...
...
Next Story

‘এরপর খারাপ রিভিউ দিলেই লোক ভাববে ২০ হাজার টাকা খেয়েছি’! দেশু ৭ নিয়ে খারাপ দেবকে খোঁচা বং গাইয়ের

কদিন আগে দেব সোশ্যাল মিডিয়া পোস্টে দাবি করেন যে, দেশু ৭-এর খারাপ রিভিউ করতে কেউ বা কারা, ইউটিউবারদের ২০ হাজার টাকা দেওয়ার প্রলোভন দিচ্ছে। এই মর্মে একটি মেইলও শেয়ার করেন তিনি। অনেকের কাছেই আবার দেবের এই পোস্ট নিছকই প্রমোশনের হাতিয়ার। বিশেষ করে নেতিবাচক রিভিউ আটকানোর চেষ্টা।

Published on: Oct 9, 2026, 17:41:26 IST
Advertisement

কদিন আগেই দেব সোশ্যাল মিডিয়ায় একটি ইমেইলের স্ক্রিনশটশেয়ার করেন। তাতে ঢেকে রেখে ছিল প্রেরকের নাম। আর সেখানে লেখা ছিল যে, দেশু ৭-এর ট্রেলারের খারাপ রিভিউ করতে ২০ হাজার টাকা করে দেওয়া হবে। আর সেই স্ক্রিনশট শেয়ার করে দেব দাবি করেছিলেন যে, তাঁর ছবির ক্ষতি করার চেষ্টা করছে একাংশ।

দেশু ৭ ও দেবকে জড়িয়ে কী মন্তব্য করলেন বং গাই?
দেশু ৭ ও দেবকে জড়িয়ে কী মন্তব্য করলেন বং গাই?

আর এই পোস্টের কমেন্ট সেকশনে বং গাই ওরফে কিরণ দত্ত লিখলেন, ‘এরপর তো খারাপ রিভিউ দিলেই লোক ভাববে টাকা খেয়ে দিয়েছি। তাও মাত্র ২০ হাজার টাকা। তাও বলব এই হাই আইকিউ বাংলা বাজারে আমি বলব স্মার্ট মুভ।’ আর কিরণের করা সেই মন্তব্যের স্ক্রিনশট এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। এমনকী, কেউ কেউ বং গাই-এর সঙ্গে সহমত। আরও বিশেষ করে দেবের এই পোস্ট এসেছে, এমন একটা সময় যখন বিজেপির হয়ে প্রচার করার জন্য লাখ লাখ টাকা ইনফ্লুয়েন্সারদের অ্যাকাউন্টে ঢোকার জলজ্যান্ত প্রমাণ হাতেনাতে পেয়ে ক্ষোভে ফুঁসছে আমজনতা। তাই দেশু সাত-এর কোনো নেতিবাচক রিভিউ বানানোর আগে যে কোনো ইনফ্লুয়েন্সারকেই ৭বার ভাবতে হবে!

দেবের পরিচালনায় হাতেখড়ি হয়েছে দেশু ৭ দিয়ে। বৃহস্পতিবার ধুমধাম করে হল ট্রেলার লঞ্চ। কলকাতার নজরুল মঞ্চে ছবির গোটা টিম তো ছিলই, বড় চমক ছিলেন জিৎ। ‘ছোট ভাই’-এর সিনেমার ট্রেলার লঞ্চ করেন তিনি খোদ। দেবকেও ভরান প্রশংসায়।

প্রসঙ্গত, দেশু ৭-এর ট্রেলার নিয়ে আপাতত কোনো নেতিবাচক রিভিউ নেই মার্কেটে। ট্রেলারটি প্রকাশের পর বরং এর অ্যাকশন কোরিওগ্রাফি, ব্যাকগ্রাউন্ড স্কোর এবং দুর্দান্ত সিনেমাটোগ্রাফির প্রশংসা করছেন দর্শকরা। অনেকেই এটিকে বাংলা সিনেমার ক্ষেত্রে ‘আন্তর্জাতিক মানের’ কাজ বলে অভিহিত করেছেন। অনেকেরই দাবি এটি ‘মাস এন্টারটেনার’ হতে চলেছে। ছবির গানগুলি তো ইতিমধ্যেই হিট হয়ে গিয়েছে। দেব-শুভশ্রী জুটির পাশাপাশি এই সিনেমার আরেক বড় চমক অনির্বাণ ভট্টাচার্য। এছাড়াও রয়েছেন অপরাজিতা আঢ্য, কাঞ্চন মল্লিক, রজতাভ দত্ত, লোকনাথ দে। আগামী ১৬ অক্টোবর প্রেক্ষাগৃহে আসছে এই ছবি।

 
ABOUT THE AUTHOR
Tulika Samadder

হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks