এর আগে, ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর দীপিকা ও রণবীর তাঁদের প্রথম সন্তান কন্যা সন্তান দুয়া-কে স্বাগত জানান। আর সপ্তাহখানেক আগেই দম্পতি তাঁদের দ্বিতীয় সন্তান আসার খবর ভাগ করে নিয়েছেন সোশ্য়াল মিডিয়াতে। তারপর থেকেই শুভেচ্ছার বন্যা। এখনো নতুন সন্তান আসতে যদিও বেশ খানিকটা দেরি! কিন্তু আপনি কি জানেন দুয়ার মা না বাবা, কে বেশি লেখাপড়া করেছেন? একজন কিন্তু কলেজই পাশ করেননি।

রণবীর সিং যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা ইউনিভার্সিটি ব্লুমিংটন থেকে ব্যাচেলর অফ আর্টস ডিগ্রি অর্জন করেছেন। আর দীপিকা পাড়ুকোন তাঁর হাই স্কুল শিক্ষা (দ্বাদশ শ্রেণি) সম্পন্ন করার পর IGNOU-তে ব্যাচেলর অফ আর্টস প্রোগ্রামে ভর্তি হয়েছিলেন; কিন্তু মডেলিং ও অভিনয় জগতে নিজের কেরিয়ার গড়ার লক্ষ্যে তিনি পড়াশোনা মাঝপথেই ছেড়ে দেন।
রণবীর সিং
আমেরিকায় পাড়ি জমানোর আগে রণবীর সিং মুম্বাইয়ের এইচআর কলেজ অফ কমার্স অ্যান্ড ইকোনমিক্সে পড়াশোনা করেছিলেন। ২০০৮ সালে তিনি ইন্ডিয়ানা ইউনিভার্সিটি ব্লুমিংটন থেকে ব্যাচেলর অফ আর্টস ডিগ্রি নিয়ে স্নাতক হন, সেখানে তাঁর মূল বিষয় ছিল টেলিকমিউনিকেশন এবং সহায়ক বিষয় (minor) ছিল থিয়েটার।
দীপিকা পাড়ুকোন
দীপিকা পাড়ুকোন ব্যাঙ্গালোরের সোফিয়া হাই স্কুল থেকে দশম শ্রেণি এবং মাউন্ট কারমেল কলেজে দ্বাদশ শ্রেণির শিক্ষা সম্পন্ন করেন। যদিও পরবর্তীতে তিনি ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটিতে (IGNOU) সমাজবিজ্ঞানে ব্যাচেলর অফ আর্টস ডিগ্রির জন্য ভর্তি হয়েছিলেন, কিন্তু মডেলিংয়ের অত্যন্ত ব্যস্ত সময়সূচির কারণে সেই পড়াশোনা শেষ করতে পারেননি। অর্থাৎ কলেজ ড্রপআউট দুয়ার মাম্মা। যদিও প্রথাগত শিক্ষা যে কখনো সাফল্যের মাপকাঠি হতে পারে না, তা বরাবরই প্রমাণ পেয়েছে। আরেক উদাহরণ নিঃসন্দেহে দীপিকা।
প্রসঙ্গত, ২০১৩ সালে পরিচালক সঞ্জয়লীলা বনশালির 'রাম-লীলা' ছবির সেটে একে-অপরের প্রেমে পড়েছিলেন রণবীর ও দীপিকা। এরপর দীর্ঘদিন চুটিয়ে প্রেম করার পর, ২০১৮ সালের ১৪ নভেম্বর ইতালির লেক কোমোতে দুজনে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন।
{{/usCountry}}প্রসঙ্গত, ২০১৩ সালে পরিচালক সঞ্জয়লীলা বনশালির 'রাম-লীলা' ছবির সেটে একে-অপরের প্রেমে পড়েছিলেন রণবীর ও দীপিকা। এরপর দীর্ঘদিন চুটিয়ে প্রেম করার পর, ২০১৮ সালের ১৪ নভেম্বর ইতালির লেক কোমোতে দুজনে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন।
{{/usCountry}}কাজের সূত্রে, রণবীরকে শেষ দেখা গিয়েছে ধুরন্ধর ২-তে। যা এই মুহূর্তেবলিউডের সবচেয়ে উপার্জিত ছবির তালিকায় ১ নম্বরে রয়েছে (ভারতে আয়ের হিসেবে)। পরপর দুটি ভাগে আসে ছবিটি, আর দুটোই হাউজফুল। এদিকে দীপিকা অন্তঃসত্ত্বা অবস্থাতেও চালিয়ে যাচ্ছেন শ্যুটিং। কিং আর রাকা-র কাজে ব্যস্ত তিনি। দ্বিতীয় সন্তান আসার আগেই হাতের কাজ সেরে নিতে চান অভিনেত্রী।