দাদাগিরিতে এবার দেবের সঙ্গী সদ্য নির্বাচিত বিধায়করা। সজল ঘোষ, কুণাল ঘোষ, মদন মিত্র, কৌস্তভ বাগচি, নওশাদ সিদ্দিকি, মোস্তাফিজুর রহমান-রা। আর রাজনীতির প্রতিপক্ষদের এক ছাদের তলায় আসা নিয়ে এমনিতেই উৎসাহ তুঙ্গে। চলতি সপ্তাহেই সম্প্রচারিত হবে এই এপিসোড, যার ফাইনাল প্রোমোও এসে গিয়েছে।

বিধায়করা দাদাগিরির যেই এপিসোডে এসেছিলেন, তার বিটিএস ভিডিয়ো-ও বেশ পছন্দ করছেন দর্শকরা। বিশেষ করে বিজেপি-র বরানগর কেন্দ্র থেকে ভোটে জিতে আসা সজল ঘোষ। তাঁকে ভিডিয়ো কলে বউয়ের সঙ্গে কথা বলতে দেখা যায়। এমনকী, বউকে দাদাগিরির সেটও দেখান সজল। সঙ্গে সাংবাদিকদের জানান যে, বউয়ের একেবারেই মত ছিল না তিনি দাদাগিরিতে আসেন।
তাহলে কীভাবে রাজি করালেন বউকে? সজল জানান যে, দাদাগিরির প্রাইজ মানি ৫০,০০০ টাকা জানার পরই নাকি অনুমতি দিয়েছেন। এমনকী, প্রোমোয় দেখা যায়, কৌস্তভ বাগচি বলছেন, ভুলভাল যদি বলেছ না…'! কুণাল বলছেন, ‘আমি তো নিরীহ, সাদা মনে কাদা নেই’। সজল তো অকপটে বলেই দিলেন, ‘প্রাইজ না নিলে, বউ বলেছে ঢুকতে দেবে না’। এমনকী, সবাই যখন একসঙ্গে কথা বলার চেষ্টা চালিয়ে যান, তখন বহু কষ্টে থামান দেব। বলে ওঠেন, ‘এটা বিধানসভা নয়, এটা দাদাগিরি। এখানে আমার কথাই শেষ কথা।’ এভাবেই রাজনৈতিক মতপার্থক্য ভুলে হাসি-মজায় মজেছিলেন সকলে।
‘দাদাগিরি আনলিমিটেড সিজন ১১’-এর সঞ্চালক হিসেবে বর্তমানে দেখা যাচ্ছে দেবকে। এতদিন এই দায়িত্ব সামলেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। শোনা যায়, জি বাংলার সঙ্গে পারিশ্রমিক সংক্রান্ত মতপার্থক্যের কারণেই শো ছাড়েন তিনি। আর প্রায় দু বছর অপেক্ষার পর নতুন করে দাদাগিরি নিয়ে হাজির জি বাংলা, সঙ্গে বাংলার নতুন দাদা দেব।
{{/usCountry}}‘দাদাগিরি আনলিমিটেড সিজন ১১’-এর সঞ্চালক হিসেবে বর্তমানে দেখা যাচ্ছে দেবকে। এতদিন এই দায়িত্ব সামলেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। শোনা যায়, জি বাংলার সঙ্গে পারিশ্রমিক সংক্রান্ত মতপার্থক্যের কারণেই শো ছাড়েন তিনি। আর প্রায় দু বছর অপেক্ষার পর নতুন করে দাদাগিরি নিয়ে হাজির জি বাংলা, সঙ্গে বাংলার নতুন দাদা দেব।
{{/usCountry}}অভিনেতা এক সাক্ষাৎকারে জানিয়েছেন, দাদগিরি-র অফার আসার পরই তিনি সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করেছিলেন। সঙ্গে এটাও জানান যে, সৌরভ সঞ্চালিত দাদাগিরির কোনো এপিসোডই দেখেননি তিনি। একেবারে নিজের মতো তরে তাই করছেন সঞ্চালনা। নিজের উপর, আর পুরো টিমের উপর ভরসা রেখেছেন।