অপরাধীকে শাস্তি দিতে ফিরছে চিত্রা বসু, এবারেও কি থাকবে নিরঞ্জন?
গত বছর চিত্রা বসু রূপে ধরা দিয়েছিলেন সন্দীপ্তা সেন। একজন নির্ভীক পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি। তবে বীরাঙ্গনা আরও বেশি মানুষের কাছাকাছি পৌঁছাতে পেরেছিল কারণ এই সিরিজে প্রথমবার অভিনয় করতে দেখা গিয়েছিল লাফটারসেন অর্থাৎ নিরঞ্জন মন্ডলকে।

অপরাধীকে শাস্তি দিতে ফিরছে চিত্রা বসু
বীরাঙ্গনা সিরিজের অসাধারণ সাফল্যের পর এবার চিত্রা বসু আরও একবার আসতে চলেছে শত্রু দমনের জন্য। আবারও সেই পুরনো রূপে ধরা দিতে চলেছেন সন্দীপ্তা। তবে এই সিরিজে আর অভিনয় করতে দেখা যাবে না নিরঞ্জন মন্ডলকে। এবারে নতুন শত্রুর মুখোমুখি হবে চিত্রা।
নির্ঝর মিত্র পরিচালিত এই ওয়েব সিরিজ মুক্তি পাবে আগামী ১৫ অক্টোবর। তার আগে মুক্তি পেল সিরিজের টিজার, যেখানে শাড়ি পরে দুষ্কৃতি দমন করতে দেখা যাচ্ছে অভিনেত্রীকে। তবে এবারে যেমন শত্রু সংখ্যা বেশি তেমন অন্যদিকে তারা আরও অনেক বেশি ভয়ঙ্কর।
সিরিজের টিজার প্রকাশ্যে এনে ডিজিটাল প্লাটফর্মের তরফ থেকে ক্যাপশন দেওয়া হয়েছে, এই শহরের বুকে উড়ে বেড়ানো শকুনরা হয়তো ভুলে গিয়েছে, প্রতিটি অপরাধের হিসেব দিতে হয়। সেই অপরাধের হিসেব মনে করিয়ে দিতে ফিরছে চিত্রা বসু।
সন্দীপ্তা ছাড়া এই সিরিজে অভিনয় করতে দেখা যাবে তথাগত চৌধুরী, প্রীতি সরকার, বিশ্বজিৎ সরকার, প্রতীক সরকার, আদিত্য সেনগুপ্ত, অনির্বাণ ভট্টাচার্য, আইভি ঘোষ সহ আরও অনেককে। ১ বছর পরে আবার চিত্রা বসুর সেই অ্যাকশন দেখার জন্য অপেক্ষা করে রয়েছেন দর্শকরা।
Home/Entertainment/অপরাধীকে শাস্তি দিতে ফিরছে চিত্রা বসু, এবারেও কি থাকবে নিরঞ্জন?