এই পুজোয় বক্স অফিসে একে অপরের মুখোমুখি হতে চলেছে টলিউডের দুই বহুচর্চিত ছবি— নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ‘বহুরূপী ২: দ্য গোল্ডেন ডাকু’ এবং দেব-শুভশ্রী জুটির বহুল প্রতীক্ষিত ছবি ‘দেশু৭’। একদিকে যেমন ‘বহুরূপী ২’-তে নতুন জুটি হিসেবে থাকছেন যিশু সেনগুপ্ত ও সোহিনী সরকার, তেমনই অন্যদিকে দেব-শুভশ্রীর আইকনিক জুটির প্রত্যাবর্তন নিয়ে দর্শকমহলে উন্মাদনার পারদ তুঙ্গে। তবে বক্স অফিসের এই মেগা ফাইটে দেব ও তাঁর ছবির সামনে দাঁড়ানো নিয়ে বিন্দুমাত্রও চাপে নেই যীশু। সম্প্রতি এক সাক্ষাৎকারে দেবের ‘সুপারস্টার’ সত্তাকে কুর্নিশ জানানোর পাশাপাশি নিজের কন্টেন্ট নিয়ে চরম আত্মবিশ্বাসের কথা শোনালেন অভিনেতা।

'কনটেন্টই কিং'
টলিউডের এই হাই-ভোল্টেজ প্রতিদ্বন্দ্বিতা এবং দেবের সঙ্গে তুলনা নিয়ে প্রশ্ন করা হলে সংবাদ প্রতিদিনকে যিশু খুব সহজ ও স্পষ্ট ভাষায় জানান, যেকোনো সিনেমার শেষ কথা বলে তার গল্প। অভিনেতার কথায়, ‘পুরোটাই দাঁড়িয়ে আছে কন্টেন্টের ওপর। আমার ছবি মানুষের পছন্দ হচ্ছে কি না, আর দেবের ছবি মানুষের পছন্দ হচ্ছে কি না— সেটাই আসল।’
তিনি আরও যোগ করেন যে, পর্দায় তারকাদের নিয়ে শুরুর দিকে চর্চা হলেও সিনেমা এগোলে মানুষ শুধু গল্পেই ডুবে যায়। যিশুর স্পষ্ট বক্তব্য, ‘হিরো-হিরোইনকে আমরা দেখি, কিন্তু সেটা প্রথম ৫-৭ মিনিট বা ১০ মিনিট দেখব। তার পর কিন্তু আমরা গল্পটাই দেখব।’
দেবের ‘স্টারডম’ ও ভক্তকূল নিয়ে অকপট
দেবের জনপ্রিয়তা এবং তাঁর বিশাল ‘ফ্যান বেস’ নিয়ে কথা বলতে গিয়ে কোনো রকম লুকোছাপা করেননি যিশু। দেবের মতো বাণিজ্যিক তারকার যে বিরাট আবেদন রয়েছে, তা মেনে নিয়ে যিশু রসিকতার সুরে জানান, ‘দেব পর্দায় এলে তো আমি নিজেই উদযাপনে মেতে উঠব!’
দেবের সুপারস্টারডমকে সম্মান জানিয়ে যিশু বলেন, ‘প্রথম দেবের এন্ট্রিতে আমি সিটি মারব, পয়সা ছুড়ব! কিন্তু আমার তো আর সেই দর্শকটা নেই, যারা আমাকে দেখে প্রেক্ষাগৃহে পয়সা ছুড়বে। কারণ আমি সেই ক্যাটাগরির অভিনেতা নই। হি ইজ আ সুপারস্টার! এ বিষয়ে আমি অত্যন্ত স্পষ্ট।’
{{/usCountry}}দেবের সুপারস্টারডমকে সম্মান জানিয়ে যিশু বলেন, ‘প্রথম দেবের এন্ট্রিতে আমি সিটি মারব, পয়সা ছুড়ব! কিন্তু আমার তো আর সেই দর্শকটা নেই, যারা আমাকে দেখে প্রেক্ষাগৃহে পয়সা ছুড়বে। কারণ আমি সেই ক্যাটাগরির অভিনেতা নই। হি ইজ আ সুপারস্টার! এ বিষয়ে আমি অত্যন্ত স্পষ্ট।’
{{/usCountry}}যিশুর এই মন্তব্য থেকে পরিষ্কার— দেবের বিশাল অনুগামী ভিত্তি ও সুপারস্টারডমকে পূর্ণ সম্মান জানিয়েই তিনি নিজের কাজ ও কন্টেন্টের প্রতি সম্পূর্ণ ভরসা রাখছেন। পুজোয় দুই ভিন্ন ধারার ছবির এই লড়াই এখন বক্স অফিসে কোন দিকে মোড় নেয়, সেটাই দেখার। প্রসঙ্গত, যিশু-সোহিনী জুটির পাশাপাশি শিবপ্রসাদ-কৌশানির হিট জুটি ফিরছে এই ছবিতে।
পরিচালক দেবের প্রথম ছবির ঝলক-গানে মুগ্ধ ভক্তরা। সেই ছবিকে টেক্কা দিতে কতটা সফল হবেন যিশু-শিবপ্রসাদরা, এখন সেটাই দেখবার। তবে পুজোর লড়াই জমে ক্ষীর।