...
...
Next Story

Hiran Chatterjee Wedding: চুপিচুপি বেনারসে ২য় বিয়ে করে ফেললেন বিজেপি বিধায়ক-অভিনেতা হিরণ, নিজেই দিলেন ছবি! কে কনে?

কেউ টের পায়নি ঘুণাক্ষরেও। বেনারসে গিয়ে দ্বিতীয় বিয়ে করলেন অভিনেতা, বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়। নিজেই বিয়ের ছবি শেয়ার করেন সোশ্যাল মিডিয়াতে।

Published on: Jan 20, 2026, 16:18:35 IST
By
Prefer HTon Google
Advertisement

দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসলেন বিজেপি বিধায়ক ও অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়। গোপনেই চার হাত এক হল। তাও আবার কলকাতা থেকে দূরে। বেনারসে বিয়ে করলেন হিরণ। পাত্রী ঋতিকা গিরি। অভিনেতা নিজেই তাঁর দ্বিতীয় বিয়ের ছবি শেয়ার করে নিয়েছেন সোশ্যাল মিডিয়াতে।

২য় বিয়ে করলেন হিরণ।
২য় বিয়ে করলেন হিরণ।

লাল বেনারসিতে দেখা গেল ঋতিকাকে। হাতে শাঁখা-পলা, সঙ্গে খোঁপায় ফুলের মালা। সঙ্গে সোনার গয়না। আর হলুদ পঞ্জাবিতে হিরণ। একটি ছবিতে দেখা গেল ঋতিকার সিঁথি সিঁদুরে দিচ্ছেন রাঙিয়ে।

এর আগে অনিন্দিতাকে বিয়ে করেছিলেন হিরণ। তবে তাঁর বিয়ে ভাঙার কোনো খবরই ছিল না সেভাবে। পেশায় ব্যবসায়ী অনিন্দিতা। alora নামে একটি ক্যাফে ও বুটিক চালান। বিক্রি করেন ডিজাইনার শাড়ি, গয়না-সহ এথনিক ওয়ার।

ইনস্টাগ্রাম স্টোরিতে হিরণের রিসেপশনের ছবিরও দেখা পাওয়া গেল। অফ হোয়াইট সিল্কের শাড়ি, লাল ব্লাউজে দেখা গেল কনেকে। আর পাশে কালো রঙের জ্যাকেটে হিরণ। সামনে সাজানো কেক। তা কী করেন ঋতিকা? সোশ্য়াল মিডিয়া প্রোফাইল বলছে তিনি পেশায় মডেল। ২০১৯ সালে মিস ইস্ট ইন্ডিয়া হয়েছিলেন। যোগায় গোল্ড মেডেলিস্ট।

সত্যিই কি ডিভোর্স না দিয়েই দ্বিতীয়বার বিয়ে করলেন হিরণ? বারবার চেষ্টা করেও হিন্দুস্তান টাইমস বাংলার তরফে হিরণের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

 
ABOUT THE AUTHOR
Tulika Samadder

হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe