Samik Bhattacharya: ‘অনুপমের মাথায় চুল গজালেও TMC ফিরবে না বাংলায়’, শমীকের এই মন্তব্য শুনে কী বললেন অভিনেতা?

Samik Bhattacharya: ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফলাফলের পর শমীক ভট্টাচার্য তৃণমূলকে কড়া ভাষায় আক্রমণ করতে গিয়ে অনুপম খেরের চুলের প্রসঙ্গ টেনে আনেন। শমীক ভট্টাচার্যের সেই বক্তব্য দেখে এবার পাল্টা মন্তব্য করলেন অভিনেতা অনুপম খের।

Published on: May 6, 2026, 18:06:29 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Samik Bhattacharya:২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফলাফলের পর শমীক ভট্টাচার্য তৃণমূলকে কড়া ভাষায় আক্রমণ করতে গিয়ে অনুপম খেরের চুলের প্রসঙ্গ টেনে আনেন। শমীক ভট্টাচার্যের সেই বক্তব্য শুনে এবার পাল্টা মন্তব্য করলেন অভিনেতা অনুপম খের।

শমীকের মন্তব্য শুনে কী বললেন অভিনেতা?
শমীকের মন্তব্য শুনে কী বললেন অভিনেতা?

কী বলেছেন শমীক?

টানা ১৫ বছর পশ্চিমবঙ্গে শাসন করার পর তৃণমূলের বিদায় নেওয়ার পালা। বিপুল ভোটে তৃণমূলকে হারিয়েছে বিজেপি। মঙ্গলবার এই নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কথা বলতে গিয়ে বিজেপি নেতা বলেন, ‘আকাশ মাটিতে আসতে পারে, সমুদ্র আকাশে চলে যেতে পারে, মাটি সরে যেতে পারে এমনকি অনুপম খেরের টাক মাথায় চুলও গজাতে পারে কিন্তু বাংলায় আর তৃণমূল ফিরে আসবে না ক্ষমতায়।’

আরও পড়ুন: ভোটে জিতেই আবার হাওয়া বদল রুদ্রনীলের! পাশে পেলেন পরমব্রতকে

অনুপম খেরের প্রতিক্রিয়া

শমীক ভট্টাচার্যের এই মন্তব্য শুনে ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন যেখানে তিনি বলেন, ‘আরে ভাইয়া জি। আমি আপনার কি ক্ষতি করলাম! আপনি কেন চান যে আমার মাথায় আবার চুল গজাক! আমি তো কোনওদিন চাই না। একশো জীবনেও চাই না।’

অনুপম খেরের এই বক্তব্য শুনেই বোঝা যায় তিনি কতটা বুদ্ধিদীপ্ত মানুষ। অভিনেতার কথা শুনে তাঁর রসবোধের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন ভক্তরা। অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত অনুপমের কথায় সায় দিয়ে হাসির ইমোজি দিয়েছেন। একজন ভক্ত লিখেছেন, ‘উনি আপনাকে এবং মোদীজি কে দুজনকেই ভালোবাসেন তাই নিজের অনুভূতি লুকোতে পারেননি।’ অন্য একজন লিখেছেন, ‘খুব মজার উত্তর।’ তৃতীয় একজন লিখেছেন, ‘অভিনেতা এতটাই রসিক যে মানুষ ওঁর উদাহরণ দেওয়া শুরু করছেন।’

আরও পড়ুন: এক সময় সহ্য করেছিলেন অপমান, বাংলায় ‘বেঙ্গল ফাইলস’ রিলিজের আবেদন করলেন সৌরভ

এই প্রসঙ্গে বলে রাখা ভালো, ‘দ্যা বেঙ্গল ফাইলস’ সিনেমাটি পশ্চিমবঙ্গে মুক্তি পায়নি সেই সময়। পরিচালক হাজার চেষ্টা করেও এই সিনেমাটি বাংলায় মুক্তি দিতে পারেননি। তবে বাংলা তৃণমূলমুক্ত হতেই অভিনেতা সৌরভ দাস যিনি কিনা এই সিনেমায় গোপাল পাঠার চরিত্রে অভিনয় করেছেন, তিনি আবার এই সিনেমাটি বাংলায় রিলিজের আবেদন জানিয়েছেন। এই ছবিতেই গান্ধীজীর চরিত্রে অভিনয় করেছিলেন অনুপম খের।

অনুপম খেরের আসন্ন কাজ

খুব শীঘ্রই ‘খোসলা কা ঘোসলা ২’ ছবিতে দেখতে পাওয়া যাবে অনুপমকে। প্রশান্ত ভাগিয়া পরিচালিত এই ছবিটি প্রযোজনা করছেন ভূষণ কুমার, কুষাণ কুমার, ছবিটা রাজ হিরেমাথ, রাজ হীরেমাথ। সিনেমাটি আগামী ২৮ অগস্ট বড় পর্দায় মুক্তি পাওয়ার কথা।