...
...
Next Story

'অমিতাভের ছেলের চরিত্র এলেও ফিরিয়ে দেব', হঠাৎ কেন এমন কথা বললেন বিশ্বনাথ?

উত্তর ২৪ পরগনার বসিরহাট এলাকায় বাড়ি বিশ্বনাথ বসুর। প্রায় ৩৫০ থেকে ৪০০ বছর ধরে দুর্গাপুজো হয়ে আছে বিশ্বনাথের বাড়িতে। খুব স্বাভাবিক ভাবেই তাই ছোটবেলা থেকেই তিনি এই পরিবেশেই বড় হয়েছেন।

Published on: Sep 3, 2026, 22:43:08 IST
Advertisement

উত্তর ২৪ পরগনার বসিরহাট এলাকায় বাড়ি বিশ্বনাথ বসুর। প্রায় ৩৫০ থেকে ৪০০ বছর ধরে দুর্গাপুজো হয়ে আছে বিশ্বনাথের বাড়িতে। খুব স্বাভাবিক ভাবেই তাই ছোটবেলা থেকেই তিনি এই পরিবেশেই বড় হয়েছেন। পুজোর এই কয়েকটা দিন তিনি নিজের কাজের জগত থেকে একেবারেই সরে থাকেন। এবার এই দুর্গাপুজো প্রসঙ্গেই কথা বলতে গিয়ে তিনি বললেন অমিতাভ বচ্চনের কথা।

'অমিতাভের ছেলের চরিত্র এলেও ফিরিয়ে দেব', হঠাৎ কেন এমন কথা বললেন বিশ্বনাথ?
'অমিতাভের ছেলের চরিত্র এলেও ফিরিয়ে দেব', হঠাৎ কেন এমন কথা বললেন বিশ্বনাথ?

কী বলেছেন বিশ্বনাথ?

সম্প্রতি অনিলাভ চট্টোপাধ্যায়ের পডকাস্ট চলাকালীন বিশ্বনাথ নিজের বাড়ির পুজো প্রসঙ্গে কিছু কথা তুলে ধরেন। বহু বছর ধরে এই পুজোর রীতি বয়ে নিয়ে আসছে তাঁর পরিবার। দীর্ঘ পথ অতিক্রম করে ব্যারাকপুর থেকে গঙ্গাজল তুলে নিয়ে যাওয়া হয় বিশ্বনাথের বাড়িতে। এছাড়া প্রতিবছর নিয়ম করে রথের দিন কাঠামো পুজো হয়। এরপর ধীরে ধীরে মায়ের প্রতিমা গড়ে তোলা হয়।

আরও পড়ুন: নেপালকে ‘মাতৃভূমি’ বলে দাবি সুনীতার, সকলকে আহ্বান জানালেন পাশে থাকার জন্য

পুজো প্রসঙ্গে কথা বলতে গিয়ে বিশ্বনাথ বলেন, ‘আমি ৩৬০ দিন কাজে থাকতে পারি কিন্তু ষষ্ঠীর সকাল থেকে একাদশী সকাল পর্যন্ত আমাকে পাওয়া যাবে না। ওই পাঁচটা দিন আমি একেবারেই থাকি না। আমাকে যদি অমিতাভ বচ্চনের ছেলের চরিত্রেও নেওয়া হয় তাও আমি যাব না, আমাকে যদি কোটি কোটি টাকা অফার দেওয়া হয় তাও আমি যাব না। এই কথাটা সকলেই জানে। অনেকে আমার হয়েও বলে দেয় যে বিশ্বনাথ পুজোর সময় কাজ করে না।’

এই মুহূর্তে বিশ্বনাথ বসু যুক্ত রয়েছেন জি বাংলার' শাশুড়ি বৌমার রান্নাঘর' অনুষ্ঠানে। এই অনুষ্ঠানে তিনি শাশুড়ি মায়ের চরিত্রে অভিনয় করছেন। কিছুদিনের মধ্যেই বেশ জনপ্রিয়তা পেয়েছে জি বাংলার এই নতুন অনুষ্ঠান। তবে ‘সতিপীঠ কালীঘাট’ ধারাবাহিকে বিশ্বনাথ বসুর উপস্থিতির কথা শোনা গেলেও পরে জানা যায় তিনি ধারাবাহিকের সঙ্গে যুক্ত নন।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks