...
...
Next Story

অ্যাকশন দৃশ্য করতে গিয়ে আহত বনি, এখন কেমন আছেন অভিনেতা?

পুজোর শেষে এবার নিজের নতুন কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন অভিনেতা বনি সেনগুপ্ত। এই মুহূর্তে চলছে পরিচালক আতিউল ইসলামের ছবি ‘বানসারা’ ছবির শ্যুটিং। এই সিনেমার শ্যুটিংয়ের শেষ দিন ছিল বৃহস্পতিবার অর্থাৎ ২৩ সেপ্টেম্বর। কিন্তু শেষ দিনেই ঘটে গেল বড় বিপত্তি।

Published on: Oct 23, 2025, 17:02:30 IST
Advertisement

পুজোর শেষে এবার নিজের নতুন কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন অভিনেতা বনি সেনগুপ্ত। এই মুহূর্তে চলছে পরিচালক আতিউল ইসলামের ছবি ‘বানসারা’ ছবির শ্যুটিং। এই সিনেমার শ্যুটিংয়ের শেষ দিন ছিল বৃহস্পতিবার অর্থাৎ ২৩ সেপ্টেম্বর। কিন্তু শেষ দিনেই ঘটে গেল বড় বিপত্তি।

অ্যাকশন দৃশ্যে আহত বনি
অ্যাকশন দৃশ্যে আহত বনি

ছবির শেষ দিনের শ্যুটিং চলছিল কলকাতার একটি গোডাউনে। বুধবার প্রায় মাঝরাত পর্যন্ত চলে ছবির কাজ। কিন্তু এই সিনেমার একটি অ্যাকশন দৃশ্যে অভিনয় করার সময় আচমকাই আহত হন বনি। পায়ের গোড়ালির কিছুটা অংশ কেটে যায়।

আরও পড়ুন: বহু বছর পর আয়ুষের সঙ্গে অভিনয় সোমার, কোন ধারাবাহিকে?

বনি আহত হতেই অভিনেতাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েন পরিচালক। প্রোডাকশনের লোকেরা অ্যান্টিসেপটিক ওষুধ লাগান অভিনেতার পায়ে। যদিও এরপরেও থেমে যায়নি শ্যুটিং। যদিও সাময়িকভাবে চোট পেলেও প্রাথমিক চিকিৎসা তাড়াতাড়ি শুরু হওয়ায় আপাতত সুস্থ আছেন অভিনেতা।

ছবি প্রসঙ্গে

এই ছবিতে অপরাজিতা আঢ্যকে দেখতে পাওয়া যাবে 'বড় মা' চরিত্রে, যিনি অন্যায়ের শাস্তি দেন নিজের হাতে। বনি অভিনয় করবেন ‘অজিতেশ’ নামের একটি চরিত্রে। বানসারা মূলত পুরুলিয়ার একটি গ্রাম, যার চারিদিকে শুধুই জঙ্গল। গ্রামের বনদেবীর নাম অনুসারে এই গ্রামের নামকরণ হয়েছিল।

ঘন জঙ্গলের মধ্যে একটি ৪০ ফুটের মূর্তি থাকে, যাকে বনদেবী বলে পুজো করেন গ্রামের লোকেরা। প্রচলিত বিশ্বাস অনুযায়ী, গ্রামবাসীরা কোন অপরাধ করলে এই দেবী নিজেই সাজা দেন তাকে। তবে তিনি নিজে নন, অপরাধীকে সাজা দেন ‘বড়মা’র হাত ধরে।

এই ‘বড়মা’ হলেন গ্রামের জমিদার বাড়ির একমাত্র মেয়ে গৌরীকা দেবী। গ্রামের সমস্ত ছোটখাটো সিদ্ধান্ত নেন এই জমিদার কন্যা। কিন্তু গ্রামে কর্তব্যপরায়ণ পুলিশ অফিসার অজিতেশ আসার পর গৌরীকা দেবীর সত্য উদঘাটন করবে সে।

ছবিতে অপরাজিতা এবং বনি ছাড়াও অভিনয় করবেন অভিনেত্রী মুন সরকার। গ্রামের প্রধান শিক্ষিকার চরিত্রে অভিনয় করবেন তিনি। পিএম মুভিজ ব্যানারে সরফরাজ মল্লিকের প্রযোজনায় মুক্তি পাবে এই ছবিটি।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe