...
...
Next Story

সন্তানকে বাঁচাতে মাকে হতে হল ‘গান্ধারী’, ট্রেলারেই দুর্দান্ত তাপসী

আসতে চলেছে গান্ধারী। নেটফ্লিক্সে খুব শীঘ্রই মুক্তি পাবে এই সিনেমা। তবে ছবির জন্য যতটা উত্তেজনা মানুষের ছিল সেই উত্তেজনা আরও দ্বিগুণ বেড়ে গেল ছবির ট্রেলার দেখে।

Published on: Aug 25, 2026, 21:40:03 IST
Advertisement

আসতে চলেছে ‘গান্ধারী’। নেটফ্লিক্সে খুব শীঘ্রই মুক্তি পাবে এই সিনেমা। তবে ছবির জন্য যতটা উত্তেজনা মানুষের ছিল সেই উত্তেজনা আরও দ্বিগুণ বেড়ে গেল ছবির ট্রেলার দেখে। এই ছবিটি এমন একজন মাকে কেন্দ্র করে তৈরি করা হয়েছে যিনি নিজের মেয়েকে বাঁচানোর জন্য অন্ধ হয়ে যান। কিন্তু অন্ধ হয়ে গেলেও কীভাবে মেয়েকে উদ্ধার করে নিয়ে আসেন তিনি তা নিয়েই এই গোটা ছবি।

সন্তানকে বাঁচাতে মাকে হতে হল ‘গান্ধারী’, ট্রেলারেই দুর্দান্ত তাপসী
সন্তানকে বাঁচাতে মাকে হতে হল ‘গান্ধারী’, ট্রেলারেই দুর্দান্ত তাপসী

ট্রেলার প্রসঙ্গে

ট্রেলারে দেখানো হয়েছে, কীভাবে একজন মায়ের চোখের সামনে তার মেয়েকে ট্রেন থেকে কেউ নিয়ে চলে যায়। মেয়েকে বাঁচাতে গিয়ে মাথায় আঘাত লাগে এবং দৃষ্টি শক্তি হারিয়ে যায় তাপসীর। কিন্তু অন্ধ হয়ে গেলেও সে তার মেয়েকে খোঁজা বন্ধ করে না। নিজেকে প্রস্তুত করে নতুন করে। সর্বস্ব হারিয়েও বহুরূপীদের সঙ্গে লড়াই করতে থাকে সে। সে প্রতিজ্ঞা করে, মিষ্টিকে ছাড়া সে বাড়ি ফিরবে না।

আরও পড়ুন: উজি-ঋষির জীবনে আগমন নতুন ব্যক্তির, বোনের ঘর ভাঙা আটকাতে পারবেন নিশা?

গান্ধারী ছবির ট্রেলার দেখে মুগ্ধ হয়েছেন দর্শকরা। একজন লেখেন, অসাধারণ ট্রেলার অবশ্যই ছবিটা দেখবো। অন্য একজন লেখেন, তাপসী সব সময় ভালো সিনেমাই করেন। তৃতীয় একজন লিখেছেন, দুর্দান্ত লাগছে।

আরও পড়ুন: 'দেখো ওল্ড ইয়াং ম্যান...', ‘দাদাগিরি’র মঞ্চ থেকে স্ত্রীকে ভিডিও কল করে কাকে দেখালেন সজল?

গান্ধারী সম্পর্কে

দেবাশিস মাখিজা পরিচালিত এবং কণিকা ধিলন রচিত ও প্রযোজিত এই চলচ্চিত্রটির প্রেক্ষাপট কাল্পনিক শহর জয়পুরা। এতে দেখানো হয়েছে এক অন্ধ মায়ের গোপন সত্য, ক্রমবর্ধমান বিপদ এবং অপ্রত্যাশিত মিত্রদের মধ্য দিয়ে যাত্রা, যেখানে অন্ধকারের বিরুদ্ধে আশাকে ক্রমাগত টিকে থাকতে হয়। এতে আরও অভিনয় করেছেন ইশওয়াক সিং, যিনি গোকুল চরিত্রে অভিনয় করেছেন, যিনি তার মেয়ের নিখোঁজ হয়ে যাওয়ার শোক কাটিয়ে উঠতে সংগ্রামরত এক বাবা। অন্যদিকে, যতীন সারনা অভিনয় করেছেন কবির চরিত্রে, যিনি নিখোঁজ মেয়েদের তদন্তের নেতৃত্বদানকারী একজন অফিসার। স্বস্তিকা মুখার্জি, মিতা বশিষ্ট এবং ছায়া কদম এই অভিনয়শিল্পীদের তালিকা সম্পূর্ণ করেছেন। গান্ধারী মুক্তি পাচ্ছে ৩ সেপ্টেম্বর, শুধুমাত্র নেটফ্লিক্সে।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe