বিশ্বজুড়ে তোলপাড় সৃষ্টি করা জনপ্রিয় মার্কিন টিভি সিরিজ ‘ব্রেকিং ব্যাড’-এ ওয়াল্টার হোয়াইট জুনিয়র আর নেই! এই চরিত্রে অভিনয় করে আকাশছোঁয়া জনপ্রিয়তা পাওয়া মার্কিন অভিনেতা ও সমাজসেবক আরজে মিত্তে (RJ Mitte) চলে গেলেন মাত্র ৩৪ বছর বয়সে। টেক্সাসের ব্রাউনসভিলে প্রয়াত হন এই প্রতিভাবীব তারকা।
হলিউড রিপোর্টার ও প্রতিনিধিদের নিশ্চিত বার্তা:
আরজে মিটির মৃত্যুর খবরটি বিনোদন বিষয়ক মাধ্যম ‘দ্য হলিউড রিপোর্টার’-এর কাছে নিশ্চিত করেছেন তাঁর প্রতিনিধিরা। গভীর শোকপ্রকাশ করে এক বিবৃতিতে তাঁরা জানান— ‘অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে আমরা আমাদের প্রিয় অভিনেতা, মানবহিতৈষী এবং প্রতিবন্ধী অধিকার আন্দোলনের সোচ্চার কণ্ঠস্বর আরজে মিটির মর্মান্তিক প্রয়াণের খবরটি শেয়ার করছি।’
মৃত্যুর কারণ ঘিরে রহস্য:
যদিও মিটির প্রতিনিধিদের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে মৃত্যুর কোনো নির্দিষ্ট কারণ প্রকাশ করা হয়নি, তবে জনপ্রিয় পেজ TMZ-এর রিপোর্ট অনুযায়ী এটি আত্মহত্যা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। পুরো বিষয়টি ঘিরে তদন্ত চালাচ্ছে পুলিশ।
প্রতিবন্ধকতা জয় ও সমাজসেবা:
‘ব্রেকিং ব্যাড’-এর টানা ৫টি সিজনেই নিজের জাত চিনিয়েছেন মিটি। পর্দায় তাঁর চরিত্রের মতোই বাস্তবেও ৩ বছর বয়সে তিনি ‘সেরিব্রাল পলসি’ (Cerebral Palsy)-তে আক্রান্ত হয়েছিলেন। তবে নিজের শারীরিক সীমাবদ্ধতাকে পেছনে ফেলে তিনি প্রতিবন্ধীদের অধিকার রক্ষায় নিজেকে উজার করে দিয়েছিলেন। ইউনাইটেড সেরিব্রাল পলসি, শ্রাইনার্স চিলড্রেনস এবং 'দ্য মিটি ফাউন্ডেশন'-এর প্রধান হিসেবে সারা বিশ্বে প্রতিবন্ধী ব্যক্তিদের সঠিক প্রতিনিধিত্ব ও সমান অধিকারের লড়াইয়ে তাঁর অবদান ছিল অপরিসীম।
ব্যক্তিগত জীবনে কেনেডি সুয়ারেজের (Kennedy Suarez) সাথে বাগদান সম্পন্ন হয়েছিল এই তারকার। অকালেই আরজে মিটির এমন বিদায়ে শোকের ছায়া নেমে এসেছে হলিউড এবং ব্রেকিং ব্যাডের কোটি কোটি অনুরাগীদের মাঝে।
{{/usCountry}}ব্যক্তিগত জীবনে কেনেডি সুয়ারেজের (Kennedy Suarez) সাথে বাগদান সম্পন্ন হয়েছিল এই তারকার। অকালেই আরজে মিটির এমন বিদায়ে শোকের ছায়া নেমে এসেছে হলিউড এবং ব্রেকিং ব্যাডের কোটি কোটি অনুরাগীদের মাঝে।
{{/usCountry}}