Biswajit Chatterjee: অসুস্থ বিশ্বজিৎ! হাসপাতালে ভর্তি তিনি, কী হয়েছে অভিনেতার?

Biswajit Chatterjee: অসুস্থ বিশ্বজিৎ চট্টোপাধ্যায়। মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি তিনি। খুব সম্পতি করা হয়েছে একটি অপারেশনও। কেমন আছেন অভিনেতা? কী হয়েছে তাঁর?

Published on: Jul 2, 2026, 12:24:11 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Biswajit Chatterjee: অসুস্থ বিশ্বজিৎ চট্টোপাধ্যায়। মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি তিনি। খুব সম্প্রতি করা হয়েছে একটি অপারেশনও। কেমন আছেন অভিনেতা? কী হয়েছে তাঁর?

অসুস্থ বিশ্বজিৎ!
অসুস্থ বিশ্বজিৎ!

জানা গিয়েছে, বাঁ চোখে ছানি অপারেশন হয়েছে অভিনেতার। চলতি মাসেই কলকাতা ফিরে আসার কথা ছিল বিশ্বজিৎ চট্টোপাধ্যায়ের। কিন্তু অপারেশনের জন্য তা বাতিল করে দেওয়া হয়েছে।

গত মঙ্গলবার মুম্বইয়ের বেসরকারি হাসপাতালে এই অপারেশন করা হয়েছে। শারীরিক অবস্থা স্থিতিশীল থাকলেও আপাতত দিন ১৫ বিশ্রামে থাকতে হবে অভিনেতাকে। বাড়িতেই বিশ্রামে থাকতে হবে তাই আপাতত বাতিল করে দেওয়া হয়েছে প্রসেনজিতের বাবার কলকাতা সফর।

আরও পড়ুন: ‘দাদাগিরি’তে দেবের নতুন যাত্রাপথে সঙ্গী হলেন শুভশ্রী, ঘোষণা সম্প্রচারের সময়

এই প্রসঙ্গে বলে রাখা ভালো, আগামী ১২ জুলাই প্রবীণ অভিনেতা সহ বিশ্বজিৎ চট্টোপাধ্যায়কে বঙ্গ বিজেপির তরফ থেকে সংবর্ধনা জানানোর কথা ছিল। কিন্তু অপারেশনের কারণে সেই অনুষ্ঠানে আসতে পারবেন না বিশ্বজিৎ।

উল্লেখ্য, খুব সম্প্রতি মুক্তি পেয়েছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনীত ‘অভিমান’। এই ছবিতে ছেলেকে অন্যরকম লুকে দেখে অবাক হয়ে যান বিশ্বজিৎ। নিজের হাতে এঁকে ফেলেন ছেলের নতুন চরিত্রের ছবি। ছেলেকে নিয়ে তিনি যে কতটা গর্বিত সেটা বারবার প্রকাশ পায় বিশ্বজিৎ চট্টোপাধ্যায়ের কথায়।

আরও পড়ুন: 'আমার একেবারেই পছন্দ নয়...', ভক্তদের ছবি তোলা কেন পছন্দ নয় সোহিনীর?

চলতি বছরে ছেলের পদ্ম সম্মান পাওয়া্র পর ছেলের সঙ্গে ছবি তোলা হোক অথবা ছেলের নতুন ছবি ‘অনেকদিন পর’ মুক্তি পাওয়ার পর প্রসেনজিৎকে শুভেচ্ছাবার্তা জানানো, বাবা এবং ছেলের মধ্যে সম্পর্ক যে আগের থেকে অনেকটাই সহজ তা বলার অপেক্ষা রাখে না।