...
...
Next Story

Ambani Ganesh Puja: আম্বানির গণেশ পুজোয় সলমন-ক্যাটরিনা-রণবীর-আলিয়া-জাহ্নবী! কার সাজ বেশি নজর কাড়ল? কাকে নিয়ে হল ট্রোল?

প্রতি বছরের মতো এবারও আম্বানি পরিবার গণপতিকে স্বাগত জানিয়েছেন। সলমন খান থেকে শুরু করে রণবীর কাপুর, ক্যাটরিনা কাইফ এবং আলিয়া ভাট পর্যন্ত সবাই এই উদযাপনে অংশ নিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় ছবিতে ভরে গিয়েছে।

Published on: Sep 15, 2026, 11:30:48 IST
Advertisement

আম্বানি পরিবার প্রতি বছর অত্যন্ত উৎসাহের সঙ্গে গণপতি বাপ্পাকে স্বাগত জানায়। এবারও পরিবারটি তাদের বাড়িতে অত্যন্ত ধুমধাম করে গণেশ পুজো করেছিলেন। বাপ্পার এই পুজোয় অংশ নিয়েছিল বলিউডও। সলমন খান থেকে রণবীর কাপুর, ক্যাটরিনা কাইফকেও দেখা গেল সোমবারে আম্বানিদের অনুষ্ঠানে। চলুন দেখে নেই, কে কেমন সাজুগুজু করে পৌঁছেছিলেন গণেশ চতুর্থী উদযাপনে।

ক্যাটরিনা কাইফ এবং ভিকি কৌশল

আম্বানিদের গণেশ পুজোয় কোন তারকার সব নজর কাড়ল সবথেকে বেশি?
আম্বানিদের গণেশ পুজোয় কোন তারকার সব নজর কাড়ল সবথেকে বেশি?

আম্বানি গণেশ পূজায় যোগ দেওয়ায় সকলের নজর ছিল ক্যাটরিনা কাইফ এবং ভিকি কৌশলের উপর। অভিনেত্রী একটি জলপাই সবুজ আনারকলি-স্টাইলের স্যুট পরে পার্টিতে এসেছিলেন। তার সঙ্গে ভিকি কৌশলকে একটি অফ-হোয়াইট কুর্তা পরে দেখা গিয়েছে।

করিনা কাপুর, করিশ্মা কাপুর এবং সইফ আলি খান

কিয়ারা আদবানি ও সিদ্ধার্থ মালহোত্রা

কিয়ারা আদবানি এবং সিদ্ধার্থ মালহোত্রাকে একসঙ্গে দেখা গিয়েছে এদিন। অভিনেত্রী একটি হালকা গোলাপি রঙের শাড়ি পরেছিলেন, আর সিদ্ধার্থ পরেছিলেন ফুলের নকশা করা একটা কুর্তা। দুজনেই হাসি মুখে পাপারাজ্জিদের জন্য পোজ দেন।

সলমন খান

অনুষ্ঠানের কেন্দ্রবিন্দু ছিলেন সলমন খান। তিনি একটি নীল লাইনিং দেওয়া শার্ট ও জিন্স পরে এসেছিলেন। এবার তিনি তার চুল ঢাকার জন্য টুপির পরিবর্তে একটি রুমাল পরেছিলেন।

কাজল

কাজল তাঁর দুই সন্তান, নিসা এবং যুগকে নিয়ে বাপ্পার অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। অভিনেত্রী দেখা গিয়েছে একটি লাল রঙের শাড়িতে। দুই সন্তানকে একসঙ্গে নিয়ে পোজ দেন।

জাহ্নবী কাপুর

জাহ্নবী কাপুরের লুকটি তাঁর ভক্তদের মধ্যে দারুণ জনপ্রিয় হয়েছে। অভিনেত্রী একটি লেহেঙ্গা-চোলি স্টাইলের শাড়ি পরেছিলেন। মাল্টি কালারের শাড়িটিকে হাইলাইট করছিল এতে গোলাপি রঙের ব্যবহার।

কৃতি স্যানন

কৃতি স্যাননের প্রতিটি লুকেই অসাধারণ। জড়ির পারের নীল রঙের শিফন শাড়িতে দেখা গিয়েছে তাঁকে। অভিনেত্রী তার বোন নূপুরের সঙ্গে এসেছিলেন।

রণবীর কাপুর এবং আলিয়া ভাট

রণবীর কাপুর এবং আলিয়া ভাটের জুটিও কেড়েছে নজর। আলিয়া একটি স্লিভলেস ব্লাউজের সঙ্গে শাড়ি পরেছিলেন, অন্য দিকে রণবীর একটি নীল কুর্তা এবং কোট পরেছিলেন। এবারের গণেশ পুজো রণবীরের জন্যও বিশেষ ছিল, কারণ তার ছবি 'রামায়ণ'-এর প্রথম গানটি সোমবার মুক্তি পেয়েছিল।

রণবীর সিং

রণবীর সিং আম্বানিদের অনুষ্ঠানে একাই যোগ দিয়েছিলেন। সাদা কুর্তা পরা অভিনেতাকে হাতজোড় করে সবাইকে অভিবাদন জানান। গর্ভাবস্থার শেষ পর্যায়ে থাকার কারণে দীপিকা হয়তো এই উদযাপনে যোগ দিতে পারেননি।

অনন্যা পান্ডে

অনন্যা পান্ডেকে হলুদ শাড়িতে দেখা গিয়েছে। তবে এদিন তাঁর লুক হাইলাইট করেছে ফিরোজা রঙের পাথর বসানো কাঁধ অবধি লম্বা ঝোলা দুলটি।

এছাড়াও গৌরী খান, রেখা এবং জিতেন্দ্র তাদের মেয়ে একতা কাপুরের সঙ্গে এসেছিলেন। রীতেশ দেশমুখ ও জেনেলিয়া, সচীন টেন্ডুলকারের মেয়ে সারা এবং তাঁর পুত্রবধূও গণপতি উদযাপনের অংশ ছিলেন। বাপ্পার এই উদযাপনের ছবিগুলো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে।

 
ABOUT THE AUTHOR
Tulika Samadder

হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks