...
...
Next Story

Bonny Sengupta: সিনেমার গণ্ডি পেরিয়ে ওয়েব সিরিজে পদার্পণ বনির, বিপরীতে থাকবেন কোন নায়িকা?

Bonny Sengupta: চলতি বছরেই বড়পর্দায় মুক্তি পেয়েছিল ভানুপ্রিয়া ভূতের হোটেল, যে ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছিল বনি সেনগুপ্তকে। এবার ওটিটি প্লাটফর্মে অভিষেক হতে চলেছে অভিনেতার। জি ফাইভ বাংলার পর্দায় কিছুদিনের মধ্যেই দেখতে পাওয়া যাবে তাঁকে।

Published on: May 22, 2026, 22:37:51 IST
Advertisement

Bonny Sengupta: চলতি বছরেই বড়পর্দায় মুক্তি পেয়েছিল ভানুপ্রিয়া ভূতের হোটেল, যে ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছিল বনি সেনগুপ্তকে। এবার ওটিটি প্লাটফর্মে অভিষেক হতে চলেছে অভিনেতার। জি ফাইভ বাংলার পর্দায় কিছুদিনের মধ্যেই দেখতে পাওয়া যাবে তাঁকে।

সিনেমার গণ্ডি পেরিয়ে ওয়েব সিরিজে পদার্পণ বনির
সিনেমার গণ্ডি পেরিয়ে ওয়েব সিরিজে পদার্পণ বনির

রোমান্টিক কমেডি ঘরানার একটি সিরিজে অভিনয় করবেন বনি, বিপরীতে থাকবেন অঙ্গনা রায়। সিরিজের নাম ‘প্রেম শর্টস’। খুব স্বাভাবিকভাবেই দর্শকরা এবার একটি নতুন জুটি দেখতে চলেছেন। এর আগে বিভিন্ন নায়িকার বিপরীতে অভিনয় করেছেন বনি, অভিনয় করেছেন স্বস্তিকার বিপরীতে।

আরও পড়ুন: ‘মিলন হবে কত দিনে’-তে শেষ মেঘনার পথ চলা, শ্যুটিং শেষে আবেগপ্রবণ অলিভিয়া

এই সিরিজের পরিচালক শ্রীমন্ত সেনগুপ্ত। প্রযোজক মাভেরিক্স। সিরিজ মুক্তির তারিখ এখনও ঘোষণা করা হয়নি। তবে জানা গিয়েছে খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে এই সিরিজের কাজ। খুব সম্ভবত কয়েক মাসের মধ্যেই দেখতে পাওয়া যাবে সিরিজটি।

‘বরবাদ’ ছবির হাত ধরে বড় পর্দায় পদার্পণ করেছিলেন বনি তবে জনপ্রিয়তা পেয়েছিলেন ‘পারবো না আমি ছাড়তে তোকে’ সিনেমার হাত ধরে। এই সিনেমায় কৌশানীর বিপরীতে অভিনয় করেছিলেন তিনি। ব্যাপক জনপ্রিয় হয়েছিল এই জুটি।

এরপর কৌশানীর বিপরীতে একাধিক ছবিতে অভিনয় করেছিলেন বনি, যেখান থেকে তৈরি হয় বন্ধুত্ব এবং পরে প্রেম। অন্যদিকে অঙ্গনাকে খুব সম্প্রতি দেখতে পাওয়া গিয়েছে কুহেলি ওয়েব সিরিজে। এই সিরিজে অঙ্গনা ছাড়াও অভিনয় করেছিলেন প্রিয়াঙ্কা সরকার, কৌশিক সেন, ঋদ্ধিমা ঘোষ এবং সুস্মিতা দে।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks