স্টেজ কাঁপানো পারফরম্যান্স হোক বা অফ-স্ক্রিন প্রেম— অঙ্কিতা ও উজান একে অপরের পরিপূরক। এই জুটির প্রেম যে দিনে দিনে আরও গভীর হচ্ছে, তার প্রমাণ মিলল সারেগামাপা জয়ী অঙ্কিতা ভট্টাচার্যর জন্মদিনে। প্রেমিক উজান ইনস্টাগ্রামে অঙ্কিতাকে ভালোবেসে মিষ্টি শুভেচ্ছা জানিয়েছেন। একইসঙ্গে আদর করে প্রেমিকাকে কোন নামে ডাকেন তিনি, সেই গোপন তথ্য়ও ফাঁস করছেন।

উজানের সেই মন ছোঁয়া বার্তা:
বাংলার গানের দুনিয়ার পরিচিত নাম অঙ্কিতা ভট্টাচার্য। সারেগামাপা জয়ী এই শিল্পীর ভক্ত সংখ্যা অগুণতি। গানের পাশাপাশি গায়িকার ব্যক্তিগত জীবন নিয়েও উঁকিঝুঁকি কম নয়। অঙ্কিতার প্রেম এখন ওপেন সিক্রেট। সম্পর্ক নিয়ে রাখঢাক রাখেন না তিনি। অঙ্কিতার ভালোবাসার নাম উজান। নিজের ড্রামসের তালের মতোই ছন্দময় ভাষায় উজান লিখেছেন: ‘শুভ জন্মদিন ঘণ্টু। খুব ভালো থেকো, সুস্থ থেকো। এখনো অনেক দূর পথ চলা বাকি, সবটুকু সুন্দরভাবে হবে। শুধু তুমি যেমনটা আছো ঠিক ওরকমটাই থেকো। বাকি সবটুকু তোমার অনেক অনেক আনন্দে কাটুক। আবারও শুভ জন্মদিন ঘণ্টু।’ হ্যাঁ, আদর করে উজান তাঁর মনের মানুষকে ঘণ্টু বলে ডাকেন।
‘ঘণ্টু’ ও ফুটু’র মিষ্টি রসায়ন:
উজানের এই আদুরে ডাকের পাল্টা জবাব দিতেও দেরি করেননি অঙ্কিতা। ভালোবাসার ইমোজি আর আদরে ভরিয়ে দিয়ে গায়িকা কমেন্টে লিখেছেন— ‘ধন্যবাদ ফুটু পিচ্চি'। 'বোঝা যাচ্ছে, ড্রামার প্রেমিককে তিনি ভালোবেসে ‘ফুটু’ বা ‘ফুটু পিচ্চি’ নামে ডাকেন। ডাকনামের খেলা দেখে ভক্তদের দাবি— তাঁরা টলিউডের অন্যতম কিউট কাপল।
স্টেজ থেকে জীবন সঙ্গী:
{{/usCountry}}স্টেজ থেকে জীবন সঙ্গী:
{{/usCountry}}অঙ্কিতা যখন তাঁর মায়াবী কণ্ঠে দর্শকদের মুগ্ধ করেন, তখন ড্রামসের কাঠি হাতে পেছনের ছন্দ ধরে রাখেন উজান। একসঙ্গে কাজ করতে করতেই তাঁদের এই গভীর প্রেমের শুরু। কর্মক্ষেত্র এবং ব্যক্তিগত জীবনকে যেভাবে তাঁরা সুন্দরভাবে ব্যালেন্স করছেন, তা অনেকের কাছেই অনুপ্রেরণা।
ভক্তদের শুভেচ্ছা:
এই জুটির রোমান্টিক কথোপকথন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই শুভেচ্ছা বার্তার বন্যা বয়ে গিয়েছে। ভক্তরা লিখেছেন, ‘এইভাবেই একে অপরের সুর আর ছন্দ হয়ে থেকো সারা জীবন।’
সাফল্য ও ব্যক্তিগত জীবন:
জি বাংলার সারেগামাপা খেতাব জেতার পর থেকেই অঙ্কিতার সাফল্যের গ্রাফ ঊর্ধ্বমুখী। বর্তমানে তিনি একদিকে যেমন প্লে-ব্যাক এবং স্টেজ শো নিয়ে ব্যস্ত, তেমনই অন্যদিকে গ্র্যাজুয়েশনের পড়াশোনাও চালিয়ে যাচ্ছেন। এক সময় গায়ক রাহুল দত্তর সঙ্গে তাঁর সম্পর্কের গুঞ্জন শোনা গেলেও, সেই অধ্যায় এখন অতীত। বর্তমানে অঙ্কিতার জীবনের সব সুর জুড়ে রয়েছেন উজান।