এমনিতেই চলতি বছরের দুর্গাপুজো ঘিরে চর্চা তুঙ্গে। আমিষ খাওয়া হবে না নিরামিষ, তা নিয়ে নানা মুনির নানা মত। আর বাঙালি নিজেরাও সেই বিতর্কে সামিল হয়েছেন। এমনকী, এতে নাম জড়িয়েছে বঙ্গ বিজেপি-র বেশ কিছু নেতারও। তারই মাঝে সোশ্যাল মিডিয়ায় বর্ষীয়ান অভিনেতা বিশ্বজিৎ চক্রবর্তীর একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। যেখানে তাঁর মুখে গোরুর মাংস খাওয়ার কথা। আর তা নিয়েই ক্ষোভ উগড়ে দিল নেটিজেনরা।

শ্যুটিংয়ের কারণে আপাতত বিশ্বজিৎ বাংলাদেশে। আর সেখানেই সংবাদমাধ্যমের মুখোমুখি তিনি। স্বাভাবিকভাবেই অভিনেতাকে জিজ্ঞাসা করা হয় যে, পড়শি দেশের কোন জিনিসটা তাঁর সবচেয়ে ভালো লাগে। আর তাতে বিশ্বজিৎ ভূয়সী প্রশংসা করেন সেখানকার মানুষ, তাঁদের আতিথেয়তা এবং বাংলাদেশের খাবারের কথা।
অভিনেতার মুখে খাবারের প্রশংসা শুনে সাংবাদিক জানতে চান, বাংলাদেশের কোন খাবার তাঁর সবচেয়ে পছন্দের? আর এই প্রশ্নে জবাব আসে, গোরুর মাংস এবং ইলিশ মাছ তাঁর পছন্দের খাবারের তালিকায় রয়েছে।
ইতিমধ্যেই খাওয়া হয়েছে কি না জানতে চাইলে বিশ্বনাথ জানান, তিনি সদ্য পা রেখেছেন। দুপুরে মাংস ভাত খেয়েছেন, আর রাতে যাবেন গোরুর মাংস খেতে। অই ভিডিয়োই এখন সোশ্যাল মিডিয়ায় তুমুল বিতর্ক তৈরি করেছে।
এক নেটিজেন বিশ্বজিৎ চক্রবর্তীর বক্তব্যের সমালোচনা করে মন্তব্য করলেন, ‘কথিত বুদ্ধিজীবী হিন্দুরা আসলে নিজেদেরকে খুব কুল ভাবে এসব বলে। শুনলে আশ্চর্য লাগে।’ আরেকজন লিখলেন, ‘এবার কলকাতায় ফিরলে পাবলিক আপনাকে ডিম খাওয়াবে।’ অন্যজন লেখেন, ‘একে ঢাকাতেই পাকাপাকিভাবে রেখে দেওয়া হোক।’
তবে আরেকদল আবার বিশ্বজিতের পক্ষ নিয়েছেন। একজন লেখেন, ‘এখানে যারা বিরোধিতায় সরব তারা অনেকই খেয়েছে। কিন্তু এটা তাদের মুখোশ। মানুষ কী খাবে সেটা তার নিজস্ব রুচির বিষয়।’
{{/usCountry}}তবে আরেকদল আবার বিশ্বজিতের পক্ষ নিয়েছেন। একজন লেখেন, ‘এখানে যারা বিরোধিতায় সরব তারা অনেকই খেয়েছে। কিন্তু এটা তাদের মুখোশ। মানুষ কী খাবে সেটা তার নিজস্ব রুচির বিষয়।’
{{/usCountry}}প্রসঙ্গত, এর আগে সুদীপা চট্টোপাধ্যায় তাঁর ইউটিউব চ্যানেলে বাংলাদেশের রান্না সিরিজে গোরুর মাংস রান্না দেখিয়েছিলেন। সেই সময় বড় বিতর্কের মুখে পড়তে হয় তাঁকে। ২০২৪ সালের ঘটনা। সেই স্মৃতিকেই যেন নতুন করে উসকে দিল বিশ্বজিৎ চক্রবর্তীর এহেন মন্তব্যখানা।
বাংলা চলচ্চিত্র, টেলিভিশন ও নাট জগতের একজন অত্যন্ত পরিচিত মুখ বিশ্বজিৎ। ১৯৯৩ সালে অশোক বিশ্বনাথন পরিচালিত ‘শূন্য থেকে শুরু’ সিনেমা দিয়ে কেরিয়ার শুরু। ভূতের ভবিষ্যৎ, বাই বাই ব্যাংকক, মিশর রহস্য, জাতিস্মর, রাজকাহিনি-র মতো সিনেমায় কাজ করেছেন। বর্তমানে ও মোর দরদিয়া, তারে ধরি ধরি মনে করি, জোয়ার ভাঁটা-তে দেখা যাচ্ছে।