...
...
Next Story

প্রিমিয়ারে দাদা-র পাশে হরভজন! ক্রিকেট আর বিগ বসের মধ্যে কী মিল খুঁজে পেলেন সৌরভ?

রাত ৮টা বাজলেই একে একে হবে পর্দা ফাঁস, কারা বিগ বসের ঘরে ঢুকছেন তা জানা যাবে। এরই মাঝে বিগ বসের প্রিমিয়ারের এক ঝলক এল সামনে।

Published on: Aug 30, 2026, 15:10:38 IST
Advertisement

আর মাত্র কয়েকঘণ্টা। তারপরই যাকে বলে ডঙ্কা বাজিয়ে শুরু হতে চলেছে বিগ বস বাংলা। কারা কারা বিগ বসের ঘরে থাকবেন, তা নিয়ে আলোচনা থামার নামই নিচ্ছে না। সলমন খানের হিন্দি বিগ বসের ভক্ত প্রচুর বাঙালি। কিন্তু বিগ বসের ঘরে যদি বাংলার নিজের তারকারা থাকেন, তাহলে উত্তেজনার পারদ আরো চড়ে বৈকি! রাত ৮টা বাজলেই একে একে হবে পর্দা ফাঁস, কারা বিগ বসের ঘরে ঢুকছেন তা জানা যাবে। এরই মাঝে প্রিমিয়ারের এক ঝলক এল সামনে।

বিগ বসের ঘরে হরভজন।
বিগ বসের ঘরে হরভজন।

সৌরভে সঙ্গে রবিবার মঞ্চ ভাগ করে নিচ্ছেন হরভজন সিং। এমনকী দুজনে একসঙ্গে নাচতেও দেখা যাবে। অর্থাৎ বেশ বিরল একটা মুহূর্তের সাক্ষী হতে চলেছেন দর্শকরা। আপাতত বিগ বসের ঘরে মনামী ঘোষ, সায়ক চক্রবর্তী, শন বন্দ্যোপাধ্যায় থাকতে পারেন বলেই খবর রয়েছে। নুসরত জাহান, যশ দাশগুপ্ত, জীতু কমল, বনি সেনগুপ্তর মতো বড় তারকাদের নামও আসছে সামনে। আচমকা ‘কনে দেখা আলো’ ছাড়ার পর নন্দিনী দত্তের থাকার সম্ভাবনাও এড়িয়ে যাওয়া যাচ্ছে না। একইভাবে হঠাৎ সিরিয়াল ‘তারে ধরি ধরি মনে করি’ ছেড়েছেন অহনা দত্ত। যদিও অভিনেত্রীর মেয়ে বড্ড ছোট, এখনো ১ বছরও হয়নি। খবর সৌরভের বিগ বসে ঢুকতে পারেন ভরত কল, দুর্নিবার সাহা-রা। সৃজিতের ‘চর্চিত-বান্ধবী’ আলেকজান্দ্রা টেলরের থাকার গুঞ্জনও তৈরি হয়েছে।

এদিকে নিউজ ১৮-র সাথে কথোপকথনে সৌরভকে প্রশ্ন করা হয়, ‘ক্রিকেট তো জেনটলম্যান গেম’ হিসেবেই পরিচিত, আর বিগ বস তো ঠিক এর উলটো! তাতে দুটির মধ্যে একটা মিল খুঁজে বের করতে দেখা যায় দাদাকে। বলেন, ‘আগের দিন নেটে ব্যাট করবে, কিন্তু খেলার দিন যে বলটা আসবে সেটা প্র্যাকটিসে নাও করে থাকতে পারে। এখানেও সেরকম’। অর্থাৎ, আপাতত বেশি ভাবছেন না দাদা বিগ বসের সঞ্চালনা নিয়ে। যা হবে দেখে নেবেন।

 
ABOUT THE AUTHOR
Tulika Samadder

হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe