মারণরোগ ক্যান্সারের সঙ্গে লড়তে লড়তে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে 'বিগ বস মালয়ালম ৭' খ্যাত জনপ্রিয় অভিনেত্রী ও কনটেন্ট ক্রিয়েটর রেণু সুধি (Renu Sudhi)! সম্প্রতি পঞ্চম রাউন্ড কেমোথেরাপির পরই হুট করে তাঁর শারীরিক অবস্থার মারাত্মক অবনতি ঘটে। বর্তমানে কোট্টায়ামের সরকারি মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ (ICU)-তে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন তিনি।

তাঁর বন্ধু তথা সহ-প্রতিযোগী সারিকা কেবি (Sarika KB) সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও বার্তার মাধ্যমে রেণুর বর্তমান আশঙ্কাজনক পরিস্থিতির কথা প্রকাশ করে ভক্তদের কাছে প্রার্থনার আর্জি জানিয়েছেন।
‘প্লেটলেট কমে গেছে মারাত্মকভাবে, আর কিমো সহ্য করতে পারবে না শরীর!’
ভিডিওতে কান্নায় ভেঙে পড়ে সারিকা জানান, ‘বাস্তব বড় কঠিন, আর আজ আমি আপনাদের সেই কঠিন সত্যটাই জানাতে এসেছি। আমার প্রিয় বন্ধু রেণুর অবস্থা অত্যন্ত শোচনীয়। ও আইসিইউতে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, রক্তে প্লেটলেট কাউন্ট আশঙ্কাজনকভাবে কমে গেছে। চিকিৎসকরা সাফ জানিয়ে দিয়েছেন যে রেণুর শরীর আর কোনো কেমোথেরাপি সহ্য করার অবস্থায় নেই, হাসপাতাল কর্তৃপক্ষ এই মুহূর্তে আর কোনো ঝুঁকি নিতে চাইছে না।’
খাওয়া-দাওয়া পুরোপুরি বন্ধ থাকায় রেণুর শরীরে 'PICC লাইন' বসানো হয়েছে। ভক্তদের উদ্দেশ্যে সারিকা আবেগঘন গলায় আর্জি জানান, যেন সবাই মিলে রেণুর দ্রুত সুস্থতার জন্য পরমেশ্বরের কাছে প্রার্থনা করেন।
৩২ বছরে স্বামীহারা, ৩৪ বছরে ক্যান্সার— জীবন যেন এক ট্র্যাজেডি!
{{/usCountry}}৩২ বছরে স্বামীহারা, ৩৪ বছরে ক্যান্সার— জীবন যেন এক ট্র্যাজেডি!
{{/usCountry}}রেণুর ব্যক্তিগত জীবন কোনো ট্র্যাজেডি সিনেমার চেয়ে কম নয়। ২০২৩ সালে মাত্র ৩২ বছর বয়সে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় স্বামী তথা বিখ্যাত কমেডিয়ান কোল্লাম সুধিকে হারান রেণু। দুই সন্তানকে নিয়ে যখন ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছিলেন, তখনই স্তন ক্যান্সার (Breast Cancer) থাবা বসায় তাঁর শরীরে।
কিছুদিন আগেই পঞ্চম কিমোর পর আশা নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে রেণু লিখেছিলেন— ‘আর মাত্র একটি কেমো বাকি, অবশেষে শেষের মুখে!’ কিন্তু সেই লড়াই শেষ হওয়ার আগেই হঠাৎ এই দুর্ঘটনায় ভেঙে পড়েছেন তাঁর পরিবার ও অনুরাগীরা। এখন পুরো দক্ষিণ ভারতের চোখ রেণুর অলৌকিক কামব্যাকের দিকে!