পদ্মশ্রী সম্মান পাচ্ছেন প্রসেনজিৎ, 'বাবা হিসেবে আজ আমি...', ছেলের এই বিরাট প্রাপ্তিতে 'গর্বিত বিশ্বজিৎ'
২০২৬ সালের প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে খবর প্রকাশ্যে এসেছে যে ভারতীয় চলচ্চিত্রে তাঁর অসামান্য অবদানের জন্য দেশের চতুর্থ সর্বোচ্চ অসামরিক সম্মান ‘পদ্মশ্রী’ পেতে চলেছেন বাংলার সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ছেলের এই প্রাপ্তি প্রসঙ্গে এবার মুখ খুললেন বিশ্বজিৎ চট্টোপাধ্যায়।
২০২৬ সালের প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে খবর প্রকাশ্যে আসে যে ভারতীয় চলচ্চিত্রে তাঁর অসামান্য অবদানের জন্য দেশের চতুর্থ সর্বোচ্চ অসামরিক সম্মান ‘পদ্মশ্রী’ পেতে চলেছেন বাংলার সুপারস্টার 'ইন্ড্রাস্ট্রি' প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ছেলের এই বিরাট প্রাপ্তি খবর পেয়েই তাঁর সঙ্গে ফোনে কথা বলেছিলেন বাবা অভিনেতা বিশ্বজিৎ চট্টোপাধ্যায়। ছেলে পদ্মশ্রী পাওয়া প্রসঙ্গে এবার নিজের অনুভূতি ভাগ করে নিলেন বিশ্বজিৎ। তিনি বলেন, তিনি 'গর্বিত বাবা'।
পদ্মশ্রী সম্মান পাচ্ছেন প্রসেনজিৎ, 'বাবা হিসেবে আজ আমি...', ছেলের এই বিরাট প্রাপ্তিতে 'গর্বিত বিশ্বজিৎ'
আনন্দবাজার ডট কমকে দেওয়া এক সাক্ষাৎকারে বিশ্বজিৎকে এই প্রসঙ্গে বলতে শোনা যায়, ‘বাবা হিসেবে আজ আমি খুবই গর্বিত। গর্বিত বিশ্বজিৎ চট্টোপাধ্যায়। এমন একটা খবর, এই খবর পেলে কে না খুশি হবে? আমিও খুব খুশি। সকালে বুম্বার (প্রসেনজিৎ চট্টোপাধ্যায়) সঙ্গে কথা হল। ও ভীষণ খুশি। এতো খুশিরই খবর, আনন্দের খবর। খুব ভালো লাগছে।’
প্রসঙ্গত, দিল্লির কেন্দ্রীয় মন্ত্রকের পক্ষ থেকে এই খবর ঘোষণা করা হয়েছিল রবিবার। এই বছর পশ্চিমবঙ্গ থেকে যে ক’জন কৃতী এই সম্মানে ভূষিত হয়েছেন, তাঁদের মধ্যে প্রসেনজিতের নাম শীর্ষে। আশির দশক থেকে এখনও পর্যন্ত একের পর এক নানা স্বাদের ছবি উপহার দিয়েছেন তিনি।
শিশুশিল্পী হিসেবে প্রসেনজিৎ প্রথম অভিনয় শুরু করেন তাঁর বাবা বিশ্বজিতের পরিচালিত ছুবি 'ছোট্ট জিজ্ঞাসা'তে। এই ছবিটি ১৯৬৮ খ্রিষ্টাব্দে মুক্তি পায়। এরপর বড়ে হয়ে ‘শত্রু’তে খলনায়ক হিসেবে ধরা দেন। তারপর একসময় রোম্যান্টিক হিরো হয়ে ওঠেন তিনি। ধীরে ধীরে তিনি হয়ে ওঠেন টলিপাড়ার প্রিয় বুম্বাদা। বাণিজ্যিক ছবির মাধ্যমে বাংলা বিনোদনের ব্যবসাকে যেমন নতুন মোড় দিয়েছেন। তেমনি ভিন্ন ধারা বাংলা ছবিতেও তাক লাগিয়েছেন।
একটা সময় নিজের দায়িত্বে বাংলা চলচ্চিত্র জগৎকে এগিয়ে নিয়ে গিয়েছেন তিনি। তাই অনেকেই তাঁকে 'ইন্ড্রাস্ট্রি' বলে সম্বোধন করেন। ‘অমর সঙ্গী’র রোম্যান্টিক হিরো থেকে ‘অটোগ্রাফ’-এর অরুণ চট্টোপাধ্যায় কিংবা ‘জাতিস্মর’-এর কুশল হাজরা— তাঁর অভিনয়ের বৈচিত্র্য বারবার মুগ্ধ করেছে দর্শকদের। তাছাড়াও সম্প্রতি টলিপাড়ার গন্ডি ছাড়িয়ে তিনি বি-টাউনে পাড়ি জমিয়েছেন।
Home/Entertainment/পদ্মশ্রী সম্মান পাচ্ছেন প্রসেনজিৎ, 'বাবা হিসেবে আজ আমি...', ছেলের এই বিরাট প্রাপ্তিতে 'গর্বিত বিশ্বজিৎ'