Bobby Deol: 'ওরা কেউ কষ্ট দেখে না...', ধর্মেন্দ্রর অসুস্থতায় সানির রেগে যাওয়া নিয়ে ববি

Bobby Deol: গত বছর অর্থাৎ ২০২৫ সালের নভেম্বর মাসে কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্রর মৃত্যু হয়। তবে অভিনেতার মৃত্যুর আগেও একাধিকবার ধর্মেন্দ্রর মৃত্যুর গুজব ছড়িয়ে পড়েছিল সোশ্যাল মিডিয়ায়, যা নিয়ে ভীষণ রেগে গিয়েছিলেন অভিনেতার গোটা পরিবার। 

Published on: Jun 20, 2026, 14:30:17 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Bobby Deol: গত বছর অর্থাৎ ২০২৫ সালের নভেম্বর মাসে কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্রর মৃত্যু হয়। তবে অভিনেতার মৃত্যুর আগেও একাধিকবার ধর্মেন্দ্রর মৃত্যুর গুজব ছড়িয়ে পড়েছিল সোশ্যাল মিডিয়ায়, যা নিয়ে ভীষণ রেগে গিয়েছিলেন অভিনেতার গোটা পরিবার। ধর্মেন্দ্রর অসুস্থতার সময়ে পাপারাজিদের উপর সানি দেওলের রাগ করার প্রসঙ্গে কথা বলতে গিয়ে দাদাকে সমর্থন করলেন ববি।

ধর্মেন্দ্রর অসুস্থতায় সানির রেগে যাওয়া নিয়ে ববি
ধর্মেন্দ্রর অসুস্থতায় সানির রেগে যাওয়া নিয়ে ববি

সম্প্রতি জুমের সঙ্গে কথা বলতে গিয়ে ববি বলেন, ‘জীবনটা এমনই। জীবনে নানা ঘটনা ঘটতে থাকে আর আপনি সেগুলোর জন্য কখনো পুরোপুরি প্রস্তুত থাকেন না। সময়টা হয়তো কঠিন ছিল কিন্তু আমি এখনও খুব ইতিবাচক ভাবেই কথা বলতে পছন্দ করি। যিনি বাবা মা হারিয়েছেন শুধুমাত্র তাকেই কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হয়, তাকেই নিজের পথ খুঁজে নিতে হয়। কিন্তু আমার মনে হয় আমার বাবা আমাদের সঙ্গে, আমাদের চারপাশ এবং আমাদের ভেতরে সর্বত্র রয়েছেন। আমাদের নিয়ে ভীষণ গর্ববোধ করছেন। আমি মনে করি ওঁর এই শক্তি আমাদের কঠোর পরিশ্রম করতে অনুপ্রাণিত করছে।’

আরও পড়ুন: 'পছন্দ বদলালেই সব বদলাবে...', ‘রান্নাঘর’ ছেড়ে কতটা মন খারাপ কনিনীকার?

সানি দেওলের রেগে যাওয়ার প্রসঙ্গে ববি বলেন, ‘এর জন্য কাউকে দোষ দেওয়া যায় না। আমার যখন সেই মুহূর্তর কথা মনে আসে, তখন আমি একদমই সেটার কথা ভাবতে চাই না কারণ আমি জানি না আমি কি করবো। আমি এই বিষয়ে কথা বলতে চাই না কারণ এটা শুধু আমাদের পরিবারের সঙ্গে ঘটেছে তা নয় সকলের সঙ্গেই ঘটে। আমাদের পরিবার একজন বিখ্যাত পরিবার বলে মানুষ এগুলি লক্ষ্য করেছেন কিন্তু যেকোনো শহরে যে কোন জায়গায় মানুষ যখন কিছু ভুল করে তখন হাজার হাজার মানুষ সেগুলি ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। সেই ব্যক্তি বা সেই পরিবার কোন কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে, সেটা তারা দেখে না। আমার মনে হয় মানুষের এটা বোঝা দরকার। একবার যদি মানুষ এটা বুঝতে পারে তাহলে রিল বা এই সমস্ত জিনিস নিয়ে মেতে ওঠা বন্ধ করে দেবে।’

আরও পড়ুন: ওটিটি কাঁপাতে আসছেন মৈনাক, প্রেমের গল্পে কার বিপরীতে বাঁধবেন জুটি?

ববির কাজ প্রসঙ্গে

ববিকে সর্বশেষ অনুরাগ কাশ্যপের 'বন্দর' ছবিতে দেখা গেছে। তিনি বর্তমানে তার পরবর্তী বড় প্রজেক্ট 'আলফা'-র প্রচারে ব্যস্ত, যেখানে প্রধান চরিত্রে অভিনয় করেছেন আলিয়া ভাট এবং শারভারি। যশ রাজ ফিল্মস প্রযোজিত এই ছবিটি তাদের 'স্পাই ইউনিভার্স'-এর একটি অংশ এবং এটি ৩ জুলাই মুক্তি পাবে।