‘দেবদাস’কে ঘিরে বিতর্কে জড়িয়েছিলেন সঞ্জয় লীলা বনশালি আর করিনা কাপুর। তাঁদের মধ্যেকার বিবাদ এখনো বলিপাড়ার আলোচিত বিষয়গুলোর মধ্যে অন্যতম। তবে সাম্প্রতিক আপডেট অনুসারে, দুই তারকা এখন অতীতের সেই তিক্ততা ভুলতে চাইছেন। এমনকী, প্রায় আড়াই দশক পর বনশালি নিজের পরের সিনেমায় প্রধান নারী চরিত্রের জন্য ‘থ্রি ইডিয়টস’-খ্যাত অভিনেত্রীর সঙ্গে যোগাযোগও করেছেন।
কী নিয়ে বিবাদ হয়েছিল বনশালি আর করিনার?

২০০০-এর দশকের শুরুর দিকে, যখন বনশালি ‘দেবদাস’ সিনেমার জন্য তারকা নির্বাচন করছিলেন, তখন কারিনা এই সিনেমার জন্য একটি ‘লুক টেস্ট’ দিয়েছিলেন। কাপুর পরিবারের মেয়ে বলে কথা, পারিবারিক কানেকশন স্ট্রং। শুধু তাই নয়, সেইসময় তিনিই দাপিয়ে বেড়াচ্ছেন মুম্বই ইন্ডাস্ট্রি। ফলত, বেবো আশা করে বসেছিলেন তিনিই ডাক পাবেন দেবদাসে। কিন্তু যখন জানতে পারেন যে চরিত্রটি ঐশ্বর্য রাই বচ্চনকে দেওয়া হয়েছে, তখন নিজেকে বেশ প্রতারিত মনে করেছিলেন। এমনকী, অভিনেত্রীর ঘনিষ্ঠমহল সূত্রে খবর, করিনা এতটাই মর্মাহত হয়েছিলেন যে প্রতিজ্ঞা করেছিলেন, তিনি আর কখনোই বনশালির সঙ্গে করবেন না কাজ।
এরপর আরব সাগর দিয়ে বহু জল গড়িয়েছে। কিন্তু করিনা আর বনশালিকে আর দেখা যায়নি একসঙ্গে। তবে এবার খবর, তাঁদের মধ্যেকার বিবাদ মিটেছে। যদি সব ঠিকঠাক এগোয়, তবে ইন্ডাস্ট্রির জন্য একটি বড় একটি যৌথ উদ্যোগ হতে চলেছে।
প্রসঙ্গত, দেবদাস বিতর্কের পর বনশালি ‘গোলিওঁ কি রাসলীলা রাম-লীলা’ সিনেমার জন্য করিনাকে বেছে নিয়েছিলেন। কিন্তু আচমকাই শ্যুট শুরুর আগে করিনা নিজেকে সরিয়ে নেন। এভাবে শেষ মুহূর্তে এসে নিজের মত পরিবর্তন, বেশ অবাক করেছিল বনশালিকে।
করিনা ও বনশালি কোন সিনেমায় একসঙ্গে কাজ করতে পারেন?
{{/usCountry}}প্রসঙ্গত, দেবদাস বিতর্কের পর বনশালি ‘গোলিওঁ কি রাসলীলা রাম-লীলা’ সিনেমার জন্য করিনাকে বেছে নিয়েছিলেন। কিন্তু আচমকাই শ্যুট শুরুর আগে করিনা নিজেকে সরিয়ে নেন। এভাবে শেষ মুহূর্তে এসে নিজের মত পরিবর্তন, বেশ অবাক করেছিল বনশালিকে।
করিনা ও বনশালি কোন সিনেমায় একসঙ্গে কাজ করতে পারেন?
{{/usCountry}}‘বলিউড হাঙ্গামা’র প্রতিবেদন অনুযায়ী, নাম ঠিক না হওয়া এই সিনেমায় প্রধান পুরুষ চরিত্রে অভিনয় করবেন ধানুশ এবং প্রধান নারী চরিত্রে বনশালি নিতে চান করিনাকে। প্রতিবেদনে আরও বলা হয়েছে যে, যদিও এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি, তবে সইফ-পত্নী এই প্রকল্পের প্রতি আগ্রহ প্রকাশ করেছেন। তবে ছবিটি কিন্তু বনশালি পরিচালনা করছেন না, তিনি প্রযোজক। পরিচালনায় তামিল নির্মাতা পিএস. মিত্রান, যিনি ‘ইরুম্বু থিরাই’, ‘হিরো’ এবং ‘সর্দার’-এর মতো সিনেমার জন্য পরিচিত। বর্তমানে এর চিত্রনাট্য তৈরির কাজ চলছে এবং নভেম্বরে পোস্ট প্রোডাকশনের কাজ শুরুর কথা। নির্মাতারা ২০২৭ সালের জানুয়ারি মাসে ছবিটির শুটিং শুরুর পরিকল্পনা করছেন।
করিনা কাপুর খানের কাজের বর্তমান পরিস্থিতি
কারিনাকে সর্বশেষ রোহিত শেট্টির কপ-ড্রামা ‘সিংঘম এগেইন’-এ অজয় দেবগন, দীপিকা পাড়ুকোন, রণবীর সিং, অক্ষয় কুমার, টাইগার শ্রফ, অর্জুন কাপুর এবং জ্যাকি শ্রফের সঙ্গে দেখা গিয়েছিল। এছাড়া হনসল মেহতার রহস্য-রোমাঞ্চকর ছবি ‘দ্য বাকিংহাম মার্ডারস’-এ তাঁর অভিনয়ও বেশ ভালো সাড়া ফেলেছিল। এরপর তাঁকে মেঘনা গুলজারের পরিচালনায় ‘দায়রা’ ছবিতে দেখা যাবে।