...
...
Next Story

Booth Bangla BO: অক্ষয়ের ছবির হাল খারাপ, জেনে নিন কত কোটি টাকা আয় করল ১৩ দিনে?

অক্ষয় কুমারের 'ভূত বাংলা' ছবি খুব ভালো সাড়া পাচ্ছিল, তবে এবার আয় কমছে। এখন পর্যন্ত কত কোটি টাকা আয় করেছে ছবিটি, চলুন দেখে নিন।

Published on: Apr 30, 2026, 08:01:15 IST
Advertisement

অভিনেতা অক্ষয় কুমারের ছবি ‘ভূত বাংলা’ ১৭ এপ্রিল মুক্তির পর বক্স অফিসে ধীর গতিতে এগোলেও, বুধবারের আয় মঙ্গলবারের তুলনায় বেশ খারাপ হয়েছে। বুধবার ছবিটির আয়ে ২৫.৩ শতাংশ পতন দেখা গিয়েছে। প্রিয়দর্শন পরিচালিত এই হরর-কমেডি এখন ধীর গতিতে এগোলেও ২০০ কোটির দিকে এগিয়ে যাচ্ছে ক্রমশ।

ভূত বাংলা-র বক্স অফিস কালেকশন।
ভূত বাংলা-র বক্স অফিস কালেকশন।

কত আয় করল ‘ভূত বাংলা’

ছবিটি মুক্তির ১৩তম দিনে ৩.২৫ কোটি টাকা আয় করেছে। এদিন মোট ৮৮২৩টি শো চলেছে। এই হিসেবে ভারতে ছবিটির মোট গ্রস আয় দাঁড়িয়েছে ১৪৭.৮৮ কোটি টাকা এবং নেট আয় ১২৪.৫০ কোটি টাকা।

বিশ্বব্যপী ১৩তম দিনে ছবিটি ০.৭৫ কোটি টাকা আয় করেছে এবং মোট ওভারসিজ গ্রস আয় হয়েছে ৫১.৫০ কোটি টাকা। ফলে বিশ্বব্যাপী ছবিটির মোট আয় দাঁড়িয়েছে ১৯৯.৩৮ কোটি টাকা।

ছবির দ্বিতীয় সপ্তাহের কালেকশন

দ্বিতীয় সপ্তাহে ছবিটির আয় ধীরে হলেও স্থিরভাবে বাড়ছে। যদিও বুধবারের পতন ছবির গতিতে কিছুটা প্রভাব ফেলেছে, তবুও ২০০ কোটির মাইলফলকের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছে ‘ভূত বাংলা’।

ওয়ামিকার প্রথম ১০০ কোটির ছবি

ছবিটি ১০০ কোটি পার করতেই অভিনেত্রী ওয়ামিকা গাব্বি একটি বিশেষ পোস্ট শেয়ার করেন। এটি তাঁর কেরিয়ারের প্রথম ১০০ কোটির ছবি। তিনি সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘আমার প্রথম ১০০ কোটির ছবি। প্রিয়দর্শন, অক্ষয় কুমার, একতা কাপুর এবং পুরো কাস্ট ও ক্রুকে ধন্যবাদ, যারা এই ছবির উপর বিশ্বাস রেখেছেন। ভূত বাংলা যতটা আমাদের, ততটাই আপনাদের। দর্শকদেরও অনেক ধন্যবাদ— আপনারা এই ছবি দেখেছেন, বিশ্বাস করেছেন। এটা শুধু শুরু… সামনে আরও এগোতে হবে এবং আপনাদের বিনোদন দিতে হবে।’

‘ভূত বাংলা’ পরিচালনা করেছেন প্রিয়দর্শন। ছবিটি প্রযোজনা করেছেন অক্ষয় কুমার, একতা কাপুর এবং শোভা কাপুর। ছবিতে অক্ষয় কুমারের পাশাপাশি অভিনয় করেছেন টাবু এবং রাজপাল যাদব।

১৪ বছর পর একসঙ্গে প্রিয়দর্শন ও অক্ষয়

এই ছবির মাধ্যমে ১৪ বছর পর আবার একসঙ্গে কাজ করলেন প্রিয়দর্শন ও অক্ষয় কুমার। এর আগে তারা একসঙ্গে কাজ করেছেন ‘হেরা ফেরি’, ‘ভুল ভুলাইয়া’, ‘গরম মশলা’ এবং ‘ভাগম ভাগ’-এর মতো জনপ্রিয় ছবিতে।

পরবর্তী প্রজেক্ট ‘হাইওয়ান’

‘ভূত বাংলা’-র পর আবারও প্রিয়দর্শন ও অক্ষয় একসঙ্গে কাজ করবেন ‘হাইওয়ান’ ছবিতে। এই ছবিতে অক্ষয় কুমারের সঙ্গে প্রধান ভূমিকায় থাকবেন সইফ আলি খান। রিপোর্ট অনুযায়ী, এই ছবিতে অক্ষয় কুমারকে ভিলেনের চরিত্রে দেখা যেতে পারে।

অক্ষয়ের আসন্ন ছবি

অক্ষয় কুমারের হাতে এখন একাধিক বড় প্রজেক্ট রয়েছে। তিনি দেখা দেবেন ‘হেরা ফেরি ৩’, ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ এবং ‘গোলমাল ৫’-এ।

‘হেরা ফেরি ৩’-এ তাঁর সঙ্গে থাকবেন পরেশ রাওয়াল এবং সুনীল শেট্টি। ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’-এ অভিনয় করবেন সুনীল শেট্টি, দিশা পাটানি, রবিনা ট্যান্ডন, আরশাদওয়ারসি, সঞ্জয় দত্ত-সহ একাধিক তারকা।

অন্যদিকে ‘গোলমাল ৫’-এ দেখা যাবে অজয় দেবগন, অরশাদ ওয়ারসি, শ্রেয়স তলপড়ে, কুণাল খেমু, শরমন জোশি, তুষার কাপুরের সঙ্গে অক্ষয় কুমারও।

 
ABOUT THE AUTHOR
Tulika Samadder

হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe