বক্স অফিসে যেন অপ্রতিরোধ্য গতিতে ছুটছে প্রখ্যাত পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়ের নতুন ছবি ‘আজও অর্ধাঙ্গিনী’। সোমবারের চমৎকার ‘মন্ডে টেস্ট’ পার করার পর, সপ্তাহের দ্বিতীয় কাজের দিন অর্থাৎ মঙ্গলবারও (পঞ্চম দিন) ছবিটির আয়ের গ্রাফ নিম্নমুখী তো হয়ইনি, উল্টে অনেকটাই ঊর্ধ্বমুখী হয়েছে।

মঙ্গলবার সিঙ্গেল স্ক্রিন থেকে মাল্টিপ্লেক্স— সর্বত্রই দর্শক সমাগম বাড়ায় ছবিটির ঝুলিতে এসেছে এক ধাক্কায় ১৬ লক্ষ টাকা। আর এই দুর্দান্তলম্ফের ওপর ভর করে মুক্তির মাত্র ৫ দিনের মাথাতেই প্রায় এক কোটির গণ্ডি ছুঁয়ে ফেলার মুখে দাঁড়িয়ে রয়েছে এই সিক্যুয়েলটি।
পাঁচদিনের বক্স অফিস কালেকশনের খতিয়ান
ট্রেড অ্যানালিস্টদের রিপোর্ট এবং নতুন পরিসংখ্যান অনুযায়ী, ভারতের বাজারে ‘আজও অর্ধাঙ্গিনী’র প্রথম ৫ দিনের নেট কালেকশনের আনুমানিক হিসাব নিচে দেওয়া হলো:
১ম দিন: শুক্রবার ১০.৪১ লক্ষ টাকা
২য় দিন: শনিবার ২৩.৫৩ লক্ষ টাকা
৩য় দিন: রবিবার ৩৫.১৭ লক্ষ টাকা
৪র্থ দিন: সোমবার ১৩.৫১ লক্ষ টাকা
৫ম দিন: মঙ্গসবার- ১৬ লক্ষ টাকা
মোট কালেকশন (Total 5 Days Biz) ৯৮.৬২ লক্ষ টাকা (প্রায় ১ কোটি)
বক্স অফিসে ধারাবাহিকতা ও কৌশিক গঙ্গোপাধ্যায়ের ম্যাজিক
সাধারণত উইকএন্ড পার হওয়ার পর যেকোনো আঞ্চলিক বা কনটেন্ট-নির্ভর ছবির কালেকশন সোম ও মঙ্গলবারে বেশ খানিকটা কমে যায়। কিন্তু এই ছবির ক্ষেত্রে দেখা যাচ্ছে এক সম্পূর্ণ উল্টো ট্রেন্ড।
ওপেনিং ডে-র তুলনায় মঙ্গলবারের আয় প্রায় ৫৪% বেশি! কৌশিক গঙ্গোপাধ্যায়ের চেনা ঘরানার মনস্তাত্ত্বিক টানাপোড়েন এবং সম্পর্কের জটিল রসায়ন যে দর্শকদের হলমুখী করতে দারুণভাবে সফল হয়েছে, এই কালেকশন গ্রাফই তার সবচেয়ে বড় প্রমাণ।
{{/usCountry}}ওপেনিং ডে-র তুলনায় মঙ্গলবারের আয় প্রায় ৫৪% বেশি! কৌশিক গঙ্গোপাধ্যায়ের চেনা ঘরানার মনস্তাত্ত্বিক টানাপোড়েন এবং সম্পর্কের জটিল রসায়ন যে দর্শকদের হলমুখী করতে দারুণভাবে সফল হয়েছে, এই কালেকশন গ্রাফই তার সবচেয়ে বড় প্রমাণ।
{{/usCountry}}সোয়ানে-সোয়ানে টক্কর
এই ছবির অন্যতম মূল স্তম্ভ চূর্ণী গঙ্গোপাধ্যায়। তাঁর সূক্ষ্ম ও পরিণত অভিনয়ে দর্শকদের মুগ্ধ করেছেন। ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান বরাবরের মতোই তাঁর আবেগময় ও জোরালো অভিনয় উপহার দিয়েছেন। ওদিকে নিজের অভিনয়ের মাধ্য়মে ব্যর্থ পৌরুষের অহংকে স্পষ্টভাবে তুলে ধরেছেন কৌশিক সেন। শুভ্রা-মেঘনা-সুমন এই ত্রয়ীর জীবনকাহিনির দ্বিতীয় অধ্যায়ও চুম্বকের মতো দর্শককে আটকে রাখে।
এই ছবির মূল শক্তি এর চিত্রনাট্য এবং চূর্ণী ও জয়ার অনবদ্য স্ক্রিন প্রেজেন্স। দুই নারীর পারস্পরিক দ্বৈরথ, আত্মসম্মান এবং অধিকারের লড়াইকে কৌশিক গঙ্গোপাধ্যায় অত্যন্ত সংবেদনশীলভাবে পর্দায় ফুটিয়ে তুলেছেন। সংলাপগুলো দর্শকদের মনে দাগ কেটে যায়।