...
...
Next Story

‘আমার জন্য ১০ মিনিটে টিকিট কেটে সন্তানদের ছেড়ে এসেছে’, শুভশ্রীকে আগলে মৌনী! ট্রোলড হতেই মুছলেন পোস্ট

মৌনীর ডাকে মুম্বই ছুটলেন শুভশ্রী। বিয়ে ভাঙার পর থেকে কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন মৌনী, পাশে পেলেন বন্ধু শুভশ্রীকে।

Published on: Jul 16, 2026, 18:30:38 IST
Advertisement

বলিউড ও টলিউডের দুই জনপ্রিয় তারকা মৌনী রায় (Mouni Roy) এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly)-এর বন্ধুত্ব নতুন কিছু নয়। সম্প্রতি মুম্বইয়ে এই দুই তারকাকে একসঙ্গে কোয়ালিটি টাইম কাটাতে দেখা গেল। শুভশ্রীকে জড়িয়ে ধরে অত্যন্ত আদুরে একটি ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করেছিলেন মৌনী। কিন্তু সেই ছবির ক্যাপশন ঘিরেই দানা বাঁধল তীব্র বিতর্ক। নেটিজেনদের ক্রমাগত ট্রোল এবং সমালোচনার মুখে পড়ে শেষ পর্যন্ত সেই পোস্টটি নিজের অ্যাকাউন্ট থেকে মুছে দিতে বাধ্য হলেন মৌনী রায়।

‘আমার জন্য ১০ মিনিটে টিকিট কেটে সন্তানদের ছেড়ে এসেছে’, শুভশ্রীকে আগলে মৌনী! ট্রোলড হতেই মুছলেন পোস্ট
‘আমার জন্য ১০ মিনিটে টিকিট কেটে সন্তানদের ছেড়ে এসেছে’, শুভশ্রীকে আগলে মৌনী! ট্রোলড হতেই মুছলেন পোস্ট

শুভশ্রীর প্রতি কৃতজ্ঞতা ও মৌনীর আবেগঘন পোস্ট

পোস্টের ক্যাপশনে শুভশ্রীর প্রতি নিজের ভালোবাসা ও কৃতজ্ঞতা উজাড় করে দিয়েছিলেন মৌনী। কিন্তু সেই লেখার মধ্যেই লুকিয়ে ছিল এমন কিছু কথা, যা নিয়ে চর্চা শুরু হতে বেশি সময় লাগেনি। মৌনী তাঁর ক্যাপশনে লিখেছিলেন, ‘আমি শুভশ্রীর কাছে অত্যন্ত কৃতজ্ঞ। ওকে একবার আসতে বললাম আর ও মাত্র ১০ মিনিটের মধ্যে টিকিট বুক করল। নিজের ঘর, সন্তানদের ফেলে রেখে ও সোজা মুম্বই চলে এল আমার কাছে।’

বান্ধবীর এই তড়িৎ সিদ্ধান্তের কথা শেয়ার করার পাশাপাশি নিজের ব্যক্তিগত জীবনের কিছু কঠিন যন্ত্রণার কথাও ওই পোস্টে উগরে দেন মৌনী।

হাতের দাগ ও মদের জল্পনা নিয়ে কড়া জবাব

বিগত কিছুদিন ধরেই মৌনী রায়ের ব্যক্তিগত জীবন, প্যাপারাৎজিদের ওপর রেগে যাওয়া কিংবা তাঁর বিয়ে ভাঙার গুঞ্জন নিয়ে নানা খবর রটছে বিনোদন জগতে। এমনকি মৌনীর হাতে থাকা কিছু রহস্যময় দাগ নিয়েও সোশ্যাল মিডিয়ায় রটেছিল নানান কুৎসিত জল্পনা।

নিজের ক্ষোভ উগরে দিয়ে লেখার শেষে মৌনী ‘কর্মা’ (Karma) শব্দটি জুড়ে দেন। এর মাধ্যমে তিনি স্পষ্ট বুঝিয়ে দিতে চেয়েছিলেন যে, মিডিয়ার একাংশের এই কুৎসিত চর্চা ও অপপ্রচারের ফল তাঁরা কর্মের নিয়মেই একদিন ফেরত পাবেন। শুভশ্রীও ভালোবাসা জানান তাঁর আদেরর ‘মন’ (মৌনীকে এই নামেই ডাকেন নায়িকা)-কে। একটি ডান্স রিয়ালিটি শো-এর সহ-বিচারক ছিলেন শুভশ্রী-মৌনী। সেখান থেকেই বন্ধুত্বের শুরুয়াত দুজনের।

ট্রোলিংয়ের জেরেই কি পোস্ট ডিলিট?

মৌনীর এই পোস্টে একদিকে যেমন শুভশ্রীর সঙ্গে ওঁর গভীর বন্ধুত্বের চিত্র ফুটে উঠেছিল, তেমনই অন্যদিকে প্রকাশ পেয়েছিল তাঁর মনের জমে থাকা তীব্র ক্ষোভ ও যন্ত্রণার কথা। কিন্তু পোস্টটি প্রকাশ্যে আসতেই নেটপাড়ার একাংশ শুভশ্রীকে নিয়ে করা মৌনীর মন্তব্য এবং ওঁর ব্যক্তিগত সাফাই নিয়ে কটাক্ষ শুরু করে। এতদিন ট্রোলারদের দাবি ছিল, দিশা পাটানির সঙ্গে অতিরিক্ত মাখামাখির জেরেই নাকি সংসার ভেঙেছে মৌনীর। এবার শুভশ্রীকে নিয়ে কটূক্তি শুরু হতেই পোস্ট ডিলিট করেন মৌনী। নেটিজেনদের এই ট্রোলিং ও অহেতুক জলঘোলার কারণেই হয়তো বিতর্ক এড়াতে শেষ পর্যন্ত পোস্টটি হয়ত মুছে ফেলেছেন নাগিন খ্যাত নায়িকা।

 
ABOUT THE AUTHOR
Priyanka Mukherjee

প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe