...
...
Next Story

তিনদিন আগে কলটাইম জানানো থেকে রাতে অভিনেত্রীদের গাড়ি করে পৌঁছে দেওয়া, গঙ্গাজলে ফেডারেশনের অফিস শুদ্ধ করে ঘোষণা পাপিয়ার!

পাপিয়া অধিকারীর এই জয়ের পর থেকেই টলিপাড়ার অবস্থা ও কাজ নিয়েও নানা কথা বারবার উঠে এসেছে তাঁর মুখে। এবার টলিপাড়ার বর্তমান অবস্থা ও তার পরবর্তীতে কী কী পদক্ষেপ হবে তা নিয়ে বুধবার টেকনিশিয়ান স্টুডিয়োয় বড় ঘোষণা করলেন পাপিয়া।

Published on: May 20, 2026 07:00 PM IST
Advertisement

রাজ্যে এখন পরিবর্তনের হাওয়া। এর ব্যতিক্রম নয় টলিপাড়াও। বহু বছর পর টালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে হয়েছে পালাবদল। তৃণমূল প্রার্থী অরূপ বিশ্বাসকে হারিয়ে জয়ী হয়েছেন পাপিয়া অধিকারী। তবে তিনি একজন স্বনামধন্য অভিনেত্রীও বটে। তাই তাঁর এই জয়ের পর থেকেই টলিপাড়ার অবস্থা ও কাজ নিয়েও নানা কথা বারবার উঠে এসেছে তাঁর মুখে। এবার টলিপাড়ার বর্তমান অবস্থা ও তার পরবর্তীতে কী কী পদক্ষেপ হবে তা নিয়ে বুধবার টেকনিশিয়ান স্টুডিয়োয় বড় ঘোষণা করলেন পাপিয়া।

গঙ্গাজলে ফেডারেশনের অফিস শুদ্ধ করে বড় ঘোষণা পাপিয়ার!
গঙ্গাজলে ফেডারেশনের অফিস শুদ্ধ করে বড় ঘোষণা পাপিয়ার!

শেষ কয়েক মাসে টলিপাড়ার অন্দরের নানা সমস্যা দর্শকদের সামনে উঠে এসেছে। কখনও ফেডারেশন, কখনও প্রযোজক, কখনও আর্টিস্ট ফোরামের নানা দাবি সামনে এসেছে। বারবার টলিপাড়ার ব্যান কালচার উঠে এসেছে চর্চায়। টালিগঞ্জ মানেই ছিল অরূপ বিশ্বাস আর স্বরূপ বিশ্বাসের একাধিপত্য। কিন্তু ২০২৬-এর নির্বাচনী ফলাফলে সেই মিথ ভেঙেছে। পাপিয়া জয়ের পরই জানিয়েছেন টলিউডে স্ট্রাটেজি আসল। তিনি ‘বটগাছ’ হতে চান দলীয় রং না দেখে সকল শিল্পীকে নিয়ে একসঙ্গে কাজ করতে চান।

এদিন তিনি গঙ্গাজল ছড়িয়ে ফেডারেশনের অফিস ‘শুদ্ধিকরণ’ করেন। তাঁর কথায়, ‘আমি এই গঙ্গাজল দিয়ে পবিত্র করলাম। বহু চোখের জল, অভিশাপ, দুঃখ স্টুডিয়ো চত্বরে অতৃপ্ত আত্মার মতো ঘুরে বেড়াচ্ছে। অপমানিত হতে কে চায়? এতগুলো মানুষ আত্মহত্যা করতে গিয়েছে। এতগুলো মানুষ আমার হাতে ধরে বলেছে, ’দিদি এবার যেন আমরা কাজ পাই'। সবাই কাজ পাবে। আলাদা করে সুপারস্টারের কোনও তকমা এই মুহূর্তে দেওয়া যাবে না।'

তাছাড়াও তিনি জানান সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে টলিউডের হারানো গৌরবকে ফিরিয়ে আনতে হবে। তবে তার পাশাপাশি তিনি আরও নানা বিষয়ে কথা বলেন তিনি। পাপিয়া জানান রাত হয়ে গেলে অভিনেত্রীদের গাড়ি করে বাড়ি পৌঁছে দিতে হবে। তাঁর কথায়, ‘শুট শেষ হতে রাত হয়ে গেলে অভিনেত্রীদের গাড়ি করে পৌঁছে দিতে হবে। শিল্পী এবং কলাকুশলীদের কলটাইম জানাতে হবে তিন দিন আগে।’

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe