বানিয়ে ফেলল।’
একইসঙ্গে পৌলমী জানিয়েছেন যে, ঝিলম বরাবরই এরকম শান্ত স্বভাবের। একেবারেই চিৎকার করে ঝগড়া তাঁর দ্বারা হয় না। গান লিখতে ভালোবাসে। তাই মাঝে মাঝে পৌলমীর মনে হয়, বিগ বসের ঘরে ঢুকে তিনিই একটু বান্ধবীর হয়ে ঝগড়া করে আসবেন।তবে ঝিলমকে ঘরের কাজ করতে দেখে খুব খুশি পৌলমী। মস্করা করে বলেন, এই একটা কারণে তিনি বিগ বসকে বিশেষ করে ধন্যবাদ জানাতে চান।
{{/usCountry}}একইসঙ্গে পৌলমী জানিয়েছেন যে, ঝিলম বরাবরই এরকম শান্ত স্বভাবের। একেবারেই চিৎকার করে ঝগড়া তাঁর দ্বারা হয় না। গান লিখতে ভালোবাসে। তাই মাঝে মাঝে পৌলমীর মনে হয়, বিগ বসের ঘরে ঢুকে তিনিই একটু বান্ধবীর হয়ে ঝগড়া করে আসবেন।তবে ঝিলমকে ঘরের কাজ করতে দেখে খুব খুশি পৌলমী। মস্করা করে বলেন, এই একটা কারণে তিনি বিগ বসকে বিশেষ করে ধন্যবাদ জানাতে চান।
{{/usCountry}}ঝিলম পশ্চিমবঙ্গের শ্রীরামপুরের বাসিন্দা। মধ্যবিত্ত জীবনের নানা সাধারণ বিষয়, বাংলা সিরিয়াল এবং সামাজিক নানা বিষয় নিয়ে কখনো মজাদার, কখনো আবার ব্যাঙ্গাত্মক ভিডিয়ো বানাতে দেখা গিয়েছে ঝিলমকে। পাভেলের পরিচালনায় ‘কলকাতা চলন্তিকা’ নামে একটি সিনেমায় কাজ করেছেন ঝিলম। এমনকী, বলিউডের খ্যাতনামা পরিচালক-প্রযোজকের কাছ থেকেও এসেছিল অভিনয়ের প্রস্তাব। আপাতত তিনি নিরঞ্জন, দুর্নিবার, সৃজলা, রাজবীর, নন্দিনী, মনামীদের সঙ্গে বিগ বস বাংলার ঘরে বন্দি।